১।“জড় ও মন হল সাপেক্ষ দ্রব্য”- এটি বলেছেন –
(ক)লক
(খ)দেকার্ত
(গ)অ্যারিস্টটল
(ঘ)হিউম
উত্তর: দেকার্ত
২।“অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর “ এটি কে বলেছেন ?
(ক)লক
(খ)বার্কলে
(গ)মিল
(ঘ)দেকার্ত
উত্তর: বার্কলে
৩।“সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু” – একথা বলেছেন-
(ক)ডেকার্ত
(খ)লক
(গ)স্পিনোজা
(ঘ)লাইবনিজ
উত্তর: স্পিনোজা
৪।“দ্রব্য হল এমন কিছু যা আমি জানিনা” –একথা বলেছেন –
(ক)লক
(খ)বার্কলে
(গ)হিউম
(ঘ)লাইবনিজ
উত্তর: লক
৫।মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন ___________ দার্শনিক ।
(ক)লক
(খ)বার্কলে
(গ)দেকার্ত
(ঘ)হিউম
উত্তর: বার্কলে
৬।লাইবনিজ হলেন –
(ক)অদ্বৈতবাদী
(খ)বহুত্ববাদী
(গ)দ্বৈতবাদী
(ঘ)বিশিষ্ট দ্বৈতবাদী
উত্তর: বহুত্ববাদী
৭।“কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনির্বার্যতা ।“ – একথা বলেছেন –
(ক)হিউম
(খ)ইউয়িং
(গ)বার্কেলে
(ঘ)লাইবনিজ
উত্তর: ইউয়িং
৮।দেকার্ত দেহ –মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন্ মতবাদের দ্বারা ?
(ক)উপলক্ষ্যবাদ
(খ)অভিন্নতাবাদ
(গ)ক্রিয়া –প্রতিক্রিয়াবাদ
(ঘ)মানস- ভৌত সমান্তরালবাদ
উত্তর: ক্রিয়া –প্রতিক্রিয়াবাদ
৯।স্তম্ভ – I ও স্তম্ভ – II মিলিয়ে সঠিক উত্তরটি বেছে নাও ।
| স্তম্ভ -I | স্তম্ভ-II |
|---|
| (i) Concept of mind | (a) লাইবনিজ |
| (ii) Meditations | (b) হসপার্স |
| (iii) Monadology | (c) গিলবার্ট রাইল |
| (iv) An Introduction to Philosophical Analysis | (d) দেকার্ত |
(ক)(i) – a , (ii) – b , (iii) – c, (iv)- d
(খ)(i)- b , (ii) – a, (iii) – d, (iv)- c
(গ)(i)- c , (ii) – d, (iii) – a, (iv) – b
(ঘ)(i) – d , (ii) – c, (iii) – b , (iv)- a
উত্তর: (i)- c , (ii) – d, (iii) – a, (iv) – b
১০।বিবৃতি (A) : প্রসক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায় ।
কারণ( R) : প্রসক্তিবাদের সমর্থকগণ বলেন , কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে ।
(ক)(A) ও (R ) উভয়েই সত্য
(খ)(A) ও (R ) উভয়েই মিথ্যা
(গ)(A ) সত্য , (R ) মিথ্যা
(ঘ)(A) মিথ্যা , (R ) সত্য
উত্তর: (A ) সত্য , (R ) মিথ্যা
১১।একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন প্রকার গুণ ?
