ইতিহাস
class-10 | 2024পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটবিভাগ – ক
১.সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:২০ × ১ = ২০
১.১।উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন—
১.২।‘নদীয়া কাহিনী’ – গ্রন্থটি রচনা করেন—
১.৩।‘কাউন্সিল অফ এডুকেশন’ গঠিত হয়—
১.৪।গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ পুস্তিকাটি প্রকাশিত হয়–
১.৫।কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন–
১.৬।ঔপনিবেশিক অরণ্য আইনের (১৮৭৮ খ্রিঃ) বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল―
১.৭।নীলবিদ্রোহের দু’জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল–
১.৮।ব্রিটিশ পার্লামেন্ট ‘উন্নততর ভারতশাসন আইন’ পাশ করেছিল—
১.৯।ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—
১.১০।নবগোপাল মিত্র ছিলেন হিন্দুমেলার—
১.১১।বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, অধ্যাপক ছিলেন–
১.১২।বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন–
১.১৩।সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন—
১.১৪।কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন–
১.১৫।গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল—
১.১৬।ভারতছাড়ো আন্দোলনে (১৯৪২) ভোগেশ্বরী ফুকোননী শহীদ হয়েছিলেন—
১.১৭।অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন―
১.১৮।বীণা দাস বাংলার ছোটোলাট স্ট্যান্সী জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন—
১.১৯।স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন–
১.২০।গোয়া ভারতভুক্ত হয়—
বিভাগ – খ
২.নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও):১৬ × ১ = ১৬
উপবিভাগ : ২.১
•একটি বাক্যে উত্তর দাও :: ১ × ৪ = ৪
২.১.১।কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় ?
২.১.২।সরকারী নথিপত্র কোথায় সংরক্ষিত হয় ?
২.১.৩।কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় ?
২.১.৪।বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন ?
উপবিভাগ : ২.২
•ঠিক বা ভুল নির্ণয় করো :: ১ × ৪ = ৪
২.২.১।বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষকশ্রেণির মধ্যে
২.২.২।নীলবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার।
২.২.৩।ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিঞা ।
২.২.৪।‘দি বেঙ্গলী’ পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
উপবিভাগ : ২.৩
•‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :: ১ × ৪ = ৪
২.৩।‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
|---|---|
| লর্ড রিপন | বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট |
| নেলী সেনগুপ্ত | সাধারণ জনশিক্ষা কমিটি |
| লর্ড আমহার্স্ট | হান্টার কমিশন |
| তারকনাথ পালিত | স্টিমলঞ্চ শ্রমিক ধর্মঘট |
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
|---|---|
| লর্ড রিপন | হান্টার কমিশন |
| নেলী সেনগুপ্ত | স্টিমলঞ্চ শ্রমিক ধর্মঘট |
| লর্ড আমহার্স্ট | সাধারণ জনশিক্ষা কমিটি |
| তারকনাথ পালিত | বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট |
উপবিভাগ : ২.৪
•প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :: ১ × ৪ = ৪
২.৪.১।চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-১৭৯৯) এলাকা ।
২.৪.২।মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র – কানপুর ।
২.৪.৩।মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র – দিল্লী ।
২.৪.৪।পুনর্গঠিত রাজ্য – কেরল।
উপবিভাগ : ২.৪ (অথবা)
•(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য) শূন্যস্থান পূরণ করো :: ১ × ৪ = ৪
২.৪.১।ভারতের প্রথম ভাইসরয় ছিলেন _________।
২.৪.২।কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় _________ খ্রিস্টাব্দে।
২.৪.৩।‘গোরা’ উপন্যাসটি রচনা করেন _________।
২.৪.৪।হরিসিং ছিলেন কাশ্মীরের _________।
উপবিভাগ : ২.৫
•নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :: ১ × ৪ = ৪
২.৫.১।বিবৃতি : হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৭ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১ : এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দুশাস্ত্রে শিক্ষাদান করা ।
ব্যাখ্যা ২ : এটি ছিল হিন্দু ছাত্র-ছাত্রীদের জন্য একটি সহ-শিক্ষামূলক প্রতিষ্ঠান।
ব্যাখ্যা ৩ : এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য ।
২.৫.২।বিবৃতি : বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল ১৯২৮ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১ : এটি ছিল কারখানার মালিকশ্রেণির শোষণের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির একটি আন্দোলন ৷
ব্যাখ্যা ২ : এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন ।
ব্যাখ্যা ৩ : এটি ছিল ঋণ-দাস কৃষিশ্রমিকদের ধনী কৃষকশ্রেণির শোষণ-অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন।
২.৫.৩।বিবৃতি : দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা।
ব্যাখ্যা ১ : তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্যাখ্যা ২ : তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্যাখ্যা ৩ : তিনি ছিলেন বাংলায় ভারতছাড়ো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ।
২.৫.৪।বিবৃতি : ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি দিনটি রসিদ আলি দিবস রূপে পালিত হয়।
ব্যাখ্যা ১ : রসিদ আলি ছিলেন ‘ভারত ছাড়ো’ আন্দোলনের জনৈক শহীদ।
ব্যাখ্যা ২ : রসিদ আলি ছিলেন একজন জনপ্রিয় ছাত্রনেতা।
ব্যাখ্যা ৩ : রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন ।
বিভাগ – গ
৩.দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি):১১ × ২ = ২২
৩.১।পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায় ?
