progoti logoProgoti

Navigation Menu

ভূগোল

class-10 | 2022পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ ক

.বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:১x১৪ = ১৪

১.১।যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে—

()অগ্নুদ্গম
()আরোহণ
()সঞ্চয় কার্য
()অবরোহণ
উত্তর: অবরোহণ

১.২।দুটি নদী-অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে—

()জলবিভাজিকা
()নদীমঞ্চ
()স্বাভাবিক বাঁধ
()দোয়াব
উত্তর: জলবিভাজিকা

১.৩।হিমবাহ সৃষ্ট হ্রদ হ'ল—

()করি হ্রদ
()প্লায়া হ্রদ
()অশ্বক্ষুরাকৃতি হ্রদ
()উপহ্রদ
উত্তর: করি হ্রদ

১.৪।বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে—

()বালিয়াড়ি
()হামাদা
()ধ্রিয়ান
()লোয়েস
উত্তর: লোয়েস

১.৫।সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে—

()শট্‌স
()বোলসন
()ধাদ
()তাল
উত্তর: ধাদ

১.৬।কেন্দ্রশাসিত অঞ্চল লাডাককে পৃথক করা হয়েছে—

()তেলেঙ্গানা
()জম্মু ও কাশ্মীর
()উত্তরাখণ্ড
()ঝাড়খণ্ড
উত্তর: জম্মু ও কাশ্মীর

১.৭।শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে—

()ভাবর
()খাদার
()কারেওয়া
()দুন
উত্তর: দুন

১.৮।ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল—

()হিরাকুঁদ
()নাগার্জুন সাগর
()ভাকরা-নাঙ্গাল
()রাণাপ্রতাপ সাগর
উত্তর: ভাকরা-নাঙ্গাল

১.৯।মৌসুমি বিস্ফোরণ' প্রথমে দেখা যায়—

()কেরলে
()কর্ণাটকে
()মেঘালয়ে
()পশ্চিমবঙ্গে
উত্তর: কেরলে

১.১০।যে অঞ্চলে 'চন্দন' গাছ জন্মায় তা হল—

()ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ
()ক্রান্তীয় পর্ণমােচী উদ্ভিদ
()ক্রান্তীয় মরু উদ্ভিদ
()সরলবর্গীয় উদ্ভিদ
উত্তর: ক্রান্তীয় পর্ণমােচী উদ্ভিদ

১.১১।ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত—

()জোড়হাটে
()বেঙ্গালুরুতে
()চিকমাগালুরে
()কোয়েম্বাটোরে
উত্তর: চিকমাগালুরে

১.১২।পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র হ'ল—

()দুর্গাপুরে
()খড়গপুরে
()সেক্টর ৫, সল্টলেকে
()শিলিগুড়িতে
উত্তর: সেক্টর ৫, সল্টলেকে

১.১৩।ভারতের আদমসুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হ'ল—

()৪০০০
()৫০০০
()৬০০০
()৭০০০
উত্তর: ৫০০০

১.১৪।ভারতের বৃহত্তম বন্দর শহর হ'ল—

()হলদিয়া
()চেন্নাই
()কোলকাতা
()মুম্বই
উত্তর: মুম্বই

বিভাগ খ

.অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:২২x১ = ২২

২.১নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো: ১x৬ = ৬

২.১.১।নদীর গতিবেগ পরিমাপের একক হ'ল কিউসেক।

উত্তর:শু

২.১.২।সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে হিমশৈল বলে।

উত্তর:শু

২.১.৩।শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র।

উত্তর:

২.১.৪।ভারতের আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ।

উত্তর:

২.১.৫।লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ।

উত্তর:

২.১.৬।দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত।

উত্তর:শু

২.১.৭।ভারতের একটি বনজভিত্তিক শিল্প হ'ল কাগজ শিল্প।

উত্তর:শু
২.২উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: ১x৬ = ৬

২.২.১।নীল নদের বদ্বীপ ___________ আকৃতির।

উত্তর:ধনুক

২.২.২।দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে __________ বলে।

উত্তর:এরিটি

২.২.৩।দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ___________।

উত্তর:আনাইমুদি

২.২.৪।অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র __________ নামে পরিচিত।

উত্তর:ডিহং

২.২.৫।উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধুলিঝড়কে বলে ___________।

উত্তর:আঁধি

২.২.৬।__________ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ।

উত্তর:লবণাক্ত বা শারীরবৃত্তীয় শুষ্ক

২.২.৭।জামনগর ____________ শিল্পের জন্য বিখ্যাত।

উত্তর:পেট্রোরসায়ন
২.৩একটি বা দুটি শব্দে উত্তর দাও: ১x৬ = ৬

২.৩.১।নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে?

