progoti logoProgoti

Navigation Menu

বাংলা

class-10 | 2020পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

.সঠিক উত্তরটি নির্বাচন করাে:১৭x১=১৭

১.১।পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন-

()জগদীশবাবুর বাড়ি
()চকের বাসস্ট্যান্ডে
()দয়ালবাবুর লিচুবাগানে
()চায়ের দোকানে
উত্তর: দয়ালবাবুর লিচুবাগানে

১.২।নদেরচাঁদের বয়স-

()পঁচিশ বছর
()ত্রিশ বছর
()পঁয়ত্রিশ বছর
()চল্লিশ বছর
উত্তর: ত্রিশ বছর

১.৩।ছােটোমাসি তপনের থেকে কত বছরের বড়াে-

()বছর পাঁচেকের
()বছর আষ্টেকের
()বছর দশেকের
()বছর বারাের
উত্তর: বছর আষ্টেকের

১.৪।‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি ‘মেঘনাদবধকাব্য’ -এর কোন্ সর্গ থেকে নেওয়া হয়েছে ?

()প্রথম সর্গ
()তৃতীয় সর্গ
()নবম সর্গ
()পঞ্চম সর্গ
উত্তর: প্রথম সর্গ

১.৫।“তারা আর স্বপ্ন দেখতে পারল না।” কারা স্বপ্ন দেখতে পারল না?

()সেই মেয়েটি
()গির্জার নান
()কবিতার কথক
()শান্ত হলুদ দেবতারা
উত্তর: শান্ত হলুদ দেবতারা

১.৬।“গান বাঁধবে সহস্র উপায়ে- কে গান বাঁধবে ?

()চিল
()কোকিল
()শকুন
()ময়ূর
উত্তর: কোকিল

১.৭।পালকের কলমের ইংরেজি নাম হ’ল-

()স্টাইলাস
()ফাউন্টেন পেন
()কুইল
()রিজার্ভার পেন
উত্তর: কুইল

১.৮।কানে কলম খুঁজে দুনিয়া খোজেন-

()প্রাবন্ধিক
()দার্শনিক
()গল্পকার
()নাট্যকার
উত্তর: দার্শনিক

১.৯।“হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড” – উক্তিটি

()রবীন্দ্রনাথের
()বকিমচন্দ্রের
()কালিদাসের
()বিদ্যাসাগরের
উত্তর: কালিদাসের

১.১০।অনুসর্গের দৃষ্টান্ত কোনটি?

()জন্য
()খানা
()টি
()গাছা
উত্তর: জন্য

১.১১।দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে-

()পূর্ব পদের
()উভয় পদের
()পর পদের
()অন্য পদের
উত্তর: উভয় পদের

১.১২।‘ইসাবের মেজাজ চড়ে গেল’ – নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?

()কর্ম কারক
()করণ কারক
()কর্তৃ কারক
()অপাদান কারক
উত্তর: কর্ম কারক

১.১৩।‘ফেলাইলা কনক-বলয় দূরে’- নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল

()তৎপুরুষ
()অব্যয়ীভাব
()বহুব্রীহি
()মধ্যপদলােপী কর্মধারয়
উত্তর: মধ্যপদলােপী কর্মধারয়

১.১৪।‘বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না’- এটি কী ধরনের বাক্য ?

()অনুজ্ঞাসূচক বাক্য
()নির্দেশক বাক্য
()বিস্ময়সূচক বাক্য
()প্রশ্নবােধক বাক্য
উত্তর: অনুজ্ঞাসূচক বাক্য

১.১৫।‘আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি’ -এটি কোন্ শ্রেণির বাক্য ?

()সরল বাক্য
()যৌগিক বাক্য
()জটিল বাক্য
()মিশ্র বাক্য
উত্তর: যৌগিক বাক্য

১.১৬।‘জগদীশবাবু সিড়ি ধরে নেমে যান’- বাক্যটির ভাববাচ্যের রূপ হ’ল-

()জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়
()জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়
()জগদীশবাবু সিড়ি ধরে নামেন
()জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন
উত্তর: জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়

১.১৭।‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে’- এটি কোন বাচ্যের উদাহরণ

()কর্মবাচ্য
()ভাববাচ্য
()কর্তৃবাচ্য
()কর্মকর্তৃবাচ্য
উত্তর: কর্তৃবাচ্য

.কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:১ x ১৯ = ১৯

২.১যে-কোনাে ৪টি প্রশ্নের উত্তর দাও।: ১ X ৪= ৪

২.১.১।‘বড়াে ভয় করিতে লাগিল নদেরচাঁদের”- নদেরচাঁদের কেন ভয় করতে লাগল?

