progoti logoProgoti

Navigation Menu

ইতিহাস

class-10 | 2023পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ ‘ক’

.সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:২০x১=২০

১.১।রাচেল কারসন যুক্ত ছিলেন—

()আঞ্চলিক ইতিহাসে
()নারীর ইতিহাসে
()পরিবেশের ইতিহাসে
()শহরের ইতিহাসে
উত্তর: পরিবেশের ইতিহাসে

১.২।বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন—

()তিন বছর
()চার বছর
()দশ বছর
()বারো বছর
উত্তর: চার বছর

১.৩।রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন—

()১৮২১ খ্রিঃ
()১৮২৩ খ্রিঃ
()১৮১৫ খ্রিঃ
()১৮২৬ খ্রিঃ
উত্তর: ১৮১৫ খ্রিঃ

১.৪।কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন—

()বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
()বিদ্যাসাগর
()আনন্দমোহন বসু
()আশুতোষ মুখোপাধ্যায়
উত্তর: আশুতোষ মুখোপাধ্যায়

১.৫।‘রেনেসাঁস’ শব্দটি হল, একটি—

()ইংরেজি শব্দ
()ফরাসি শব্দ
()ইতালিয় শব্দ
()ল্যাটিন শব্দ
উত্তর: ল্যাটিন শব্দ

১.৬।‘জঙ্গলমহল’ নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল—

()সাঁওতাল বিদ্রোহের পরে
()কোল বিদ্রোহের পরে
()চুয়াড় বিদ্রোহের পরে
()মুণ্ডা বিদ্রোহের পরে
উত্তর: চুয়াড় বিদ্রোহের পরে

১.৭।ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন—

()জোহান ক্রুগার
()এলিয়াস ফিসার
()ডিয়েট্রিস ব্রান্ডিস
()ফ্রেডারিক হফম্যান
উত্তর: ডিয়েট্রিস ব্রান্ডিস

১.৮।মহাবিদ্রোহকে (১৮৫৭) যে ব্রিটিশ লেখক ‘সিপাহি বিদ্রোহ’ আখ্যা দিয়েছেন—

()চার্লস রেইকস্
()নর্টন
()ম্যালেসন
()ডিজরেলি
উত্তর: চার্লস রেইকস্

১.৯।চৈত্রমেলা, ‘হিন্দুমেলা’ রূপে পরিচিত হয়—

()১৮৬৭ খ্রিঃ থেকে
()১৮৭০ খ্রিঃ থেকে
()১৮৭২ খ্রিঃ থেকে
()১৮৭৫ খ্রিঃ থেকে
উত্তর: ১৮৭৫ খ্রিঃ থেকে

১.১০।ভারতসভার প্রথম সভাপতি ছিলেন—

()সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
()আনন্দমোহন বসু
()রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
()শিবনাথ শাস্ত্রী
উত্তর: রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

১.১১।বাংলাপুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন—

()উইলিয়াম কেরি
()রামমোহন রায়
()ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
()গঙ্গাকিশোর ভট্টাচার্য
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১.১২।বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়—

()১৭৭৮ খ্রিঃ
()১৮৭৮ খ্রিঃ
()১৯২৫ খ্রিঃ
()১৯৩৫ খ্রিঃ
উত্তর: ১৯৩৫ খ্রিঃ

১.১৩।‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন—

()অশ্বিনীকুমার দত্ত
()সতীশচন্দ্র সামন্ত
()যতীন্দ্রমোহন সেনগুপ্ত
()বীরেন্দ্রনাথ শাসমল
উত্তর: বীরেন্দ্রনাথ শাসমল

১.১৪।ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল—

()গিরনি কামগার ইউনিয়ন
()মাদ্রাজ লেবার ইউনিয়ন
()ইন্ডিয়ান মিলহ্যান্ডস্ ইউনিয়ন
()সর্বভারতীয় ট্রেডইউনিয়ন কংগ্রেস
উত্তর: মাদ্রাজ লেবার ইউনিয়ন

১.১৫।কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন—

()বীরেন্দ্রনাথ শাসমল
()প্রফুল্লচন্দ্র সেন
()বাবা রামচন্দ্র
()ফজলুল হক
উত্তর: ফজলুল হক

১.১৬।‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা’ রচনা করেন—

()রবীন্দ্রনাথ ঠাকুর
()অবনীন্দ্রনাথ ঠাকুর
()রজনীকান্ত সেন
()রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
উত্তর: রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

১.১৭।নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন—

()উর্মিলা দেবী
()বাসন্তী দেবী
()সরলাদেবী চৌধুরানি
()সুনীতি দেবী
উত্তর: উর্মিলা দেবী

