progoti logoProgoti

Navigation Menu

ভূগোল

class-10 | 2017পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ ক

.বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:১x১৪=১৪

১.১।যে-প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে—

()বহির্জাত প্রক্রিয়া
()অন্তর্জাত প্রক্রিয়া
()গিরিজনি আলোড়ন
()মহিভাবক আলোড়ন
উত্তর: বহির্জাত প্রক্রিয়া

১.২।লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল—

()অবঘর্ষ ক্ষয়
()ঘর্ষণ ক্ষয়
()জলপ্রবাহ ক্ষয়
()দ্রবণ ক্ষয়
উত্তর: দ্রবণ ক্ষয়

১.৩।হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল—

()হাইড্রোজেন স্তর
()হিলিয়াম স্তর
()পারমাণবিক অক্সিজেন স্তর
()আণবিক নাইট্রোজেন স্তর
উত্তর: হাইড্রোজেন স্তর

১.৪।যে-যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয়—

()থার্মোমিটার
()ব্যারোমিটার
()হাইগ্রোমিটার
()অ্যানিমোমিটার
উত্তর: হাইগ্রোমিটার

১.৫।এল নিনোর প্রভাব দেখা যায়—

()আটলান্টিক মহাসাগরে
()প্রশান্ত মহাসাগরে
()ভারত মহাসাগরে
()সুমেরু মহাসাগরে
উত্তর: প্রশান্ত মহাসাগরে

১.৬।পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে-জোয়ার সৃষ্টি হয় তাকে বলে—

()ভরা কোটাল
()মরা কোটাল
()পেরিজি জোয়ার
()অ্যাপোজি জোয়ার
উত্তর: পেরিজি জোয়ার

১.৭।বর্জ্যব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল—

()বর্জ্যের পুনর্ব্যবহার
()বর্জ্যের পুনর্নবীকরণ
()বর্জ্যের পরিমাণগত হ্রাস
()সবগুলিই প্রযোজ্য
উত্তর: সবগুলিই প্রযোজ্য

১.৮।ভারতের নবীনতম রাজ্যটি হল—

()উত্তরাখণ্ড
()তেলেঙ্গানা
()ছত্তিশগড়
()গোয়া
উত্তর: তেলেঙ্গানা

১.৯।উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল—

()কালবৈশাখী
()আঁধি
()পশ্চিমী ঝঞ্ঝা
()লু
উত্তর: আঁধি

১.১০।ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল—

()জলসেচ
()জুমচাষ
()ফালিচাষ
()পশুচারণ
উত্তর: ফালিচাষ

১.১১।ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল—

()মহারাষ্ট্র
()উত্তরপ্রদেশ
()বিহার
()পশ্চিমবঙ্গ
উত্তর: মহারাষ্ট্র

১.১২।ভারতের 'সিলিকন ভ্যালি' বলা হয়—

()চেন্নাইকে
()বেঙ্গালুরুকে
()কলকাতাকে
()দিল্লিকে
উত্তর: বেঙ্গালুরুকে

১.১৩।ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল—

()1 নং জাতীয় সড়ক
()2 নং জাতীয় সড়ক
()6 নং জাতীয় সড়ক
()7 নং জাতীয় সড়ক
উত্তর: 7 নং জাতীয় সড়ক

১.১৪।15′ x 15′ অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (RF) হল—

()1 : 2,50,000
()1 : 1,00,000
()1 : 50,000
()1 : 25,000
উত্তর: 1 : 50,000

বিভাগ খ

২.১নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে-কোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও) :: ১x৬=৬

২.১.১।বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়।

উত্তর:শু

২.১.২।ওজোনস্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়।

উত্তর:শু

২.১.৩।ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।

উত্তর:

২.১.৪।সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।

উত্তর:শু

২.১.৫।ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসেবে চাষ করা হয়।

উত্তর:

২.১.৬।ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ।

উত্তর:

২.১.৭।উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।

উত্তর:
২.২উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: ১x৬=৬

২.২.১।বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে _______ বলে।

উত্তর:পর্যায়ন

২.২.২।হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে _______ বলে।

উত্তর:এসকার

২.২.৩।কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি _______ গোলার্ধে অবস্থিত।

উত্তর:দক্ষিণ

২.২.৪।পৃথিবী ও চাঁদের মাঝখানে যখন সূর্য থাকে তখন তাকে _______ বলে।

উত্তর:সংযোগ

২.২.৫।_______ একপ্রকার বিষাক্ত বর্জ্যের উদাহরণ।

উত্তর:পারদ

২.২.৬।ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল _______।

উত্তর:কন্যাকুমারিকা অন্তরীপ

২.২.৭।ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার _______-এ অবস্থিত।

উত্তর:কটক
২.৩একটি বা দুটি শব্দে উত্তর দাও: ১x৬=৬

২.৩.১।সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কী বলে?

