progoti logoProgoti

Navigation Menu

বাংলা

class-10 | 2025পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

১.সঠিক উত্তরটি নির্বাচন করো:১৭ × ১ = ১৭

১.১।বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে, তাকে বলে —

(ক)আকাঙ্ক্ষা
(খ)যোগ্যতা
(গ)আসত্তি
(ঘ)আসক্তি
উত্তর: আসত্তি

১.২।‘আবার তোরা মানুষ হ’ — বাক্যটি কী জাতীয়?

(ক)নির্দেশক বাক্য
(খ)অনুজ্ঞাসূচক বাক্য
(গ)প্রশ্নবোধক বাক্য
(ঘ)আবেগসূচক বাক্য
উত্তর: অনুজ্ঞাসূচক বাক্য

১.৩।ভাববাচ্যে প্রাধান্য পায় —

(ক)কর্তা
(খ)কর্ম
(গ)ক্রিয়ার ভাব
(ঘ)অব্যয়
উত্তর: ক্রিয়ার ভাব

১.৪।‘আমি তোমাকে বইটি দিলাম’ — এটি কোন্ বাচ্যের উদাহরণ?

(ক)কর্তৃবাচ্য
(খ)কর্মবাচ্য
(গ)ভাববাচ্য
(ঘ)কর্মকর্তৃবাচ্য
উত্তর: কর্তৃবাচ্য

১.৫।“বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন” — কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল?

(ক)এক দণ্ড
(খ)দুই দণ্ড
(গ)তিন দণ্ড
(ঘ)চার দণ্ড
উত্তর: চার দণ্ড

১.৬।রাবণ ইন্দ্রজিৎ-কে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন্ সময় নির্দেশ করেছিলেন?

(ক)প্রভাতে
(খ)মধ্যাহ্নে
(গ)অপরাহ্ণে
(ঘ)সন্ধ্যায়
উত্তর: প্রভাতে

১.৭।বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল —

(ক)এক ডজন
(খ)দুই ডজন
(গ)তিন ডজন
(ঘ)চার ডজন
উত্তর: এক ডজন

১.৮।“প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান” — ফিনিসিয়ানদের লেখনী কী ছিল?

(ক)হাড়ের শলাকা
(খ)ব্রোঞ্জের শলাকা
(গ)বাঁশের কঞ্চি
(ঘ)পাখির পালক
উত্তর: ব্রোঞ্জের শলাকা

১.৯।“তবু লিখছে। লুকিয়ে লিখছে।” — এভাবে লেখার কারণ কী?

(ক)ভয় পেয়েছে
(খ)যেন নেশায় পেয়েছে
(গ)টাকার জন্য
(ঘ)নামের জন্য
উত্তর: যেন নেশায় পেয়েছে

১.১০।নদেরচাঁদের বয়স হলো —

(ক)পঁচিশ বছর
(খ)ত্রিশ বছর
(গ)পঁয়ত্রিশ বছর
(ঘ)চল্লিশ বছর
উত্তর: ত্রিশ বছর

১.১১।গিরীশ মহাপাত্রের জামার রং ছিল —

(ক)সবুজ
(খ)হলুদ
(গ)রামধনু
(ঘ)লাল
উত্তর: রামধনু

১.১২।‘আফ্রিকা’ কবিতায় ‘আদিম যুগ’ ছিল —

(ক)শান্ত
(খ)উদ্ভ্রান্ত
(গ)ভয়ংকর
(ঘ)সুশৃঙ্খল
উত্তর: উদ্ভ্রান্ত

১.১৩।কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন?

(ক)১৯৩২ সালে
(খ)১৯৩৪ সালে
(গ)১৯৩৬ সালে
(ঘ)১৯৩৮ সালে
উত্তর: ১৯৩৬ সালে

১.১৪।অনুসর্গ-প্রধান কারক কয় প্রকার?

(ক)এক প্রকার
(খ)দুই প্রকার
(গ)তিন প্রকার
(ঘ)চার প্রকার
উত্তর: দুই প্রকার

১.১৫।‘বুলবুলিতে ধান খেয়েছে’ — নিম্নরেখ পদটি (বুলবুলিতে) কোন্ কারক?

(ক)কর্তৃকারক
(খ)কর্মকারক
(গ)করণ কারক
(ঘ)অপাদান কারক
উত্তর: কর্তৃকারক

১.১৬।কোন্ সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে?

(ক)তৎপুরুষ
(খ)দ্বন্দ্ব সমাসে
(গ)বহুব্রীহি
(ঘ)দ্বিগু
উত্তর: দ্বন্দ্ব সমাসে

১.১৭।যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে, তাকে বলে —

(ক)রূপক কর্মধারয়
(খ)উপমান কর্মধারয়
(গ)উপমিত কর্মধারয়
(ঘ)মধ্যপদলোপী কর্মধারয়
উত্তর: উপমিত কর্মধারয়

২.কমবেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:১৯ × ১ = ১৯

২.১গল্প থেকে যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও::

২.১.১।তপনের লেখা গল্পের নাম কী ছিল?

২.১.২।অপূর্বর ট্রেনের কামরায় কারা ছিল?

২.১.৩।হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে কেন উপোস থাকে?

২.১.৪।নদেরচাঁদ চার বছর কোথায় স্টেশন মাস্টারি করেছে?

২.১.৫।অদল-বদল গল্পে অমৃতের বয়স কত ছিল?

৯.চলিত গদ্যে বঙ্গানুবাদ করো:৪

৯।Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home, honest and healthy men are made.

উত্তর:গৃহ হলো শিশুর প্রথম বিদ্যালয় যেখানে সে তার প্রথম পাঠ শেখে। সে বাড়িতেই সবকিছু দেখে, শোনে এবং শিখতে শুরু করে। একটি আদর্শ গৃহেই সৎ ও সুস্থ মানুষ গড়ে ওঠে।

১১.কমবেশি ৪০০ শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:১০

১১.১।বিজ্ঞানের জয়যাত্রা ও মানব সভ্যতা

১১.২।চরিত্র গঠনে খেলাধুলা

১১.৩।বাংলার উৎসব

১১.৪।একটি ভ্রমণের অভিজ্ঞতা