progoti logoProgoti

Navigation Menu

ভৌতবিজ্ঞান

class-10 | 2025পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ-ক

.বহুবিকল্পভিত্তিক প্রশ্ন । প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প দেওয়া আছে । যেটি ঠিক সেটি লেখো ।:১৫x১=১৫

1.1।প্রদত্ত কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক ?

()α রশ্মি
()γ রশ্মি
()β রশ্মি
()আলোক রশ্মি
উত্তর: α রশ্মি

1.2।ফিউজ তারের বৈশিষ্ট্য হলো—

()উচ্চরোধ , নিম্ন গলনাঙ্ক
()নিম্ন রোধ , উচ্চগলনাঙ্ক
()নিম্ন রোধ , নিম্ন গলনাঙ্ক
()উচ্চ রোধ , উচ্চ গলনাঙ্ক
উত্তর: উচ্চরোধ , নিম্ন গলনাঙ্ক

1.3।আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণী আছে ?

()7
()17
()15
()18
উত্তর: 18

1.4।প্রদত্ত কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই ?

()H2S
()CHCl3
()NO2
()NaCl
উত্তর: NaCl

1.5।প্রদত্ত কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ?

()CH3COOH
()H2SO4
()HNO3
()HCl
উত্তর: CH3COOH

1.6।লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রঙ উৎপন্ন হয় ?

()কমলা
()বেগুনী
()সবুজ
()গাঢ় নীল
উত্তর: সবুজ

1.7।প্রদত্ত কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক ?

()হিমাটাইট
()বক্সাইট
()ম্যালাকাইট
()চ্যালকোসাইট
উত্তর: বক্সাইট

1.8।ত্রি-বন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো ।

()CH4
()C2H6
()C2H4
()C2H2
উত্তর: C2H2

1.9।গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো—

()অক্সিজেন
()হাইড্রোজেন
()জলীয় বাষ্প
()নাইট্রোজেন
উত্তর: জলীয় বাষ্প

1.10।STP তে 22 গ্রাম CO2 এর আয়তন হল [C-12 , O-16]—

()22.4 L
()11.2 L
()2.24 L
()1.12 L
উত্তর: 11.2 L

1.11।10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে, কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? [Ca-40, C-12, O-16]

()4.4g
()5.6 g
()10g
()100g
উত্তর: 5.6 g

1.12।তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে—

()দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের ওপর
()উপাদানের প্রকৃতির ওপর
()পরিবাহীর দৈর্ঘ্যের ওপর
()প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর
উত্তর: উপাদানের প্রকৃতির ওপর

1.13।আলোর প্রতিসরণের সময় প্রদত্ত কোন রাশিটি অপরিবর্তিত থাকে ?

()গতিবেগ
()বিস্তার
()কম্পাঙ্ক
()তরঙ্গদৈর্ঘ্য
উত্তর: কম্পাঙ্ক

1.14।কোন প্রকার দর্পণে অসদ্‌, ছোটো এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় ?

()সমতল দর্পণ
()অবতল দর্পণ
()উত্তল দর্পণ
()অধিবৃত্তাকার দর্পণ
উত্তর: উত্তল দর্পণ

1.15।প্রদত্ত কোন এককটি তড়িৎশক্তির একক ?

()ওয়াট
()ওহম
()কিলোওয়াট ঘণ্টা
()ভোল্ট
উত্তর: কিলোওয়াট ঘণ্টা

বিভাগ-খ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ::

2.1।তেজস্ক্রিয়তার SI এককটি লেখো ।

উত্তর:বেকারেল (Bq)।

অথবা

235 U 92 থেকে একটি β কণা নির্গত হলে, পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন ঘটবে ?

উত্তর:পারমাণবিক সংখ্যা ১ একক বৃদ্ধি পাবে (৯৩ হবে)।

2.2।বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্যবিধান করোঃ

বামস্তম্ভডানস্তম্ভ
(i) জার্মান সিলভার উপস্থিত ধাতু(a) Li
(ii) ইউরেনামোত্তর মৌল(b) Zn
(iii) ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু(c) Pu
(iv) ২য় পর্যায়ের ক্ষারীয় ধাতু(d) Ni

2.4।অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় ?

উত্তর:হাইড্রোজেন (H2)।

অথবা

চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য?

উত্তর:অ্যাসিটিক অ্যাসিড।

2.10।বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব ?

উত্তর:ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল।

অথবা

ওজন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয় ?

উত্তর:ডবসন (Dobson unit)।

2.15।বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ?

উত্তর:উত্তল লেন্স।

বিভাগ-গ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ::

3.3।ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন ?

উত্তর:ওজন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনী (UV) রশ্মিকে শোষণ করে পৃথিবীতে আসতে বাধা দেয়, যা আমাদের ত্বক ক্যানসার ও অন্ধত্বের হাত থেকে রক্ষা করে। তাই একে প্রাকৃতিক সৌরপর্দা বলে।

অথবা

বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস এফেক্ট কীভাবে সম্পর্কযুক্ত ?

উত্তর:গ্রিনহাউস গ্যাসগুলো (CO2, CH4 ইত্যাদি) পৃথিবী থেকে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরতে বাধা দিয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তোলে। এই গ্রিনহাউস এফেক্টের কারণেই পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়, যাকে বিশ্ব উষ্ণায়ন বলে।

3.5।অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো।

উত্তর:অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু যে কোনো অবস্থানেই থাকুক না কেন, প্রতিবিম্বটি সর্বদাই অসদ, সমশীর্ষ এবং বস্তু সাপেক্ষে আকারে ছোট হবে।

অথবা

আকাশকে নীল দেখায় কেন একটি চিত্রসহ ব্যাখ্যা করো।

উত্তর:বায়ুমণ্ডলের অণুগুলি নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ার জন্য নীল আলোর বেশি বিক্ষেপণ (Scattering) ঘটায়, যা আমাদের চোখে এসে পৌঁছায়। তাই আকাশকে নীল দেখায়।

3.7।ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন-ডট্‌ গঠনটি এঁকে দেখাও। [Ca=20, O=8]

উত্তর:Ca (2,8,8,2) দুটি ইলেকট্রন ত্যাগ করে Ca2+ হয় এবং O (2,6) ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে O2- হয়। ফলে CaO গঠিত হয়।