progoti logoProgoti

Navigation Menu

ইতিহাস

class-10 | 2022পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ ‘ক’

১.সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:২০x১=২০

১.১।সত্যজিৎ রায় যুক্ত ছিলেন –

(ক)খেলার ইতিহাসে
(খ)শহরের ইতিহাসে
(গ)নারীর ইতিহাসে
(ঘ)শিল্পচর্চার ইতিহাসে
উত্তর: শিল্পচর্চার ইতিহাসে

১.২।রেশম আবিষ্কৃত হয় প্রাচীন –

(ক)ভারতে
(খ)রোমে
(গ)পারস্যে
(ঘ)চীনদেশে
উত্তর: চীনদেশে

১.৩।‘নিষিদ্ধ শহর’ বলা হয় –

(ক)লামাকে
(খ)বেইজিংকে
(গ)রোমকে
(ঘ)কনস্ট্যান্‌টিনোপলকে
উত্তর: লামাকে

১.৪।‘বঙ্গদর্শন’ সাময়িক পত্রটি ছিল একটি –

(ক)সাপ্তাহিক পত্রিকা
(খ)পাক্ষিক পত্রিকা
(গ)মাসিক পত্রিকা
(ঘ)বাৎসরিক পত্রিকা
উত্তর: মাসিক পত্রিকা

১.৫।‘নীলদর্পণ’ নাটকটি ছাপা হয়েছিল –

(ক)নদীয়াতে
(খ)ঢাকায়
(গ)শ্রীরামপুরে
(ঘ)কলকাতায়
উত্তর: ঢাকায়

১.৬।রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন –

(ক)অক্ষয়কুমার দত্ত
(খ)দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ)রামচন্দ্র বিদ্যাবাগীশ
(ঘ)তারাচাঁদ চক্রবর্তী
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর

১.৭।বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল –

(ক)সমাচার দর্পণ
(খ)সম্বাদ প্রভাকর
(গ)ব্রাহ্মণ সেবধি
(ঘ)বাঙাল গেজেটি
উত্তর: বাঙাল গেজেটি

১.৮।কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন

(ক)সৈয়দ আমীর আলি
(খ)আব্দুল লতিফ
(গ)দেলওয়ার হোসেন আহমেদ
(ঘ)সৈয়দ আহমেদ
উত্তর: দেলওয়ার হোসেন আহমেদ

১.৯।ঔপনিবেশিক অরণ্যআইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল –

(ক)সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(খ)চূয়াড় বিদ্রোহ
(গ)কোল বিদ্রোহ
(ঘ)রম্পা বিদ্রোহ
উত্তর: চূয়াড় বিদ্রোহ

১.১০।‘সন্ন্যাসী বিদ্রোহ’ কথাটি প্রথম ব্যবহার করেন –

(ক)ভিনসেন্ট স্মিথ
(খ)জেমস্ মিল
(গ)ওয়ারেন হেস্টিংস
(ঘ)লর্ড কর্ণওয়ালিশ
উত্তর: ওয়ারেন হেস্টিংস

১.১১।সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল –

(ক)চুয়াড় বিদ্রোহ
(খ)ফরাজি আন্দোলন
(গ)সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(ঘ)সাঁওতাল বিদ্রোহ
উত্তর: সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

১.১২।মির নিশার আলি নেতৃত্ব দিয়েছিলেন –

(ক)বাংলার ওয়াহাবি আন্দোলনে
(খ)ফরাজি আন্দোলনে
(গ)সন্ন্যাসী-ফকির বিদ্রোহে
(ঘ)নীল বিদ্রোহ
উত্তর: বাংলার ওয়াহাবি আন্দোলনে

১.১৩।‘রাষ্ট্রগুরু’ নামে পরিচিত ছিলেন –

(ক)রামমোহন রায়
(খ)রাজনারায়ণ বসু
(গ)নবগোপাল মিত্র
(ঘ)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১.১৪।মহাবিদ্রোহকে (১৮৫৭) ‘কৃষক বিদ্রোহ’ আখ্যা দিয়েছেন –

(ক)সুরেন্দ্রনাথ সেন
(খ)রমেশচন্দ্র মজুমদার
(গ)শশীভূষণ চৌধুরি
(ঘ)বিনায়ক দামোদর সাভারকর
উত্তর: শশীভূষণ চৌধুরি

১.১৫।আনন্দ মোহন বসু ছিলেন ভারত সভার

(ক)প্রতিষ্ঠাতা
(খ)সভাপতি
(গ)সহসভাপতি
(ঘ)সচিব
উত্তর: প্রতিষ্ঠাতা

১.১৬।‘বন্দেমাতরম’ সঙ্গীতটি রচনা করেন –

(ক)রবীন্দ্রনাথ ঠাকুর
(খ)সত্যেন্দ্রনাথ ঠাকুর
(গ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ)স্বামী বিবেকানন্দ
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১.১৭।বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা, জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন –

