progoti logoProgoti

Navigation Menu

বাংলা

class-12 | 2025পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

১.সঠিক উত্তরটি নির্বাচন করো:

১।জড়িমানা মুকুবের জন্য মোক্তার মহাশয় কতটাকা ব্যয় করেছিলেন ?

(ক)২০০০ টাকা
(খ)৩০০০ টাকা
(গ)৪০০০ টাকা
(ঘ)১৭০০ টাকা
উত্তর: ১৭০০ টাকা

২।আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন ?

(ক)একমাস
(খ)ছয় মাস
(গ)পাঁচ মাস
(ঘ)দুই মাস
উত্তর: দুই মাস

৩।আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের কত টাকা জড়িমানা হয়েছিল ?

(ক)পাঁচ টাকা
(খ)সাত টাকা
(গ)নয় টাকা
(ঘ)দশ টাকা
উত্তর: পাঁচ টাকা

৪।জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন ?

(ক)দুই হাজার
(খ)তিন হাজার
(গ)এক হাজার পাঁচশো
(ঘ)দুই হাজার পাঁচশো
উত্তর: দুই হাজার

৫।ধর্ম কবিতার মূল গ্রন্থ –

(ক)অন্ধকার বারান্দা
(খ)অন্ধকার লেখাগুচ্ছ
(গ)ধর্মে আছো জিরাফেও আছো
(ঘ)কর্কটক্রান্তির দেশ
উত্তর: অন্ধকার লেখাগুচ্ছ

৬।‘দিগ্বিজয়ে যেতে হবে’- দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন ?

(ক)দুয়োরানী
(খ)সুয়োরানী
(গ)রাজকন্যা
(ঘ)রাজমাতা
উত্তর: দুয়োরানী

৭।‘খর্জুরের দ্বীপ’ আসলে কী ?

(ক)যে দ্বীপ কবি আবিস্কার করতে চান
(খ)যেখানে কবি বসবাস করতে চান
(গ)যেখানে কবি হারিয়ে যেতে চান
(ঘ)যেখানে কবি পৌঁছাতে চান
উত্তর: যেখানে কবি পৌঁছাতে চান

৮।‘চলিতভাষায় কি আর শিল্প নৈপুন্য হয় না ?’ – ‘চলিতভাষা’ বলতে বোঝায় –

(ক)চলতে চলতে যে ভাষা বলা হয়
(খ)সংস্কৃত ছাড়া অন্য ভাষা
(গ)মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা
(ঘ)যে ভাষায় কম সংখ্যক মানুষ কথা বলে
উত্তর: মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা

৯।সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন

(ক)কথা ভাষা
(খ)জ্যান্ত ভাষা
(গ)মরা ভাষা
(ঘ)আঞ্চলিক ভাষা
উত্তর: মরা ভাষা

১০।দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না –

(ক)দু হাজার ছাঁদি বিশেষণে
(খ)সাধুপন্ডিতি ভাষায়
(গ)আলংকারিক ভাষায়
(ঘ)কোনো লিখিত ভাষায়
উত্তর: দু হাজার ছাঁদি বিশেষণে

১১।পোটরাজ গল্পের অনুবাদক –

(ক)সুনন্দন চক্রবর্তী
(খ)সুচন্দন চক্রবর্তী
(গ)সুনীল চক্রবর্তী
(ঘ)সুনন্দন মুখার্জী
উত্তর: সুনন্দন চক্রবর্তী

১২।আমাদের দুজনের হাতগুলোই লাগবে –

(ক)ধুয়ে মুছে আগুন বানানোর জন্য
(খ)কারনেশন ফুলের জন্য
(গ)মধু তালাশের জন্য
(ঘ)পাথরের ফাটলে বাসা বানানোর জন্য
উত্তর: ধুয়ে মুছে আগুন বানানোর জন্য

১৩।‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় –

(ক)অল্পপ্রাণ ধ্বনি
(খ)স্পর্শধ্বনি
(গ)অঘোষধ্বনি
(ঘ)ঘোষধ্বনি
উত্তর: স্পর্শধ্বনি

১৪।‘মিঠু কাল স্কুলে যাবে’ এবং ‘মিঠু কাল স্কুলে যাবে ?’ – এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দুরকমের । এই বৈশিষ্ট্যকে বলে –

(ক)যতি
(খ)শ্বাসাঘাত
(গ)সুরতরঙ্গ
(ঘ)দৈর্ঘ্য
উত্তর: সুরতরঙ্গ

১৫।‘দারুণ’ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠনির্মিত । পরিবর্তিত অর্থ ‘অত্যন্ত’ । এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে হয়েছে ?

