ভূগোল
class-10 | 2023পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটবিভাগ ক
১.বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:১x১৪ = ১৪
১.১।যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে—
১.২।মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো—
১.৩।সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো—
১.৪।নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে—
১.৫।এল নিনোর প্রভাব দেখা যায়—
১.৬।কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো—
১.৭।নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো—
১.৮।বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো—
১.৯।ভারতের সর্বোচ্চ মালভূমি হলো—
১.১০।গঙ্গানদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত—
১.১১।পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো—
১.১২।ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো—
১.১৩।ভারতে বেসরকারী উদ্যোগের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা হলো—
১.১৪।৭৪ এম/৭ (74M/7) মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো—
বিভাগ খ
২.অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:২২x১ = ২২
২.১নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো: ১x৬ = ৬
২.১.১।মেরুঅঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার।
২.১.২।আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়।
২.১.৩।চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু।
২.১.৪।সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়।
২.১.৫।দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়।
২.১.৬।ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল।
২.১.৭।উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক।
২.২উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: ১x৬ = ৬
২.২.১।ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে _______________ বলে।
২.২.২।বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় _____________ নামে পরিচিত।
২.২.৩।বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ____________________ যন্ত্রের সাহায্যে।
২.২.৪।______________ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।
২.২.৫।মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ______________ বলে।
২.২.৬।জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একত্রে ______________ বলে।
২.২.৭।ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ______________ স্থানে অবস্থিত।
২.৩একটি বা দুটি শব্দে উত্তর দাও: ১x৬ = ৬
২.৩.১।মরুভূমিতে অবস্থিত ক্ষয়প্রাপ্ত পাহাড়গুলিকে কী বলে?
২.৩.২।বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়?
২.৩.৩।ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে বৃষ্টিপাত হয়?
২.৩.৪।ভারত মহাসাগরের একটি সাময়িক স্রোতের নাম লেখো।
২.৩.৫।ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়?
২.৩.৬।ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ?
২.৩.৭।ভারতের কোন বন্দরকে 'শুল্কমুক্ত বন্দর' বলা হয়?
২.৩.৮।ভারতের কোন শহরকে 'ভারতের তথ্যপ্রযুক্তি রাজধানী' বলা হয়?
২.৪বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো: ১x৪ = ৪
| বামদিক | ডানদিক |
|---|---|
| কালবৈশাখী | রাজস্থান |
| আরাবল্লি পর্বত | পশ্চিমবঙ্গ |
| সিলিকন ভ্যালি | লখনউ |
| ইক্ষু গবেষণা কেন্দ্র | বেঙ্গালুরু |
| বামদিক | ডানদিক |
|---|---|
| কালবৈশাখী | পশ্চিমবঙ্গ |
| আরাবল্লি পর্বত | রাজস্থান |
| সিলিকন ভ্যালি | বেঙ্গালুরু |
| ইক্ষু গবেষণা কেন্দ্র | লখনউ |
বিভাগ গ
৩.নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:২x৬ = ১২
৩.১।জলবিভাজিকার সংজ্ঞা দাও।
অথবা
ইনসেলবার্জ কাকে বলে?
৩.২।নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝায়?
অথবা
হিমপ্রাচীর এর সংজ্ঞা দাও।
৩.৩।বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
অথবা
তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝায়?
৩.৪।মরুস্থলী বলতে কী বোঝায়?
অথবা
মালনাড অঞ্চল কোথায় অবস্থিত?
৩.৫।সামাজিক বনসৃজন কাকে বলে?
অথবা
আমন ধান চাষের সময়কাল উল্লেখ করো।
৩.৬।উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও।
অথবা
এফ. সি. সি. (FCC) বলতে কী বোঝায়?
বিভাগ ঘ
৪.সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও:৩x৪ = ১২
৪.১।নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল শর্তাবলী আলোচনা করো।
অথবা
বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার স্তরের গুরুত্ব আলোচনা করো।
৪.২।বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
অথবা
বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়?
৪.৩।ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য লেখো।
অথবা
ভারতে মৃত্তিকা ক্ষয়ের তিনটি প্রভাব আলোচনা করো।
৪.৪।উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো।
অথবা
ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের তিনটি পার্থক্য লেখো।
বিভাগ ঙ
৫.১যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২ = ১০
৫.১.১।হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো।
৫.১.২।বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ আলোচনা করো।
৫.১.৩।পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
৫.১.৪।জোয়ার-ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২ = ১০
৫.২.১।ভারতের উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি বর্ণনা করো।
৫.২.২।ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো।
৫.২.৩।ভারতের পশ্চিম প্রান্তে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪।ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের প্রধান পাঁচটি কারণ আলোচনা করো।
বিভাগ চ
৬.রেখা-মানচিত্রে উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো:১x১০ = ১০
৬.১।নীলগিরি পর্বত
৬.২।তাপ্তি নদী
৬.৩।লোকটাক হ্রদ
৬.৪।একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
৬.৫।মরু মৃত্তিকা অঞ্চল
৬.৬।উত্তর ভারতের একটি চা উৎপাদক অঞ্চল
৬.৭।পশ্চিমবঙ্গের একটি তৈল-রসায়ন শিল্প কেন্দ্র
৬.৮।ভারতের একটি হাই-টেক বন্দর
৬.৯।পূর্ব ভারতের একটি মহানগর
৬.১০।দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর