বাংলা
class-10 | 2017পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট১.সঠিক উত্তরটি নির্বাচন করাে:১x১৭
১.১।গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল?
১.২।বাইজির ছদ্মবেশে হরিদার রােজগার হয়েছিল-
১.৩।হােলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পােশাকে দেখে কী করতে বলেছিল?
১.৪।‘সিন্ধুতীরে’কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
১.৫।“প্ৰদোষ কাল ঝঞ্জাবাতাসে রুদ্ধশ্বস”- ‘প্রদোষ’ শব্দের অর্থ
১.৬।ইন্দ্রজিতের স্ত্রীর নাম –
১.৭।“সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পােশাকি নাম—
১.৮।নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম
১.৯।যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি-
১.১০।বিভক্তি –
১.১১।‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।’ নিম্নরেখ পদটি-
১.১২।কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে –
১.১৩।ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তাে একেবারেই গররাজি—নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ?
১.১৪।“এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল”— বাক্যটি কোন্ শ্রেণির ?
১.১৫।যে বাক্যে সাধারণভাবে কোনাে কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, তাকে বলা হয়–
১.১৬।যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে-
১.১৭।“পাঁচদিন নদীকে দেখা হয় নাই”- এটি কোন্ বাচ্যের উদাহরণ?
২.কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:১ x ১৯=১৯
২.১যে-কোনাে ৪টি প্রশ্নের উত্তর দাও।: ১ X ৪= ৪
২.১.১।তপনের গল্প পড়ে ছােটোমাসি কী বলেছিল?
২.১.২।“এক একখানি পাতা ছিড়িয়া দুমড়াইয়া মােচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল।”- উদ্দিষ্ট ব্যক্তি কীসের পাতা জলে ফেলতে লাগল।
২.১.৩।ইহা যে কতবড়াে ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল।”– ‘ভ্রম’ -টি কী?
২.১.৪।‘অদল বদল’ গল্পটি কে বাংলায় তরজমা করেছেন?
২.১.৫।জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন?
২.২যে-কোনাে ৪টি প্রশ্নের উত্তর দাও:: ১x৪=৪
২.২.১।“শিশু আর বাড়িরা খুন হলাে”- ‘শিশু আর বাড়িরা’ খুন হয়েছিল কেন?
২.২.২।“আমাদের পথ নেই আর”- তাহলে আমাদের করণীয় কী?
২.২.৩।“এসাে যুগান্তের কবি” – কবির ভূমিকাটি কী হবে?
২.২.৪।“অস্ত্র ফ্যালাে, অস্ত্র রাখাে”– কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে?
২.২.৫।“দেখিয়া রূপের কলা/ বিস্মিত হইল বালা/ অনুমান করে নিজ চিতে।” -বালা’ কী অনুমান করেছিল?
২.৩যে-কোনাে ৩টি প্রশ্নের উত্তর দাও:: ১x৩=৩
২.৩.১।‘হারিয়ে যাওয়া কালি কলম’- এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম?
২.৩.২।“আমরা ফেরার পথে কোনও পুকুরে তা ফেলে দিয়ে আসতাম।”— বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন?
২.৩.৩।বিশ্ববিদ্যালয়-নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন?
২.৩.৪।পরিভাষার উদ্দেশ্য কী?
২.৪যে-কোনাে ৮টি প্রশ্নের উত্তর দাও:: ১ x ৮ = ৮
২.৪.১।‘শূন্য বিভক্তি’ কাকে বলে?
২.৪.২।‘অস্ত্র রাখাে’ – নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করাে。
২.৪.৩।নিত্য সমাস কাকে বলে?
২.৪.৪।‘চরণ কমলের ন্যায়’ – ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখাে。
২.৪.৫।আমি গ্রামের ছেলে — বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করাে。
২.৪.৬।একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও。
২.৪.৭।কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করাে。
২.৪.৮।প্রযােজক কর্তার একটি উদাহরণ দাও。
২.৪.৯।অসিতবাবু আর কোনাে প্রশ্ন করলেন না – প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করাে。
২.৪.১০।এ কার লেখা? – কর্তৃবাচ্যে পরিবর্তন করাে。
৩.প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও:৩+৩=৬
৩.১যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:: ৩x১=৩
৩.১.১।হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়ে ছিলেন? তিনি কীভাবে মাস্টারমশাইকে বােকা বানিয়েছিলেন?
৩.১.২।“নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।”- কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কী বােঝাতে চেয়েছে?
৩.২যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:: ৩x১=৩
৩.২.১।“আসছে নবীন- জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন?”– উক্তিটির তাৎপর্য লেখাে。
৩.২.২।জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া”- কাকে ‘মহাবাহু’ বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কী?
৪.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:৫
৪.১।“বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ যােলাে আনাই বজায় আছে।” – বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও。
৪.২।জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করাে。
৫.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও::৫
৫.১।“হায় ছায়াবৃতা” – ‘ছায়াবৃতা’ বলার কারণ কী? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখাে。
৫.২।“যেখানে ছিল শহর/ সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।”- ‘অসুখী একজন’ কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখাে。
৬.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:৫
৬.১।“বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানা রকম বাধা আছে।”– এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলােচনা করাে。
৬.২।‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখাে。
৭.কম-বেশি ১২৫ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও::৪
৭.১।সিরাজদৌল্লা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলােচনা করাে。
৭.২।“কিন্তু ভদ্রতার অযােগ্য তােমরা”—কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? একথা বলার কারণ কী?
৮.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও:৫x২=১০
৮.১।কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও。
৮.২।ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলােচনা করাে。
৮.৩।“জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে”- কোনির এই অভিমানের কারণ কী? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করাে。
৯.চলিত গদ্যে বঙ্গানুবাদ করাে:
৯।One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat.
১০.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:৫x১=৫
১০.১।নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করাে。
১০.২।কোনাে গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদবােধন হল— এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে。
১১.কম-বেশি ৪০০ শব্দে যে কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করাে:১০
১১.১।বাংলার ঋতু বৈচিত্র্য
১১.২।দৈনন্দিন জীবনে বিজ্ঞান
১১.৩।তােমার প্রিয় পর্যটন কেন্দ্র
১১.৪।একটি গাছ একটি প্রাণ