ভূগোল
class-10 | 2018পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটবিভাগ ক
১.বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:১x১৪ = ১৪
১.১।শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়—
১.২।পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে—
১.৩।উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে—
১.৪।মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়—
১.৫।শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল—
১.৬।মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে—
১.৭।নিম্নলিখিত বর্জ্যপদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য—
১.৮।নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়—
১.৯।শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে-সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে—
১.১০।ভারতে একটি লবণাক্ত হ্রদর উদাহরণ হল —
১.১১।ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে—
১.১২।গম হল একটি—
১.১৩।উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে—
১.১৪।ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল —
বিভাগ খ
২.অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:22x1
২.১নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো: ১x৬ = ৬
২.১.১।জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।
২.১.২।বায়ুর চাপ ফটিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়।
২.১.৩।নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়।
২.১.৪।প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়।
২.১.৫।বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।
২.১.৬।পেট্রোরসায়ন শিল্পকে 'আধুনিক শিল্পদানব' আখ্যা দেয়া হয়।
২.১.৭।মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল 'প্লাটফর্ম' ।
২.২উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: ১x৬ = ৬
২.২.১।________ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক 'মিয়েন্ডর' নামে পরিচিত।
২.২.২।হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমন্তরাল ফাটলগুলিকে ________ বলে।
২.২.৩।বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ________ বলে।
২.২.৪।ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীতে প্রবেশ করাকে ________ বলে।
২.২.৫।যে-সব বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ________ বলে।
২.২.৬।________ ভারতের বৃহত্তম দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ।
২.২.৭।________ ভারতের জীবনরেখা বলা হয়।
২.৩একটি বা দুটি শব্দে উত্তর দাও: ১x৬ = ৬
২.৩.১।সাহারা মরুভূমির বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?
২.৩.২।বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়?
২.৩.৩।কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়?
২.৩.৪।কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো।
২.৩.৫।কোন গাছ থেকে প্রাকৃতিক রবার সংগ্রহ করা হয়?
২.৩.৬।ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম?
২.৩.৭।ভারতের কোন বন্দরে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়?
২.৩.৮।ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে কোন রঙের সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়?
২.৪বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো: ১x৪ = ৪
| বামদিক | ডানদিক |
|---|---|
| তাল | পশ্চিম হিমালয়ের হ্রদ |
| জুম চাষ | মৃত্তিকা ক্ষয় |
| চিকমাগালুর | কফি গবেষণা কেন্দ্র |
| বারাণসী | ডিজেল রেল ইঞ্জিন |
| বামদিক | ডানদিক |
|---|---|
| তাল | পশ্চিম হিমালয়ের হ্রদ |
| জুম চাষ | মৃত্তিকা ক্ষয় |
| চিকমাগালুর | কফি গবেষণা কেন্দ্র |
| বারাণসী | ডিজেল রেল ইঞ্জিন |
বিভাগ গ
৩.নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:২x৬ = ১২
৩.১।পর্যায়ন বলতে কী বোঝো?
অথবা
৩.১।পলল শঙ্কু কাকে বলে?
৩.২।গর্জনশীল চল্লিশা কী?
অথবা
৩.২।আন্তঃস্রোত ও বহিঃস্রোতের পার্থক্য লেখো।
৩.৩।বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো?
অথবা
৩.৩।পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।
৩.৪।ভারতের মরু মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো।
অথবা
৩.৪।ভারতের দুন উপত্যকার সংজ্ঞা দাও।
৩.৫।জায়িদ শস্য কী?
অথবা
৩.৫।শিকড় আলগা শিল্প বলতে কী বোঝায়?
৩.৬।উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও।
অথবা
৩.৬।ভগ্নাংশসূচক স্কেল (RF) এর ব্যবহার লেখো।
বিভাগ ঘ
৪.সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও:৩x৪ = ১২
৪.১।নদীর মোহানায় বদ্বীপ কেন গড়ে ওঠে তার কারণ ব্যাখ্যা করো।
অথবা
৪.১।বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে উচ্চতার প্রভাব আলোচনা করো।
৪.২।বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা আলোচনা করো।
অথবা
৪.২।বর্জ্য পদার্থের স্ক্রাবার ব্যবহারের সুফল কী?
৪.৩।ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের তিনটি পার্থক্য লেখো।
অথবা
৪.৩।ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ আলোচনা করো।
৪.৪।উপগ্রহ চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।
অথবা
৪.৪।ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলির পরিচয় দাও।
বিভাগ ঙ
৫.১যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২ = ১০
৫.১.১।হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও।
৫.১.২।বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো।
৫.১.৩।জেট বায়ুর সাথে ভারতের মৌসুমি বায়ুর সম্পর্ক আলোচনা করো।
৫.১.৪।জোয়ার-ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো।
৫.২যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২ = ১০
৫.২.১।উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর তুলনামূলক আলোচনা করো।
৫.২.২।ভারতে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫.২.৩।পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪।ভারতের জনসংখ্যার অসম বণ্টনের পাঁচটি কারণ আলোচনা করো।
বিভাগ চ
৬.রেখা-মানচিত্রে উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো:১x১০ = ১০
৬.১।আরাবল্লী পর্বত
৬.২।নর্মদা নদী
৬.৩।উত্তর-পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র
৬.৪।ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল
৬.৫।ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল
৬.৬।ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র
৬.৭।ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল
৬.৮।পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর
৬.৯।ভারতের একটি হাইটেক বন্দর
৬.১০।পূর্ব ভারতের একটি মহানগর