(ক)মুখ্য গুণ
(খ)গৌণ গুণ
(গ)মুখ্য ও গৌণ গুণ
(ঘ)প্রাথমিক গুণ
উত্তর: গৌণ গুণ
১২।বিবৃতি (A): লাইবনিজের মতে “দ্রব্য হল গবাক্ষহীন চিৎ পরমাণু” ।
কারণ (R ) : দ্রব্য (মনাদ) গুলি একে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না ।
(ক)(A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা ।
(খ)(A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা নয় ।
(গ)(A) সত্য , কিন্তু (R ) মিথ্যা
(ঘ)(A) এবং (R ) উভয়েই মিথ্যা
উত্তর: (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা ।
১৩।অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হল –
(ক)নির্গুণ ব্রম্ভ
(খ)সগুণ ব্রম্ভ
(গ)ঈশ্বর
(ঘ)মায়া
উত্তর: নির্গুণ ব্রম্ভ
১৪।অদ্বৈত বেদান্ত মতে ‘জগতের দ্বৈততা’ অনুভবের কারণ –
(ক)আত্মা
(খ)কর্ম
(গ)অবিদ্যা
(ঘ)ভক্তি
উত্তর: অবিদ্যা
১৫।অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধনদশার কারণ হল –
(ক)অবিদ্যা
(খ)ঈশ্বর জ্ঞান
(গ)আত্মসুখ
(ঘ)কোনোটিই নয়
উত্তর: অবিদ্যা
১৬।বিবৃতি (A): অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয় ।
কারণ(R ): অদ্বৈত বেদান্ত অনুসারে “ব্রহ্ম সত্য, জগন্মিথ্যা , জীব ব্রহ্মৈব না পরঃ “ ।
(ক)(A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা ।
(খ)(A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা নয় ।
(গ)(A) সত্য , কিন্তু (R ) মিথ্যা
(ঘ)(A) এবং (R ) উভয়েই মিথ্যা
উত্তর: (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা ।
১৭।পঞ্চম বেদ কী ?
(ক)মহাভারত
(খ)তর্কশাস্ত্র
(গ)গণিতশাস্ত্র
(ঘ)উপনিষদ
উত্তর: উপনিষদ
১৮।ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন –
(ক)শঙ্করাচার্য
(খ)মাধবাচার্য
(গ)মহর্ষি বাদরায়ণ
(ঘ)মহর্ষি কপিল
উত্তর: মহর্ষি বাদরায়ণ
১৯।শঙ্করের মতে বিবর্তনের ____________ স্তর আছে ।
(ক)দুটি
(খ)তিনটি
(গ)চারটি
(ঘ)পাঁচটি
উত্তর: তিনটি
২০।স্তম্ভ-I এর সঙ্গে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাওঃ
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|
| (i) অচিন্ত্য ভেদাভেদবাদ | (a) নিম্বার্ক |
| (ii) দ্বৈতবাদ | (b) শ্রীচৈতন্যদেব |
| (iii) শুদ্ধা দ্বৈতবাদ | (c) মাধবাচার্য |
| (iv) দ্বৈতাদ্বৈতবাদ | (d) বল্লভাচার্য |
(ক)(i) – a , (ii) – b, (iii) – c , (iv)- d
(খ)(i) -b , (ii) – a , (iii) – c , (iv)- d
(গ)(i)- b , (ii) – c, (iii) – d , (iv) – a
(ঘ)(i)- d , (ii) – b , (iii) – a, (iv) – c
উত্তর: (i)- b , (ii) – c, (iii) – d , (iv) – a
২১।‘The Suicide’ গ্রন্থটির রচয়িতা –
(ক)এমিল দুরখেইম
(খ)সেন্ট অগাস্টিন
(গ)টমাস অ্যাকুইনাস
(ঘ)কান্ট
উত্তর: এমিল দুরখেইম
২২।যুদ্ধক্ষেত্রে কোনও সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয় –
(ক)আত্মহত্যা
(খ)আত্মবিসর্জন
(গ)হত্যা
(ঘ)কোনোটিই নয়
উত্তর: আত্মবিসর্জন
২৩।“আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচায়ক” – উক্তিটি কার ?
