progoti logoProgoti

Navigation Menu

বাংলা

class-10 | 2022পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

.সঠিক উত্তরটি নির্বাচন করাে:১৭x১=১৭

১.১।পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম-

()ইস্কুলের গল্প
()একদিন
()প্রথম দিন
()রাজার কথা
উত্তর: প্রথম দিন

১.২।গিরীশ মহাপাত্রের বয়স –

()চল্লিশ-বিয়াল্লিশ
()ত্রিশ-বত্রিশের অধিক নয়
()পঞ্চাশ-পঞ্চান্ন
()পঞ্চাশের কাছাকাছি
উত্তর: ত্রিশ-বত্রিশের অধিক নয়

১.৩।জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন-

()এক হাজার টাকা
()পাঁচশো টাকা
()একশো এক টাকা
()একশো টাকা
উত্তর: একশো এক টাকা

১.৪।“কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল”— কী অপরিচিত ছিল ?

()তোমার রহস্যময় রূপ
()তোমার চেতনাতীত রূপ
()তোমার আরণ্যক রূপ
()তোমার মানবরূপ
উত্তর: তোমার মানবরূপ

১.৫।“আমাদের ডান পাশে” –

()টাকা
()বাঁধ
()ধ্বস
()পথ
উত্তর: ধ্বস

১.৬।“অট্টরোলের হট্টগোলে স্তব্ধ” –

()চরাচর
()মহাকাল
()গগনতল
()গিরিশিখর
উত্তর: চরাচর

১.৭।লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো –

()কলারের ভাঁজে আটা
()কোমরের বেল্টে আটকানো
()কাঁধের ছোট্ট পকেটে সাজানো
()পায়ের মোজায় গোঁজা
উত্তর: পায়ের মোজায় গোঁজা

১.৮।উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো –

()পনেরো আনায়
()বারো আনায়
()ষোলো আনায়
()দশ আনায়
উত্তর: বারো আনায়

১.৯।‘কঙ্কাবতী’ ও ‘ডমরুধর’-এর স্বনামধন্য লেখকের নাম –

()তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
()শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
()ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
()বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর: ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

১.১০।বিভক্তি শব্দের অর্থ কী?

()সংকোচন
()বিভাজন
()প্রসারণ
()সংযোজন
উত্তর: বিভাজন

১.১১।কলমে কায়স্থ চিনি – নিম্নরেখ পদটি –

()অপাদান কারক
()কর্তৃকারক
()করণকারক
()কর্মকারক
উত্তর: করণকারক

১.১২।মেসি কী খেলাই না খেললো – এটি কী জাতীয় কর্ম ?

()উহ্য কর্ম
()সমধাতুজ কর্ম
()কর্মের বীপ্সা
()উপবাক্যীয় কর্ম
উত্তর: সমধাতুজ কর্ম

১.১৩।আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী – নিম্নরেখ পদটি-

()ক্রিয়াবাচক পদ
()সম্বোধন পদ
()কর্মকারক
()সম্বন্ধপদ
উত্তর: সম্বন্ধপদ

১.১৪।সমাসের মূল অর্থ –

()বর্ণের সাথে বর্ণের মিলন
()নামপদের সাথে ক্রিয়াপদের মিলন
()একাধিক পদের একটি পদে পরিণতি লাভ
()ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন
উত্তর: একাধিক পদের একটি পদে পরিণতি লাভ

১.১৫।বুড়োমানুষের কথাটা শুনো – নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হ’ল –

()বহুব্রীহি সমাস
()কর্মধারয় সমাস
()তৎপুরুষ সমাস
()অব্যয়ীভাব
উত্তর: কর্মধারয় সমাস

১.১৬।‘দশানন’-এর সমাস হ’ল –

()দ্বিগু
()বহুব্রীহি
()কর্মধারয়
()অব্যয়ীভাব
উত্তর: বহুব্রীহি

১.১৭।পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হ’ল –

()বহুব্রীহি সমাস
()অব্যয়ীভাব সমাস
()তৎপুরুষ সমাস
()নিত্য সমাস
উত্তর: তৎপুরুষ সমাস

.কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:১৯ x ১ = ১৯

২.১যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :: ১ X ৪ = ৪

২.১.১।তপন মামার বাড়িতে কেন এসেছিল ?