১.১৮।এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন—

()রামস্বামী নাইকার
()ত্যাগরাজা চেট্টি
()নারায়ন গুরু
()ভীমরাও আম্বেদকর
উত্তর: ভীমরাও আম্বেদকর

১.১৯।ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল—

()১৯৪৭ খ্রিঃ
()১৯৫০ খ্রিঃ
()১৯৫৩ খ্রিঃ
()১৯৫৬ খ্রিঃ
উত্তর: ১৯৫৩ খ্রিঃ

১.২০।পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়—

()১৯৫০ খ্রিঃ
()১৯৫২ খ্রিঃ
()১৯৫৬ খ্রিঃ
()১৯৬০ খ্রিঃ
উত্তর: ১৯৫৬ খ্রিঃ

বিভাগ ‘খ’

.যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে):১৬x১=১৬

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাওঃ: ১x৪=৪

২.১.১।ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় ?

উত্তর:১৮৫৩ খ্রিষ্টাব্দে ।

২.১.২।গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হত ?

উত্তর:কুষ্টিয়া জেলার কুমারখালি গ্রাম থেকে ।

২.১.৩।বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?

উত্তর:প্রমথনাথ বসু ।

২.১.৪।‘গান্ধিবুড়ি’ নামে কে পরিচিত ছিলেন ?

উত্তর:মাতঙ্গিনী হাজরা ।

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :: ১x৪=৪

২.২.১।বিপিনচন্দ্র পালের জীবনীগ্রন্থের নাম ‘সত্তর বৎসর’ ।

উত্তর:ঠিক

২.২.২।প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত ।

উত্তর:ভুল

২.২.৩।ড. অনিল শীল আঠারো শতককে ‘সভাসামতির যুগ’ বলে অভিহিত করেছেন ।

উত্তর:ভুল

২.২.৪।গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী ।

উত্তর:ভুল

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :: ১x৪=৪

২.৩।‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

ক স্তম্ভখ স্তম্ভ
সি. ভি. রমণসিন্ধুপ্রদেশ
বাবা রামচন্দ্রবোম্বাই
উষাবেন মেহতাকলকাতা
হেমু কালানিউত্তরপ্রদেশ
উত্তর:
ক স্তম্ভখ স্তম্ভ
সি. ভি. রমণকলকাতা
বাবা রামচন্দ্রউত্তরপ্রদেশ
উষাবেন মেহতাবোম্বাই
হেমু কালানিসিন্ধুপ্রদেশ

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :: ১x৪=৪

২.৪.১।মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র – মীরাট ।

২.৪.২।সাঁওতাল বিদ্রোহের এলাকা (১৮৫৫)।

২.৪.৩।বাংলায় ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র – বারাসাত ।

২.৪.৪।দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ।

উপবিভাগ : ২.৪ (অথবা)

(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য) শূন্যস্থান পূরণ করো :: ১x৪=৪

২.৪.১।‘মাস্টারদা’ নামে পরিচিত ছিলেন _______

উত্তর:সূর্য সেন

২.৪.২।ওয়াহাবি বলতে বোঝায়_______

উত্তর:নবজাগরণ

২.৪.৩।‘বর্তমান ভারত’ গ্রন্থটির লেখক ছিলেন______

উত্তর:স্বামী বিবেকানন্দ

২.৪.৪।হরি সিং ছিলেন_________ এর রাজা ।

উত্তর:কাশ্মীরের

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :: ১x৪=৪

২.৫.১।বিবৃতি: দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪৩ খ্রিষ্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন এবং এটি ব্রাক্ষ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ।

ব্যাখ্যা ১ : তিনি সমগ্র ভারতবর্ষে ব্রাত্মধর্মপ্রচার করেছিলেন ।

ব্যাখ্যা ২ : তিনি খ্রিষ্টধর্ম প্রচারকদের অপপ্রচারের বিরুদ্ধে সাফল্যজনকভাবে ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করেছিলেন ।

ব্যাখ্যা ৩ : তিনি ব্রাহ্মসমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন ।

উত্তর:ব্যাখ্যা ৩ : তিনি ব্রাহ্মসমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন ।

২.৫.২।বিবৃতি: ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন।

ব্যাখ্যা ১ : ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা ।

ব্যাখ্যা ২ : ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন করা ।

ব্যাখ্যা ৩ : ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল।

উত্তর:ব্যাখ্যা ৩ : ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল।

২.৫.৩।বিবৃতি : গান্ধিজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি ।

ব্যাখ্যা ১ : গান্ধিজি ছিলেন মিল-মালিকশ্রেণির প্রতিনিধি ।

ব্যাখ্যা ২ : গান্ধিজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন ।

ব্যাখ্যা ৩ : গান্ধিজি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন ।

উত্তর:ব্যাখ্যা ২ : গান্ধিজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন ।