উত্তর:ক্ষোভে রোষে উন্মত্ত জলরাশির দিকে দৃষ্টিপাত করে তার ভয় করতে লাগল।

২.১.২।“অমৃত ফতােয়া জারি করে দিল,”- অমৃত কী ‘ফতােয়া’ জারি করেছিল?

উত্তর:ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও ইস্কুলে যাবে না, এই ফতোয়া জারি করেছিল অমৃত।

২.১.৩।“বুড়ােমানুষের কথাটা শুনো”- বুড়ােমানুষের কোন কথা শুনতে বলা হয়েছে?

উত্তর:বুড়োমানুষ অর্থাৎ নিমাইবাবু যে কথাটি গিরিশ মহাপাত্রকে শুনতে বলেছিলেন তা হল- “আর (গাঁজা) খেও না।”

২.১.৪।“আপনি কি ভগবানের চেয়েও বড়াে?”- বক্তা একথা কাকে বলেছিলেন?

উত্তর:বক্তা অর্থাৎ বিরাগী জগদীশবাবুকে একথা বলেছিলেন।

২.১.৫।“আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।”- বক্তার কোন্ দিনটি সবচেয়ে দুঃখের?

উত্তর:যেদিন বক্তা অর্থাৎ তপন নিজের লেখা গল্পটি মুদ্রিত আকারে হাতে পেয়েছিল, সেই দিনটিই তার কাছে সবচেয়ে দুঃখের।
২.২যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর দাও:: ৪×১=৪

২.২.১।“এল ওরা লােহার হাতকড়ি নিয়ে”- ওরা কারা?

উত্তর:ওরা বলতে এখানে ইউরোপীয় ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তিকে বোঝানো হয়েছে।

২.২.২।“হায়, বিধি বাম মম প্রতি।” বক্তার এমন মন্তব্যের কারণ কী?

উত্তর:দেবতাদের অনুগ্রহে মরে যাওয়া রাম-লক্ষ্মণ আবার বেঁচে ওঠায় রাবণ এই আক্ষেপ করেছেন।

২.২.৩।“তােমায় নিয়ে বেড়াবে গান”- গান কোথায় বেড়াবে?

উত্তর:গান নদীর স্রোতে এবং দেশ-গাঁয়ে বেড়াবে।

২.২.৪।“ধ্বংস দেখে ভয় কেন তাের?”- কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন?

উত্তর:কবি সাধারণ ভয়াতুর দেশবাসীর তথা পরাধীন ভারতবাসীর উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন।

২.২.৫।‘সিন্ধুতীরে রহিছে মাঞ্জস।” – “মাঞ্জস’ শব্দের অর্থ কী?

উত্তর:‘মাঞ্জস’ শব্দের অর্থ হলো ভেলা।
২.৩যে-কোনাে তিনটি প্রশ্নের উত্তর দাও:: ৩x১=৩

২.৩.১।“তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি।”- কী নিয়ে লেখকদের ‘প্রথম লেখালেখি’?

উত্তর:বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং কলাপাতা নিয়ে লেখকদের প্রথম লেখালেখি চলত।

২.৩.২।“লাঠি তােমার দিন ফুরাইয়াছে।”- কথাটি কে বলেছিলেন?

উত্তর:কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন।

২.৩.৩।“এতে রচনা উৎকট হয়।”- রচনা ‘উৎকট’ হয় কীসে?

উত্তর:ইংরেজি থেকে যথাযথ আক্ষরিক অনুবাদ করে প্রবন্ধ লেখার চেষ্টা করলে সেই রচনা উৎকট হয়।

২.৩.৪।প্রয়ােজনমতাে বাংলা শব্দ পাওয়া না গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন?

উত্তর:প্রয়ােজনমতাে বাংলা শব্দ না পাওয়া গেলে ইংরেজি শব্দই বাংলা বানানে ব্যবহার করা উচিত বলে লেখক মনে করেছেন।
২.৪যে-কোনাে আটটি প্রশ্নের উত্তর দাওঃ: ৮x১=৮

২.৪.১।তির্যক বিভক্তি কাকে বলে?

উত্তর:যেসব বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, তাদের তির্যক বিভক্তি বলে।

২.৪.২।সম্বন্ধপদ কারক নয় কেন?