(ক)হিউম
(খ)কান্ট
(গ)লক
(ঘ)সক্রেটিস
উত্তর: সক্রেটিস
২৪।পরিবেশ নীতিবিদ্যা হল –
(ক)লিখিত নীতিবিদ্যার শাখা
(খ)মৌখিক নীতিবিদ্যার শাখা
(গ)তাত্বিক নীতিবিদ্যার শাখা
(ঘ)ব্যবহারিক নীতিবিদ্যার শাখা
উত্তর: ব্যবহারিক নীতিবিদ্যার শাখা
২৫।পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে –
(ক)1971 সালে
(খ)1972 সালে
(গ)1973 সালে
(ঘ)1974 সালে
উত্তর: 1973 সালে
২৬।স্তম্ভ I এর সঙ্গে স্তম্ভ –II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে লেখোঃ
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|
| (i) ডাক্তার যখন সক্রিয়ভাবে কোনো প্রাণ্নাশক ইঞ্জেকশন প্রয়োগের মাধমে রোগীর মৃত্যু ঘটান | (a) ইচ্ছানিরপেক্ষ কৃপা হত্যা |
| (ii) যে পদ্ধতিতে বা উপায়ের মাধ্যমে রোগীকে বাচিয়ে রাখা হয় সেগুলি বন্ধ রেখে রোগীর মৃত্যুকে তরান্বিত করা হয় । | (b) ঐচ্ছিক কৃপাহত্যা |
| (iii) রোগীর ইচ্ছানুযায়ী যখন তার মৃত্য ঘটানো হয় । | (c) সক্রিয় কৃপাহত্যা |
| (iv) যখন রোগী জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারেনা এবং ইচ্ছাপ্রকাশে অসমর্থ তখন যে কৃপাহত্যা করা হয় । | (d) নিস্কিয় কৃপাহত্যা |
(ক)(i) – d , (ii) – b , (iii) – c, (iv) – a
(খ)(i) – c , (ii) – d, ,(iii) – a , (iv) – b
(গ)(i) – c , (ii) – d, (iii) – b , (iv) – a
(ঘ)(i) – a , (ii) – b , (iii) – c, (iv) – d
উত্তর: (i) – c , (ii) – d, (iii) – b , (iv) – a
২৭।বিবৃতি (A): আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন
কারণ(R ): আত্মহত্যা সমাজের জন্য ব্যক্তিদের প্রভাবিত করে ।
(ক)(A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক কারণ
(খ)(A) সত্য কিন্তু (R ) মিথ্যা
(গ)(A) মিথ্যা কিন্তু (R ) সত্য
(ঘ)(A) এবং (R ) উভয়েই মিথ্যা
উত্তর: (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক কারণ
২৮।নিম্মলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা যাচাই করিঃ
I. দুরখেইম তার ‘Suicide’ গ্রন্থে তিনপ্রকার আত্মহত্যার কথা বলেছেন ।
II. পিটার সিঙ্গার চার প্রকার কৃপাহত্যার কথা বলেছেন ।
III. “ জীবনযুদ্ধে সে টিকে থাকবে , যে যত শক্তিশালী” – বলেছেন হাবার্ট স্পেনসার ।
IV. আত্মহত্যাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে অনৈতিক বলেছেন কান্ট ।
(ক)(I)- F , (II) – F , (III) – T , (IV)- T
(খ)(I)- T , (II) – F , (III) – T , (IV) – F
(গ)(I)- F , (II) – F , (III) – F , (IV)- T
(ঘ)(I)- T , (II)- T , (III) – T , (IV)- F
উত্তর: (I)- F , (II) – F , (III) – T , (IV)- T
২৯।“Fundamentals of Sociology” গ্রন্থটির লেখক হলেন –
(ক)ম্যাকেঞ্জি
(খ)গিসবার্ট
(গ)প্লেটো
(ঘ)ম্যাকাইভার
উত্তর: গিসবার্ট
৩০।‘বিশ্ব বসুন্ধরা দিবস’ পালিত হয় –
(ক)5 জুন
(খ)22 এপ্রিল
(গ)21 ফেব্রুয়ারি
(ঘ)5 সেপ্টেম্বর
উত্তর: 22 এপ্রিল
৩১।“সমাজ হল সামাজিক সম্মন্ধের জটাজাল , যা নিয়ত পরিবর্তনশীল ।“ – একথা বলেছেন –
(ক)ম্যাকাইভার ও পেজ
(খ)গিসবার্ট
(গ)প্লেটো
(ঘ)অ্যারিস্টটল
উত্তর: ম্যাকাইভার ও পেজ
৩২।ধর্মীয় প্রতিষ্ঠান হল –
(ক)সম্প্রদায়
(খ)সঙ্ঘ – সমিতি
(গ)সমাজ
(ঘ)প্রতিষ্ঠান
উত্তর: সঙ্ঘ – সমিতি
৩৩।‘State’ কথাটি কে প্রথম ব্যবহার করেন ?