২.৫.৪।বিবৃতি : ১৯২১ খ্রিষ্টাব্দে মোপলা বিদ্রোহ সংঘটিত হয় ।

ব্যাখ্যা ১ : এটি ছিল কৃষকদের একটি জঙ্গী আন্দোলন ।

ব্যাখ্যা ২ : এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ ।

ব্যাখ্যা ৩ : এটি ছিল শিল্প-শ্রমিকদের একটি অভ্যুত্থান ।

উত্তর:ব্যাখ্যা ১ : এটি ছিল কৃষকদের একটি জঙ্গী আন্দোলন ।

বিভাগ ‘গ’

.দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো এগারোটি) ::১১x২=২২

৩.১।ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিষ্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ?

৩.২।‘সরকারি নথিপত্র’ বলতে কী বোঝায় ?

৩.৩।কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন ?

৩.৪।কোম্পানির শিক্ষাক্ষেত্রে ‘চুঁইয়ে পড়া নীতি’ বলতে কী বোঝায় ?

৩.৫।দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সী কেন গড়ে তোলা হয়েছিল ?

৩.৬।ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী ?

৩.৭।মহারানির ঘোষনাপত্রের (১৮৫৮) প্রকৃত উদ্দেশ্য কী ছিল ?

৩.৮।জমিদারসভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো ।

৩.৯।ড. মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন ?

৩.১০।বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ?

৩.১১।আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন ?

৩.১২।‘মীরাট ষড়যন্ত্র মামলা’ টি কী ?

৩.১৩।দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ?

৩.১৪।গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন ?

৩.১৫।১৯৪৭ খ্রিষ্টাব্দে সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন ?

৩.১৬।রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) কেন গঠিত হয়েছিল ?

বিভাগ ‘ঘ’

.সাত বা আটটি বাক্যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও) ::৬x৪=২৪

উপবিভাগ : ঘ.১

উপবিভাগ : ঘ.১:

৪.১।উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো ।

৪.২।ধর্মসংস্কার আন্দোলনরূপে ব্রাত্মআন্দোলনের মূল্যায়ন করো ।

উপবিভাগ : ঘ.২

উপবিভাগ : ঘ.২:

৪.৩।‘বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব’ এর ধারণাটি ব্যাখ্যা করো ।

৪.৪।বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো ।

উপবিভাগ : ঘ.৩

উপবিভাগ : ঘ.৩:

৪.৫।বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো ।

৪.৬।রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনার সমালোচনামূলক আলোচনা করো ।

উপবিভাগ : ঘ.৪

উপবিভাগ : ঘ.৪:

৪.৭।স্বাধীনতালাভের পর ভারতীয় রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী কী প্রচেষ্টা হয়েছিল ?

৪.৮।কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?

বিভাগ ‘ঙ’

.পনেরো বা ষোলটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও ::১x৮=৮

৫.১।বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় ? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী ?

৫.২।বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ।

৫.৩।বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও । তুমি কী মনে কর যে, এই আন্দোলন ভূমিহীন কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল ?

বিভাগ ‘চ’

.বহিরাগত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশ্ন:

উপবিভাগ : ৬.১

একটি সম্পূর্ণবাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) :: ৪x১=৪

৬.১.১।‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা কে ?

উত্তর:দীনবন্ধু মিত্র

৬.১.২।এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:১৭৮৪

৬.১.৩।‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয় ?

উত্তর:উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড

৬.১.৪।একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো ।

উত্তর:গগনেন্দ্রনাথ ঠাকুর

৬.১.৫।কে বর্ণপরিচয় রচনা করেন ?

উত্তর:ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৬.১.৬।কে ‘সর্দার’ উপাধিতে ভূষিত হন ?

উত্তর:বল্লভ ভাই প্যাটেল

উপবিভাগ : ৬.২

দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) :: ৩x২=৬

৬.২.১।ডেভিড হেয়ার স্মরণীয় কেন ?

৬.২.২।ভারতসভা প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো ।

৬.২.৩।মোপলা বিদ্রোহ কেন হয়েছিল ?

৬.২.৪।প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন ?

৬.২.৫।‘রসিদ আলি দিবস’কেন পালিত হয়েছিল ?