(ক)গণিত শাস্ত্রের
(খ)রসায়ন শাস্ত্রের
(গ)পদার্থ বিদ্যার
(ঘ)উদ্ভিদ বিদ্যার
উত্তর: পদার্থ বিদ্যার

১.১৮।‘বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ’ প্রতিষ্ঠিত হয়েছিল –

(ক)১৮৩৩ খ্রিঃ
(খ)১৮৫৬ খ্রিঃ
(গ)১৮৮০ খ্রি:
(ঘ)১৯০৩ খ্রিঃ
উত্তর: ১৮৫৬ খ্রিঃ

১.১৯।‘জাতীয় শিক্ষা পরিষদ’ (১৯০৬)-এর প্রথম সভাপতি ছিলেন –

(ক)রাসবিহারী ঘোষ
(খ)অরবিন্দ ঘোষ
(গ)তারকনাথ পালিত
(ঘ)সতীশচন্দ্র মুখোপাধ্যায়
উত্তর: রাসবিহারী ঘোষ

১.২০।‘দিগদর্শন’-এর সম্পাদক ছিলেন –

(ক)উইলিয়াম কেরি
(খ)জোশুয়া মার্শম্যান
(গ)ফেলিক্স কেরি
(ঘ)জনক্লার্ক মার্শম্যান
উত্তর: জনক্লার্ক মার্শম্যান

বিভাগ ‘খ’

২.নীচের প্রশ্নগুলির উত্তর দাও:১৬x১=১৬

উপবিভাগ : ২.১

•একটি বাক্যে উত্তর দাও: ১x৪=৪

২.১.১।কোন্ বছর ‘সোমপ্রকাশ’-এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত হয়?

উত্তর:১৮৭৮

২.১.২।কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যেকোনো একটি উল্লেখ কর।

উত্তর:রাইটার্স বিল্ডিং / ভিক্টোরিয়া মেমোরিয়াল

২.১.৩।রেভাঃ জেমস্ লঙ্ কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন ?

উত্তর:নীলদর্পণ নাটক অনুবাদ করার জন্য।

২.১.৪।‘বিদ্যাহারাবলী’ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর:ফেলিক্স কেরি

উপবিভাগ : ২.২

•ঠিক বা ভুল নির্ণয় কর: ১x৪=৪

২.২.১।ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে।

উত্তর:ভুল

২.২.২।১৯১১ খ্রিষ্টাব্দে মোহন বাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল।

উত্তর:ঠিক

২.২.৩।প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন ।

উত্তর:ঠিক

২.২.৪।ল্যান্ডহোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর।

উত্তর:ঠিক

উপবিভাগ : ২.৩

•‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও: ১x৪=৪

২.৩।‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

ক স্তম্ভখ স্তম্ভ
লর্ড রিপনজমিদার সভা
রামমোহন রায়হান্টার কমিশন
দ্বারকানাথ ঠাকুরবেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
তারকনাথ পালিতঅ্যাংলো হিন্দু স্কুল
উত্তর:
ক স্তম্ভখ স্তম্ভ
লর্ড রিপনহান্টার কমিশন
দ্বারকানাথ ঠাকুরজমিদার সভা
তারকনাথ পালিতবেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট

উপবিভাগ : ২.৪

•ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর ও নামাঙ্কিত কর: ১x৪=৪

২.৪.১।নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র – নদীয়া

২.৪.২।কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর ।

২.৪.৩।মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র – দিল্লি।

২.৪.৪।মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র – কানপুর ।

উপবিভাগ : ২.৪ (অথবা)

•কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য শূন্যস্থান পূরণ কর: ১x৪=৪

২.৪.১।‘হুল’ কথাটির অর্থ হল–

উত্তর:বিদ্রোহ

২.৪.২।‘নীল দর্পণ’ নাটকটি রচনা করেন-

উত্তর:দীনবন্ধু মিত্র

২.৪.৩।ভারতের প্রথম ভাইসরয় ছিলেন-

উত্তর:লর্ড ক্যানিং

২.৪.৪।‘শ্রীরামপুর মিশন প্রেস’ প্রতিষ্ঠিত হয়েছিল –

উত্তর:১৮০০

উপবিভাগ : ২.৫

•নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর: ১x৪=৪

২.৫.১।বিবৃতি : ১৮১৭ খ্রিষ্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ।

ব্যাখ্যা ১ : এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল।

ব্যাখ্যা ২ : এই কলেজে হিন্দু ও ব্রায় ছাত্রদের প্রবেশাধিকার ছিল।

ব্যাখ্যা ৩ : এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল।

উত্তর:ব্যাখ্যা ২ : এই কলেজে হিন্দু ও ব্রাহ্ম ছাত্রদের প্রবেশাধিকার ছিল।

২.৫.২।বিবৃতি : ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সী I’ একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন ।