(ক)প্রসার
(খ)উৎকর্ষ
(গ)রূপান্তর
(ঘ)সংকোচ
উত্তর: রূপান্তর

১৬।প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে –

(ক)কম্পিত ধ্বনি
(খ)তাড়িত ধ্বনি
(গ)পার্শ্বিক ধ্বনি
(ঘ)নাসিক্য ধ্বনি
উত্তর: নাসিক্য ধ্বনি

১৭।স্টাইল হল ব্যাকরণের সম্ভবনার বিশেষ –

(ক)নির্যাস
(খ)নিস্কাশন
(গ)বাচন ক্রিয়া
(ঘ)প্রতিক্রিয়া
উত্তর: নিস্কাশন

১৮।সংস্কৃত শব্দটি কটি ব্যাঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে ?

(ক)চারটি
(খ)তিনটি
(গ)পাঁচটি
(ঘ)ছটি
উত্তর: চারটি

১৯।খন্ডধ্বনির নাম –

(ক)বিভাজ্য ধ্বনি
(খ)অঘোষ ধ্বনি
(গ)মহাপ্রাণ ধ্বনি
(ঘ)কম্পিত ধ্বনি
উত্তর: বিভাজ্য ধ্বনি

২০।বাংলায় দুটি ব্যাঞ্জন দ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা –

(ক)১০০ টির বেশি
(খ)২০০ টির বেশি
(গ)৩০০ টির বেশি
(ঘ)৪০০ টির বেশি
উত্তর: ২০০ টির বেশি

২১।বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী ‘ তোমাকে চাই’ অ্যালবামটির গীতিকার , সুরকার গায়ক কে ?

(ক)গৌতম চট্টোপাধ্যায়
(খ)কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায় )
(গ)নচিকেতা চক্রবর্তী
(ঘ)অঞ্জন দত্ত
উত্তর: কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায় )

২২।ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স গরে তোলেন –

(ক)মেঘনাদ সাহা
(খ)জগদীশ চন্দ্র বসু
(গ)প্রফুল্ল চন্দ্র রায়
(ঘ)সত্যেন্দ্রনাথ বসু
উত্তর: মেঘনাদ সাহা

২৩।‘বেটন কাপ’ ভারতে কোণ খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট ?

(ক)ফুটবল
(খ)হকি
(গ)লনটেনিস
(ঘ)ব্যাডমিন্টন
উত্তর: হকি

২৪।‘আদর, যাও মা ___________ মেলা দেখে এসো।‘

(ক)বামুনহাটের
(খ)বামূনগাছির
(গ)পীরগঞ্জের
(ঘ)বীরপুরের
উত্তর: বামুনহাটের

২৫।অত্যাচারিত ___________ গরীব লোকের মোকর্দমা তিনি কত সময় বিনা ফিসে , এমনকি নিজে অর্থব্যায় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন ?

(ক)নিপীড়িত
(খ)উৎপীড়িত
(গ)হতভাগ্য
(ঘ)আক্রান্ত
উত্তর: উৎপীড়িত

২৬।কবীরের ধর্ম ছিল ______________ ।

(ক)গান
(খ)না থামা কখনও
(গ)সত্যের বয়ান
(ঘ)দিগন্ত পেরনো
উত্তর: সত্যের বয়ান

২৭।শাণিত ইস্পাতখন্ড । অভঙ্গুর নাম ______________ ।

(ক)ভালোবাসা
(খ)বিশ্বাস
(গ)শিরস্ত্রাণ
(ঘ)কবচকুণ্ডল
উত্তর: ভালোবাসা

২৮।নিশ্চিত পৌঁছুবো সেই ___________ খর্জুরের দ্বীপে ।

(ক)ছায়াময়
(খ)দূরতম
(গ)তৃষ্ণাহর
(ঘ)অনির্বচনীয়
উত্তর: তৃষ্ণাহর

২৯।যাঁরা _____________ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন ।

(ক)দেশে
(খ)গ্রামে
(গ)শহরে
(ঘ)লোকহিতায়
উত্তর: লোকহিতায়

৩০।দূরপত মারী –আই কে ভোগের সঙ্গে দিত ________ ।

(ক)পাকা কলা
(খ)খেজুর
(গ)নারকেল
(ঘ)জামরুল
উত্তর: নারকেল

৩১।আমরা আমাদের চার হাত চার __________ একে বুঝবোই ।

(ক)পায়ে
(খ)জনে
(গ)চোখে
(ঘ)মাথায়
উত্তর: চোখে

৩২।বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা ___________ ।

(ক)পাঁচটি
(খ)আটটি
(গ)চারটি
(ঘ)ছয়টি
উত্তর: চারটি

৩৩।রবীন্দ্রনাথ হিন্দী গানের সুর নিয়ে মোট ____________ রচনা করেছেন ।

(ক)৭৭ টি ধ্রুপদ
(খ)৭০ টি খেয়াল
(গ)৬০ টি ধামার
(ঘ)৫০ টি টপ্পা
উত্তর: ৭৭ টি ধ্রুপদ

৩৪।ক্রম অনুসারে বাক্যের পুনর্বিন্যাস করোঃ (i) আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল । (ii) আদরিণীর সেই নজলধরবর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে – তাই আজ নিশ্চল নিস্পন্দ । (iii) ডালপালা প্রভৃতি মামুলী খাদ্য শেষ হইলে , মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন । (iv) আজ তার বৃদ্ধা তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না ।

(ক)(iii) , (iv) ,(i) , (ii)
(খ)(i) , (iii) , (iv) , (ii)
(গ)(iii) , (i) , (iv) ,(ii)
(ঘ)(iv) , (iii) ,(ii) , (i)
উত্তর: (iii) , (i) , (iv) ,(ii)

৩৫।সত্য মিথ্যা নির্ণয় করোঃ (i) আমাদের ভাষা – সংস্কৃতের গদাই লস্করি চাল – ঐ এক চাল নকল করে অস্বভাবিক হয়ে যাচ্ছে । (ii) কোন জেলার ভাষা সংস্কৃতর বিশি নিকট , সে কথাই হচ্ছে (iii) সমস্ত দেশের যাতে কল্যাণ , সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রধান্যটি মনে রাখতে হবে । (iv) এগুলো শোধরাবার লক্ষণ এখ হচ্ছে , এখন ক্রমে বুঝবে যে , যেটা ভাবহীন, প্রাণহীন – সে ভাষা , সে শিল্প, সে সংগীত কোনও কাজের নয় ।

(ক)(i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(খ)(i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv ) সত্য
(গ)(i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
(ঘ)(i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) সত্য
উত্তর: (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv ) সত্য

৩৬।স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ

ক স্তম্ভখ স্তম্ভ
(i) জয়রাম মুখোপাধ্যায়(a) জমিদার
(ii) কুঞ্জবিহারী বাবু(b) ডাক্তার
(iii) নগেন(c ) জুনিয়র উকিল
(iv) উমাচরণ লাহিড়ী(d) মোক্তার
(ক)(i) – (b) , (ii) –(a) , (iii) – (d) , (iv)-(c )
(খ)(i) –(d) , (ii) – (b) , (iii) – (c ) , (iv) –(d)
(গ)(i) –(d) , (ii) – (c ) , (iii) – (b) , (iv) – (a)
(ঘ)(i) – (a) , (ii) – (d) , (iii) –(b) , (iv) – (c )
উত্তর: (i) –(d) , (ii) – (c ) , (iii) – (b) , (iv) – (a)

৩৭।স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ

ক –স্তম্ভখ-স্তম্ভ
(i) আবদুল করিম খাঁ(a) কবি ও নাট্যকার
(ii) আইনস্টাইন(b) চিত্রশিল্পী
(iii) ভ্যান গঘ(c ) সংগীত শিল্পী
(iv) গার্সিয়া লোরকা(d) বিজ্ঞানী
(ক)(i) –(c ) , (ii) –(d) , (iii) –(b) , (iv) – (a)
(খ)(i) –(c ) ,(ii) –(d) , (iii) – (a) , (iv) –(d)
(গ)(i) –(d) ,(ii) –(c ) , (iii) –(a) , (iv) – (d)
(ঘ)(i) –(c ) , (ii) – (b) , (iii) – (a) , (iv) – (d)
উত্তর: (i) –(c ) , (ii) –(d) , (iii) –(b) , (iv) – (a)

৩৮।স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ

ক –স্তম্ভখ- স্তম্ভ
(i) ঝুলন গোস্বামী(a) ফুটবল
(ii) দিব্যেন্দু বড়ুয়া(b) সাঁতার
(iii) গোষ্ঠ পাল(c ) ক্রিকেট
(iv) আরতি সাহা(d) দাবা
(ক)(i) –(d) , (ii) – (c ) , (iii) – (b) , (iv) – (a)
(খ)(i) –(b) , (ii) –(a) , (iii) – (d) , (iv) –(c )
(গ)(i) –(c ) , (ii) –(b) , (iii) – (a) , (iv) –(d)
(ঘ)(i) –(c ) , (ii) –(d) , (iii) –(a) , (iv) –(b)
উত্তর: (i) –(c ) , (ii) –(d) , (iii) –(a) , (iv) –(b)

৩৯।বিবৃতি (Assertion) ও কারণ (Reason) –এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করোঃ নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে । প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ (R ) । নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করোঃ বিবৃতি (A): গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারী –আই –এর কুনজরে পড়েছে । কারণ (R): গ্রামের মানুষেরা মারী- আইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল ।

(ক)A ভুল R ঠিক
(খ)A ঠিক R ভুল
(গ)A এবং R উভয়েই ঠিক
(ঘ)A এবং R উভয়েই ভুল
উত্তর: A এবং R উভয়েই ঠিক

৪০।সমার্থক উদাহরণ হিসাবে কোনগুলি ঠিক ? (i) পাখি , পক্ষী , খেচর , বিহঙ্গ (ii) জননী , মাতা , তনয়া , আত্মজা (iii) পর্বত , দিবাকর , তটিনী , গিরি (iv) আনন্দ , হর্ষ , পুলক , প্রফুল্লতা

(ক)(ii) ও (iii)
(খ)(i) ও (iv)
(গ)(ii) ও (iv)
(ঘ)(iii) ও (iv)
উত্তর: (i) ও (iv)