(ক)ম্যাকিয়াভেলি
(খ)উইলসন
(গ)ম্যাকাইভার
(ঘ)পেজ
উত্তর: ম্যাকিয়াভেলি
৩৪।বিবৃতি (A) : প্রতিষ্ঠান হল সংঘ –সমিতির গতিশীল দিক ।
কারণ (R ): প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সংঘ –সমিতি সচলতা লাভ করে , তার বৃদ্ধি ও বিকাশ হয় ।
(ক)(A) ও (R ) উভয়েই সত্য
(খ)(A) ও (R ) উভয়েই মিথ্যা
(গ)(A) সত্য , (R ) মিথ্যা
(ঘ)(A) মিথ্যা , (R ) সত্য
উত্তর: (A) ও (R ) উভয়েই সত্য
৩৫।“ত্রিপুরা রাষ্ট্র নয়” – এই বিবৃতিটির সঠিক কারণ হল –
(ক)ত্রিপুরার জনসংখ্যা কম
(খ)ত্রিপুরার নির্দিষ্ট ভূখন্ডটির আয়তন কম ।
(গ)ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না ।
(ঘ)ত্রিপুরার সুপ্রিম কোর্ট নেই ।
উত্তর: ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না ।
৩৬।“আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি ।“ – এটি বলেছেন –
(ক)অ্যারিস্টটল
(খ)প্লেটো
(গ)লক্
(ঘ)কান্ট
উত্তর: লক্
৩৭।রাষ্ট্রগঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হল –
(ক)জন সমষ্টি
(খ)প্রতিষ্ঠান
(গ)আইন
(ঘ)নৈতিক মূল্য
উত্তর: জন সমষ্টি
৩৮।___________ এর মতে, রষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণির অনুকুল নিয়মকানুন হলো আইন ।
(ক)লেনিন
(খ)গার্ণার
(গ)ম্যাকাইভার
(ঘ)কার্ল মাক্স
উত্তর: কার্ল মাক্স
৩৯।স্তম্ভ –I এর সঙ্গে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও ।
| স্তম্ভ –I | স্তম্ভ –II |
|---|
| (i) স্বজাত্যবোধ | (a) সংঘ |
| (ii) পারস্পরিক নির্ভরশীলতা | (b) প্রতিষ্ঠান |
| (iii) এক বা একাধিক স্বার্থসিদ্ধি | (c) সমাজ |
| (iv) বিধিনিয়ম , রীতিনীতি , কর্মপদ্ধতি | (d) সম্প্রদায় |
(ক)(i)- b , (ii)- d, (iii) – a, (iv)- c
(খ)(i) – d, (ii) – c, (iii) – a, (iv)- b
(গ)(i) – d , (ii) – b , (iii) – c, (iv) – a
(ঘ)(i)- b , (ii) – a, (iii) – d, (iv)- c
উত্তর: (i) – d, (ii) – c, (iii) – a, (iv)- b
৪০।সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন চিত্রটি সঠিক ?