ব্যাখ্যা ১ : এটি গঠিত হয়েছিল চুয়াড় বিদ্রোহের পর।

ব্যাখ্যা ২ : এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর।

ব্যাখ্যা ৩ : এটি গঠিত হয়েছিল মুণ্ডা বিদ্রোহের পর।

উত্তর:ব্যাখ্যা ২ : এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর।

২.৫.৩।বিবৃত্তি : ১৯১৭ খ্রিষ্টাব্দে জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা ১ : এটি উদ্ভিদ বিদ্যা গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।

ব্যাখ্যা ২ : এটি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়।

ব্যাখ্যা ৩ : এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।

উত্তর:ব্যাখ্যা ৩ : এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।

২.৫.৪।বিবৃতি : উনিশ শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন।

ব্যাখ্যা ১ : কারণ, বইয়ের দোকান ছিল অত্যন্ত সীমিত।

ব্যাখ্যা ২ : কারণ, বই বিক্রি করাকে নিম্নস্তরের পেশা বলে মনে করা হত।

ব্যাখ্যা ৩ : কারণ, এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায়।

উত্তর:ব্যাখ্যা ৩ : কারণ, এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায়।

বিভাগ ‘গ’

৩.দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:১১x২=২২

৩.১।সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী?

৩.২।‘সরকারি নথিপত্র’ বলতে কী বোঝায় ?

৩.৩।স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ?

৩.৪।মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?

৩.৫।লর্ড হার্ডিঞ্জ-এর ‘শিক্ষাবিষয়ক নির্দেশনামা’ গুরুত্বপূর্ণ কেন?

৩.৬।‘বাংলার নবজাগরণ’ বলতে কী বোঝায় ?

৩.৭।ফরাজি আন্দোলন ব্যর্থ হ’ল কেন?

৩.৮।তিতুমীর স্মরণীয় কেন ?

৩.৯।শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের (১৮৫৭) বিরোধিতা করেছিল।

৩.১০।কম্পচিত্র আঁকা হয় কেন?

৩.১১।নবগোপাল মিত্র কে ছিলেন?

৩.১২।উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল?

৩.১৩।জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়

৩.১৪।“বিদ্যাসাগর সাট” বলতে কী বোঝা

৩.১৫।বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী?

৩.১৬।গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ-এর অবদান কী ছিল?

বিভাগ ‘ঘ ’

৪.সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:৬x৪=২৪

উপবিভাগ : ঘ.১

৪.১।উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্তদেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?

৪.২।লর্ড মেকলে-কে কী এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় ?

৪.৩।ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল।

৪.৪।নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ কর।

উপবিভাগ : ঘ.২

৪.৫।জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ কর।

৪.৬।‘গোরা’ উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ কর।

৪.৭।ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরুপ পরিবর্তন এনেছিল ?

৪.৪।বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা বিশ্লেষণ কর।

বিভাগ ‘ঙ’

৫.পনেরো বা বোলটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:১x৮=৮

৫.১।উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর ।

৫.২।সন্ন্যাসী-ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হ’ল কেন?

৫.৩।হ্যালহেডের ‘এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিপ-এর ভূমিকা বিশ্লেষণ কর।

বিভাগ ‘চ’

৬.একটি পূর্ণবাক্যে উত্তর দাও:৪x১=৪

উপবিভাগ : ৬.১

•একটি পূর্ণবাক্যে উত্তর দাও (বহিরাগত পরীক্ষার্থীদের জন্য):

৬.১.১।কোন বছর ‘বঙ্গদর্শন’ প্রকাশিত হয় ?

উত্তর:১৮৭২

৬.১.২।নীল কমিশন কবে গঠিত হয় ?

উত্তর:১৮৬০

৬.১.৩।কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:১৮১৮

৬.১.৪।ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয় ?

উত্তর:সাঁওতাল বিদ্রোহ

৬.১.৫।‘ভারতমাতা’ চিত্রটি কে এঁকে ছিলেন?

উত্তর:অবনীন্দ্রনাথ ঠাকুর

৬.১.৬।বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:আচার্য জগদীশচন্দ্র বসু

উপবিভাগ : ৬.২

•দু’টি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৬.২.১।ডেভিড হেয়ার বিখ্যাত কেন?

৬.২.২।‘বিপ্লব’ বলতে কী বোঝায় ?

৬.২.৩।ভারত সভা প্রতিষ্ঠার দু’টি উদ্দেশ্য লেখ।

৬.২.৪।পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন ?

৬.২.৫।কী উদ্দেশ্যে শ্রীনিকেতন’ গড়ে ওঠে ?