উত্তর:অবতল অংশে

২.৩.২।মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়?

উত্তর:সমুদ্রপৃষ্ঠে

২.৩.৩।বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম কী?

উত্তর:সিফ বালিয়াড়ি

২.৩.৪।পশ্চিম হিমালয়ের তাল কী?

উত্তর:হ্রদ

২.৩.৫।ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?

উত্তর:তামিলনাড়ু

২.৩.৬।ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী?

উত্তর:উত্তরপ্রদেশ

২.৩.৭।ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?

উত্তর:কেরল

২.৩.৮।ভারতের কোন শহরকে 'ভারতের ম্যানচেস্টার' বলা হয়?

উত্তর:আহমেদাবাদ
২.৪বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো: ১x৪ = ৪

বামদিকডানদিক
নামচাবারওয়াব্রহ্মপুত্র
মাজুলিরাজস্থান
মরুস্থলীওড়িশা
পারাদীপপূর্ব হিমালয়ের শৃঙ্গ
উত্তর:
বামদিকডানদিক
নামচাবারওয়াপূর্ব হিমালয়ের শৃঙ্গ
মাজুলিব্রহ্মপুত্র
মরুস্থলীরাজস্থান
পারাদীপওড়িশা

বিভাগ গ

.নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:২x৬ = ১২

৩.১।পর্যায়ণের সংজ্ঞা দাও।

অথবা

পলল শঙ্কু কাকে বলে?

৩.২।পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝায়?

অথবা

তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও।

৩.৩।কয়াল বলতে কী বোঝো?

অথবা

নদী অববাহিকার সংজ্ঞা দাও।

৩.৪।বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী?

অথবা

লু (Loo) কাকে বলে?

৩.৫।ধাপ চাষের সুবিধা কী?

অথবা

বাগিচা কৃষির সংজ্ঞা দাও।

৩.৬।তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।

অথবা

ভারতের জনঘনত্বের সংজ্ঞা দাও।

বিভাগ ঘ

.সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও:৩x৪ = ১২

৪.১।নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে—ব্যাখ্যা করো।

অথবা

অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে গঠিত হয়?

৪.২।হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও।

অথবা

মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্য কেন দেখা যায়?

৪.৩।ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি?

অথবা

ভারতে মৃত্তিকা সংরক্ষণের যেকোনো তিনটি পদ্ধতি উল্লেখ করো।

৪.৪।ভারতীয় কৃষির প্রধান তিনটি সমস্যা আলোচনা করো।

অথবা

ভারতে পরিবহণ ব্যবস্থার গুরুত্ব কী?

বিভাগ ঙ

৫.১যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২ = ১০

৫.১.১।নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো।

৫.১.২।হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।

৫.১.৩।বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও।

৫.১.৪।বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো।

৫.২যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২ = ১০

৫.২.১।ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।

৫.২.২।ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি আলোচনা করো।

৫.২.৩।ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো।

৫.২.৪।পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো।

বিভাগ চ

.রেখা-মানচিত্রে উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো:১x১০ = ১০

৬.১।বিন্ধ্য পর্বত

৬.২।মালাবার উপকূল

৬.৩।কাবেরী নদী

৬.৪।একটি অতিবৃষ্টিযুক্ত অঞ্চল

৬.৫।একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল

৬.৬।উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল

৬.৭।ভারতের একটি অতি গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র

৬.৮।পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর

৬.৯।পশ্চিম ভারতের একটি মহানগর

৬.১০।ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র