progoti logoProgoti

Navigation Menu

জীবনবিজ্ঞান

class-10 | 2017পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ-ক

.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ।:১৫x১=১৫

1.1।কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়। এটি হলো—

()ফটোন্যাস্টি
()সিসমোন্যাস্টি
()কেমোন্যাস্টি
()থার্মোন্যাস্টি
উত্তর: ফটোন্যাস্টি

1.2।ডায়াবেটিস মেলিটাস-এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম—

()অ্যাড্রেনালিন
()ইনসুলিন
()থাইরক্সিন
()টেস্টোস্টেরন
উত্তর: ইনসুলিন

1.3।দৈনিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো—

()থ্যালামাস
()লঘু মস্তিষ্ক
()হাইপোথ্যালামাস
()সুষুম্নাশীর্ষক
উত্তর: হাইপোথ্যালামাস

1.4।মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় আলাদা হয় ?

()প্রফেজ
()টেলোফেজ
()অ্যানাফেজ
()মেটাফেজ
উত্তর: অ্যানাফেজ

1.7।মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো—

()কুঞ্চিত বীজ
()হলুদ রঙের বীজ
()বেগুনি রঙের ফুল
()কাক্ষিক পুষ্প
উত্তর: কুঞ্চিত বীজ

1.10।পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল—

()হাইড্রোজেন
()অক্সিজেন
()মিথেন
()অ্যামোনিয়া
উত্তর: অক্সিজেন

বিভাগ-খ

.নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ কর (যেকোনো পাঁচটি) ::

2.1।মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনমত পরিমার্জন করার পদ্ধতিকে ______ বলে।

উত্তর:উপযোজন

2.2।অ্যাডেনিন একটি ______ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক।

উত্তর:পিউরিন

2.5।ধানক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হল ______।

উত্তর:মিথেন

2.13-2.18।A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B- স্তম্ভের সমতাবিধান করো :

A স্তম্ভB স্তম্ভ
২.১৩ অন্ধবিন্দু(খ) রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল
২.১৪ সাইটোকাইনেসিস(ঘ) কোশপাত গঠন
২.১৫ 44A+XY(ছ) পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস
২.১৬ বাদুর ও পাখির ডানা(গ) সমসংস্থ অঙ্গ

বিভাগ-গ

.নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিন বাক্যে লেখো (যেকোনো ১২টি) ::

3.1।ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর:১. ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ২. ট্রপিক চলনে অক্সিন হরমোনের প্রভাব থাকে, ন্যাস্টিক চলনে হরমোনের প্রভাব নেই।

3.6।পিরিমিডিন ক্ষারক এবং 5-C যুক্ত শর্করার ভিত্তিতে DNA ও RNA-এর মধ্যে পার্থক্য নিরূপণ করো।

উত্তর:DNA-তে পিরিমিডিন ক্ষারক থাইমিন ও সাইটোসিন থাকে এবং শর্করাটি ডি-অক্সিরাইবোজ। RNA-তে পিরিমিডিন ক্ষারক ইউরাসিল ও সাইটোসিন থাকে এবং শর্করাটি রাইবোজ।

3.13।সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে ?

উত্তর:সুন্দরী গাছ লবন গ্রন্থির মাধ্যমে এবং বাকল মোচনের মাধ্যমে দেহের অতিরিক্ত লবণ ত্যাগ করে।

বিভাগ-ঘ

.দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (চিত্র অঙ্কন বাধ্যতামূলক যেখানে প্রযোজ্য) ::

4.1।মানুষের চোখের অক্ষিগোলোকের লম্বচ্ছেদ-এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমর ও রেটিনা চিহ্নিত করো।

উত্তর:[Image included in the source: Diagram of human eye showing Cornea, Lens, Vitreous Humor, and Retina]

অথবা

একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো এবং ক্রোমোজোম, বেমতন্তু, মেরু অঞ্চল ও সেন্ট্রোমিয়ার চিহ্নিত করো।

উত্তর:[Image included in the source: Metaphase stage of Mitosis diagram]

4.2।ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃ সম্পর্ক ব্যাখ্যা করো। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে কুণ্ডলী ও সক্রিয়তার ভিত্তিতে পার্থক্য লেখো।

উত্তর:DNA ক্রোমোজোমের মূল উপাদান এবং জিনের ভৌত ভিত্তি। ইউক্রোমাটিন হালকাভাবে কুণ্ডলীকৃত এবং জিনগতভাবে সক্রিয়, অন্যদিকে হেটেরোক্রোমাটিন নিবিড়ভাবে কুণ্ডলীকৃত এবং নিষ্ক্রিয়।