উত্তর:ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামার বাড়িতে এসেছিল।

২.১.২।“শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন” – সংকল্পটি কী ?

উত্তর:তপন সংকল্প করেছিল যে, যদি কখনো সে লেখা ছাপতে দেয়, তবে সে নিজে গিয়ে দেবে- তাতে তার লেখা ছাপা হোক বা না হোক।

২.১.৩।“আর যাই হোক্, যাকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন।”- কার খোঁজ করা হচ্ছিল?

উত্তর:পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের খোঁজ করা হচ্ছিল।

২.১.৪।“মাস্টারমশাই একটুও রাগ করেননি। বরং একটু তারিফই করলেন” – ‘তারিফ’ করার কারণ কী?

উত্তর:মাস্টারমশাই নকল-পুলিশ হরিদার নিখুঁত সাজসজ্জার তারিফ করেছিলেন।

২.১.৫।“কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়।” — কী ধরনের কাজ হরিদার অপছন্দ ?

উত্তর:কোনো অফিসের কাজ অথবা দোকানের বিক্রিওয়ালার কাজ অর্থাৎ একঘেয়ে কাজ হরিদার অপছন্দ।
২.২যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:: ১ X ৪ = ৪

২.২.১।“সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।” — ‘সভ্যতার শেষ পুণ্যবাণী’-টি কী ?

উত্তর:‘সভ্যতার শেষ পুণ্যবাণী’-টি হল “ক্ষমা করো”।

২.২.২।“আয় আরো বেঁধে বেঁধে থাকি” – কবিতাটির রচয়িতা কে?

উত্তর:কবিতাটির রচয়িতা কবি শঙ্খ ঘোষ।

২.২.৩।“তারপর যুদ্ধ এলো” – যুদ্ধ কেমনভাবে এলো ?

উত্তর:যুদ্ধ এল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।

২.২.৪।“এবার মহানিশার শেষে”- কে আসবে?

উত্তর:মহানিশার শেষে উষা আসবে।

২.২.৫।“এ কলঙ্ক, পিতঃ, ঘুষিবে জগতে।” – বক্তা কোন্ কলঙ্কের কথা বলেছেন?

উত্তর:ইন্দ্রজিতের মতে, তাঁর মতো যোগ্য পুত্র থাকা সত্ত্বেও যদি তাঁর বৃদ্ধ পিতা রাবণ স্বয়ং যুদ্ধক্ষেত্রে যান, তবে সেটি হবে কলঙ্কের বিষয়।
২.৩যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :: ১ X ৩ = ৩

২.৩.১।“এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে।”- কোন নেশার কথা বলা হয়েছে ?

উত্তর:ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলা হয়েছে।

২.৩.২।“অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন।” – কার কথা বলা হয়েছে ?

উত্তর:সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের কথা বলা হয়েছে।

২.৩.৩।“কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।”- কাদের কাছে অস্পৃশ্য ?

উত্তর:পকেটমারদের কাছে কলম আজ অস্পৃশ্য।

২.৩.৪।“সোনার দোয়াত কলম যে সত্যই হতো”- বক্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন ?

উত্তর:সুভো ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্ৰহ দেখতে গিয়ে প্রাবন্ধিক সোনার দোয়াত কলমের কথা জেনেছিলেন।
২.৪যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :: ১ X ৮ = ৮

২.৪.১।সমাস কাকে বলে ?

উত্তর:দুই বা তার বেশি পরস্পর সম্বন্ধযুক্ত পদের একপদীকরণ বা মিলনকে বলা হয় সমাস।

২.৪.২।রত্নাকর – শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।

উত্তর:রত্নের আকর (সম্বন্ধ তৎপুরুষ সমাস)।

২.৪.৩।ক্ষুদ্র গ্রহ – ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।

উত্তর:গ্রহাণু (নিত্য সমাস)।

২.৪.৪।একটি নিত্য সমাসের উদাহরণ দাও।

উত্তর:গ্রামান্তর = অন্য গ্রাম (নিত্য সমাস)।

২.৪.৫।উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে?