৩.২।আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনীর গুরুত্ব কী ?
৩.৩।আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা – বিস্তারের ক্ষেত্রে ১৮১৩ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ?
৩.৪।ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন ?
৩.৫।‘পাইক’ কাদের বলা হত ?
৩.৬।‘হেদায়তী’ নামে কারা পরিচিত ছিল ?
৩.৭।‘বর্তমান ভারত’ গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল ?
৩.৮।গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন ?
৩.৯।‘বিদ্যাসাগর সাট’ বলতে কী বোঝায় ?
৩.১০।বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ?
৩.১১।কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল ?
৩.১২।সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ?
৩.১৩।জাতীয় আন্দোলনে সরলাদেবী চৌধুরাণীর কীরূপ ভূমিকা ছিল ?
৩.১৪।সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ‘ইণ্ডিয়ান রিপাবলিকান আর্মি’র কীরূপ ভূমিকা ছিল ?
৩.১৫।সর্দার বল্লভভাই প্যাটেলকে ‘ভারতের লৌহমানব’ কেন বলা হয় ?
৩.১৬।উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝায় ?
বিভাগ – ঘ
৪.সাত বা আটটি বাক্যে যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও):৬ × ৪ = ২৪
উপবিভাগ : ঘ.১
•উপবিভাগ : ঘ.১:
৪.১।উনিশ শতকের বাংলায় নারীসমাজের বিকাশে ‘বামাবোধিনী পত্রিকা’র ভূমিকা বিশ্লেষণ করো।
৪.২।ধর্মসংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো ।
উপবিভাগ : ঘ.২
•উপবিভাগ : ঘ.২:
৪.৩।মহাবিদ্রোহ (১৮৫৭)কে কী ‘সামন্ততান্ত্রিক বিদ্রোহ’ বলা যেতে পারে ?
৪.৪।উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ‘ভারতমাতা’ চিত্রটির অবদান কী ছিল ?
উপবিভাগ : ঘ.৩
•উপবিভাগ : ঘ.৩:
৪.৫।একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও ।
৪.৬।কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?
উপবিভাগ : ঘ.৪
•উপবিভাগ : ঘ.৪:
৪.৭।সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো ।
৪.৮।বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা বিশ্লেষণ করো।
বিভাগ – ঙ
৫.পনেরো বা ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:১ × ৮ = ৮
৫.১।বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?
৫.২।‘সভা-সমিতির যুগ’ বলতে কী বোঝায় ? উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দুমেলার কীরূপ অবদান ছিল ?
৫.৩।বাংলায় নমঃশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ।
বিভাগ – চ
৬.বহিরাগত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশ্ন:
উপবিভাগ : ৬.১
•একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) :: ৪ × ১ = ৪
৬.১.১।‘গ্রামবার্তা প্রকাশিকা’র সম্পাদক কে ছিলেন ?
৬.১.২।কোন বৎসর সাধারণ ব্রাত্মসমাজ প্রতিষ্ঠিত হয় ?
৬.১.৩।‘হুল’ শব্দের অর্থ কী ?
৬.১.৪।‘বসুবিজ্ঞান মন্দির’ কে প্রতিষ্ঠা করেন ?
৬.১.৫।কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় ?
৬.১.৬।দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
উপবিভাগ : ৬.২
•দু’টি অথবা তিনটি বাক্যে নীচের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) :: ৩ × ২ = ৬
৬.২.১।‘মেকলে মিনিট’ কী ?
৬.২.২।তিতুমির স্মরণীয় কেন ?
৬.২.৩।মোপলা বিদ্রোহ কেন হয়েছিল ?
৬.২.৪।‘ভারত সভা’ প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো ।
৬.২.৫।কী উদ্দেশ্যে ‘শ্রীনিকেতন’ গড়ে ওঠে ?