উত্তর:ক্রিয়ার সঙ্গে সম্বন্ধপদের সরাসরি কোনো অন্বয় বা সম্পর্ক থাকে না বলে একে কারক বলা হয় না।

২.৪.৩।অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও।

উত্তর:উপকূল = কূলের সমীপে (অব্যয়ীভাব সমাস)।

২.৪.৪।নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও।

উত্তর:সূর্য উঠলে পদ্ম ফোটে - এখানে 'সূর্য' হলো নিরপেক্ষ কর্তা।

২.৪.৫।নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করাে:- “পৃথিবী হয়তাে বেঁচে আছে।”

উত্তর:কর্তৃকারক, শূন্য বিভক্তি।

২.৪.৬।উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করাে- “ওরা ভয়ে কাঠ হয়ে গেল।”

উত্তর:উদ্দেশ্য: ওরা; বিধেয়: ভয়ে কাঠ হয়ে গেল।

২.৪.৭।সূর্য পশ্চিমদিকে উদিত হয়- বাক্যনির্মাণের কোন্ শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে ?

উত্তর:এখানে যোগ্যতার শর্তটি লঙ্ঘন করা হয়েছে।

২.৪.৮।‘বহুরূপী’- শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করাে।

উত্তর:বহু রূপ ধারণ করে যে = বহুরূপী (উপপদ তৎপুরুষ সমাস / বহু রূপ আছে যার - বহুব্রীহি সমাস)।

২.৪.৯।‘কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।’ – জটিল বাক্যে পরিবর্তন করাে।

উত্তর:যা তাদের কাছে আজ অস্পৃশ্য, তা হলো কলম।

২.৪.১০।‘নদীর ধারে তার জন্ম হইয়াছে’- কর্তৃবাচ্যে পরিণত করাে।

উত্তর:তিনি নদীর ধারে জন্মেছেন।

.প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাও:৩+৩= ৬

৩.১যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও::

৩.১.১।“ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে”- ছেলেদুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায়?

৩.১.২।“সে ভয়ানক দুর্লভ জিনিস।”- কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন?

৩.২যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও::

৩.২.১।“এসাে যুগান্তের কবি,”– ‘যুগান্তের কবি’কে কেন আহ্বান করা হয়েছে?

৩.২.২।“সে জানত না আমি আর কখনাে ফিরে আসব না।”- ‘সে’ কে? ‘আমি আর কখনাে ফিরে আসব না’ বলার কারণ কী?

.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১।“ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”- কে, কাকে শিখিয়েছে? ‘খাঁটি জিনিস’ বলতে কী বােঝানাে হয়েছে?

৪.২।“তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গােপন করিল”— কে হাসি গােপন করল? তার হাসি পাওয়ার কারণ কী?

.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:

৫.১।“অভিষেক করিলা কুমারে।”– ‘কুমার’ কে ? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলােচনা করাে।

৫.২।“আয় আরাে বেঁধে বেঁধে থাকি”- কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখাে।

.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:

৬.১।“বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে।”- লেখক কোন্ ধরনের বাধার কথা বলেছেন ?

৬.২।“আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা”- বক্তার আসল নাম কী ? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করাে।

.কম-বেশি ১২৫ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:

৭.১।“এইবার হয় তাে শেষ যুদ্ধ !”– কোন্ যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলেছেন কেন?

৭.২।“দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাঁহাপনা।”- বক্তা কে? তারা কেন দরবার ত্যাগ করতে চান?

.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও:৫x২=১০

৮.১।“ফাইট কোনি, ফাইট”- সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ‘ফাইট’ করতে হয়েছিল, নিজের ভাষায় লেখ।

৮.২।“খিদ্দা, এবার আমরা কী খাব?”- বক্তা কে?উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন?

৮.৩।“খাওয়ায় আমার লােভ নেই। ডায়েটিং করি।”- বক্তা কে ? তার ডায়েটিং-এর পরিচয় দাও।

.চলিত গদ্যে বঙ্গানুবাদ করাে:

৯।Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.

উত্তর:গৃহই হলো প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। সে বাড়িতেই দেখে, শোনে এবং শিখতে শুরু করে। একটি ভালো পরিবারে সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়। গৃহের কুপ্রভাব একটি শিশুকে নষ্ট করে দেয়।

১০.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:

১০.১।মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করাে।

১০.২।তােমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হ’ল- এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে।

১১.কম-বেশি ৪০০ শব্দে যে-কোনাে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করাে:১০

১১.১।বিজ্ঞানের ভালাে মন্দ

১১.২।একটি ভ্রমণের অভিজ্ঞতা

১১.৩।আমাদের পরিবেশঃ সমস্যা ও প্রতিকার

১১.৪।খেলাধুলা ও ছাত্রসমাজ