উত্তর:উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। যেমন- অন্ধ করে যে = অন্ধকার।

২.৪.৬।প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও।

উত্তর:মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন- এখানে ‘শিশু’ হলো প্রযোজ্য কর্তা।

২.৪.৭।শূন্য বিভক্তি কাকে বলে?

উত্তর:যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নিজে অপ্রকাশিত থাকে অথচ শব্দকে পদে পরিণত করে, তাকে শূন্য বিভক্তি বলে।

২.৪.৮।সম্বন্ধ পদের বিভক্তি কী কী?

উত্তর:সম্বন্ধ পদের সাধারণ বিভক্তি হলো ‘র’ এবং ‘এর’।

২.৪.৯।একটি গৌণ কর্মের উদাহরণ দাও।

উত্তর:রাম আমাকে একটি বই দিল- এখানে ‘আমাকে’ পদটি হল গৌণ কর্ম।

২.৪.১০।নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো : চিঠি পকেটে ছিল।

উত্তর:পকেটে - অধিকরণ কারক, ‘এ’ বিভক্তি।

.প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাও:৩ + ৩ = ৬

৩.১যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও::

৩.১.১।“পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে”- কোন পত্রিকা, কেন সকলের হাতে হাতে ঘুরছিল?

৩.১.২।“তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না”— বক্তা কে? তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে?

৩.২যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও::

৩.২.১।“তারা আর স্বপ্ন দেখতে পারল না।”— ‘তারা’ কারা? কেন স্বপ্ন দেখতে পারল না?

৩.২.২।“ কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে” – বক্তা কে? তাঁর একথা বলার কারণ কী?

.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১।“বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে।”— বাবুটি কে? তাঁর স্বাস্থ্য ও শখের পরিচয় দাও।

৪.২।“অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন?”— কার কথা বলা হয়েছে? তিনি কীভাবে ‘খাঁটি সন্ন্যাসীর মতো’ ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো।

.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৫.১।“এল মানুষ ধরার দল”— কোথায় এল? ‘মানুষ ধরার দল’ এসে কী করেছিল?

৫.২।“তোরা সব জয়ধ্বনি কর।”— কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো।

.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৬.১।“আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।”— ‘সবই’-র পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কীভাবে আজ ‘অবলুপ্তির পথে’ আলোচনা করো।

৬.২।“তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে ‘হোম-টাস্ক’ করতাম।”— কিসে ‘হোম-টাস্ক’ করা হতো ? ‘হোম টাস্ক’ করার সম্পূর্ণ বিবরণ দাও।

.কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৭.১।“বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা” – বক্তা কে? কোন দুর্যোগের কথা বলা হয়েছে?

৭.২।“ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাঁহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়।”- বক্তা কে? তার এরকম ভয় হওয়ার কারণ কী?

.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:৫ x ২ = ১০

৮.১।“ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই।” – কে বলেছিল? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো।

৮.২।“বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক।”— বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো।

৮.৩।চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল?

.চলিত গদ্যে বঙ্গানুবাদ করো:

৯।Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily paper. Twentieth Century was an age of newspaper. Through Newspapers we gather information about different countries of the world.

উত্তর:সংবাদপত্র পাঠ আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘুম থেকে উঠেই আমরা একটি দৈনিক সংবাদপত্রের জন্য সাগ্রহে অপেক্ষা করি। বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ। সংবাদপত্রের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করি।

১০.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

১০.১।অতিমারীর পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

১০.২।তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

১১.কম-বেশি ৪০০ শব্দের যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:১০

১১.১।বর্তমান জীবনে বিজ্ঞান

১১.২।পরিবেশ ও মানুষ

১১.৩।তোমার দেখা একটি মেলা

১১.৪।একটি নদীর আত্মকথা