উত্তর:শটস

২.৩.২।বায়ুমণ্ডলের কোন্ স্তরে বিমান চলাচল করে?

উত্তর:স্ট্র্যাটোস্ফিয়ার

২.৩.৩।কোন্ স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারা বছর বরফমুক্ত থাকে?

উত্তর:উত্তর আটলান্টিক স্রোত

২.৩.৪।বর্জ্য পদার্থের একটি উদাহরণ দাও যা জৈব অবিশ্লেষ্য বর্জ্য।

উত্তর:প্লাস্টিক

২.৩.৫।দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?

উত্তর:গোদাবরী

২.৩.৬।ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

উত্তর:রেগুর মৃত্তিকা

২.৩.৭।২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত?

উত্তর:৭৪.০৪ শতাংশ

২.৩.৮।উপগ্রহ চিত্র কোন্ দিন সংগ্রহ করা হয়?

উত্তর:মেঘমুক্ত পরিষ্কার দিনে
২.৪বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো: ১x৪=৪

বামদিকডানদিক
লুনি নদীকৃত্রিম উপগ্রহ
কেন্দ্রীয় ধান গবেষণাগারভিলাই
ইনস্যাট (INSAT)রাজস্থান
লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রকটক
উত্তর:
বামদিকডানদিক
লুনি নদীরাজস্থান
কেন্দ্রীয় ধান গবেষণাগারকটক
ইনস্যাট (INSAT)কৃত্রিম উপগ্রহ
লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রভিলাই

বিভাগ গ

.নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):২x৬=১২

৩.১।প্রপাতকূপ কাকে বলে?

অথবা

লোয়েস-এর সংজ্ঞা দাও।

৩.২।আপেক্ষিক আর্দ্রতা কী?

অথবা

পেরিগি জোয়ার বলতে কী বোঝো?

৩.৩।বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয়?

অথবা

তেজস্ক্রিয় বর্জ্য কী?

৩.৪।মৌসুমি বিস্ফোরণ-এর সংজ্ঞা দাও।

অথবা

সামাজিক বনসৃজন কাকে বলে?

৩.৫।ধাপ চাষের গুরুত্ব কী?

অথবা

তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।

৩.৬।ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের সংজ্ঞা দাও।

অথবা

দূরসংবেদন কী?

বিভাগ ঘ

.সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও:৩x৪=১২

৪.১।উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন?

অথবা

সমুদ্রবায়ু ও স্থলবায়ুর তিনটি পার্থক্য লেখো।

৪.২।বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যেকোনো তিনটি ভূমিকা সংক্ষেপে লেখো।

অথবা

গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?

৪.৩।ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার মধ্যে তিনটি পার্থক্য লেখো।

অথবা

ভারতে পরিবহণ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।

৪.৪।ভূ-বৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে তিনটি প্রধান পার্থক্য লেখো।

অথবা

উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার সংক্ষেপে আলোচনা করো।

বিভাগ ঙ

৫.১যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্ককন আবশ্যিক নয়): ২x৫=১০

৫.১.১।শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও।

৫.১.২।বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো।

৫.১.৩।পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।

৫.১.৪।ভরা কোটাল ও মরা কোটাল কীভাবে সৃষ্টি হয় আলোচনা করো।

৫.২যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ২x৫=১০

৫.২.১।ভারতের উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো।

৫.২.২।ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

৫.২.৩।পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।

৫.২.৪।ভারতের নগর উন্নয়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।

বিভাগ চ

.রেখা-মানচিত্রে উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো:১x১০=১০

৬.১।নীলগিরি পর্বত

৬.২।তাপ্তি নদী

৬.৩।লোকটাক হ্রদ

৬.৪।ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল

৬.৫।একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল

৬.৬।মরু উদ্ভিদ অঞ্চল

৬.৭।ভারতের একটি গম উৎপাদক অঞ্চল

৬.৮।ভারতের বৃহত্তম ম্যানচেস্টার

৬.৯।পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর

৬.১০।ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র