progoti logoProgoti

Navigation Menu

জীবন বিজ্ঞান

class-10 | 2018পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

ক – বিভাগ

.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ:১ ✕ ১৫ =১৫

১.১।সূর্যশিশির নামক পতঙ্গভূক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গ কে চেপে ধরে। এটি হলো —

()সিসমোন্যাস্টি
()থার্মোন্যাস্টি
()ফটোন্যাস্টি
()কেমোন্যাস্টি
উত্তর: কেমোন্যাস্টি

১.২।মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হল—

()TSH
()ADH
()ইস্ট্রোজেন
()ACTH
উত্তর: ইস্ট্রোজেন

১.৩।নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ—

()গ্রাহক→কারক→ বহির্বাহী স্নায়ু→স্নায়ুকেন্দ্র→অন্তর্বর্তী স্নায়ু
()স্নায়ুকেন্দ্র→গ্রাহক→অন্তর্বাহী স্নায়ু→কারক→বহির্বাহী স্নায়ু
()বহির্বাহী স্নায়ু→গ্রাহক→অন্তর্বাহী স্নায়ু→স্নায়ুকেন্দ্র→কারক
()গ্রাহক→অন্তর্বাহী স্নায়ু→স্নায়ুকেন্দ্র→বহির্বাহী স্নায়ু→কারক
উত্তর: গ্রাহক→অন্তর্বাহী স্নায়ু→স্নায়ুকেন্দ্র→বহির্বাহী স্নায়ু→কারক

১.৪।মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হতে দেখা যায়—–

()অ্যানাফেজ
()প্রোফেজ
()মেটাফেজ
()টেলোফেজ
উত্তর: প্রোফেজ

১.৫।নিচের কোনটির DNA-এর গঠনগত উপাদান নয় —

()ডি–অক্সিরাইবোজ শর্করা
()ইউরাসিল ক্ষারক
()থাইমিন ক্ষারক
()ফসফরিক অ্যাসিড
উত্তর: ইউরাসিল ক্ষারক

বিভাগ – খ

.নির্দেশ অনুসারে নিচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর লেখ।:১✕ ২১ =২১

নিচের বাক্যগুলি তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ঃ (যেকোনো পাঁচটি): ১✕ ৫ =৫

২.১।আয়োডিনের অভাবে ________ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।

উত্তর:থাইরক্সিন
নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ঃ (যেকোনো পাঁচটি): ১✕ ৫ = ৫

২.৭।হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে ।

উত্তর:

২.৮।DNA -তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিন এর সঙ্গে যুক্ত থাকে ।

উত্তর:
A স্তম্ভে দেওয়া শব্দের সাথে B স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে সঠিক জোড়টি পুনরায় লেখ: ১✕ ৫ = ৫

২.১৩-২.১৮।A স্তম্ভে দেওয়া শব্দের সাথে B স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করো

A স্তম্ভB স্তম্ভ
২.১৩ CSF(ক) বৃহৎ কলয়েড সমন্বয়
২.১৪ ক্রসিং ওভার(খ) জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ
২.১৫ হিমোফিলিয়া(গ) মিয়োসিস
২.১৬ কোয়াসারভেট(ঘ) অপত্য ক্রোমোজোম এর মেরুবর্তী গমন
২.১৭ JFM(ঙ) মানুষের এক্স ক্রোমোজোম এ অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ
২.১৮ গ্রাফটিং(চ) মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে
উত্তর:
A স্তম্ভB স্তম্ভ
CSFমস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে
ক্রসিং ওভারমিয়োসিস
হিমোফিলিয়ামানুষের এক্স ক্রোমোজোম এ অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ
কোয়াসারভেটবৃহৎ কলয়েড সমন্বয়
JFMজঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ
গ্রাফটিংস্টক এবং সিয়ন

বিভাগ ঘ

.নিচের প্রশ্নগুলির উত্তর দাও:৫✕ ৬ = ৩০

৪.১।একটি প্রতিবর্ত চাপ এর চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ঃ (ক) গ্রাহক (খ) সংজ্ঞাবহ স্নায়ু (গ) স্নায়ুকেন্দ্র (ঘ) চেষ্টীয় স্নায়ু। (৩+২=৫)

অথবা

৪.১।একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ঃ (ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) নিউক্লিয়ার অর্গানাইজার (ঘ) টেলোমিয়ার। (৩+২=৫)

৪.২।একটি কোষ চক্রের ইন্টারফেজ এর বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে? (৩+২=৫)

উত্তর:ইন্টারফেজ দশায় সংশ্লেষিত উপাদান: DNA, RNA, ATP, হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিন। কোষ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ও ম্যালিগন্যান্ট টিউমার (ক্যান্সার) হতে পারে।

অথবা

৪.২।একটি ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। প্রোফেজ এবং টেলোফেজ এর ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে এরূপ দুটি বিপরীত ধর্মী পরিবর্তন লেখ। (৩+২=৫)

উত্তর:বিপরীত পরিবর্তন: ১. প্রোফেজে ক্রোমাটিন থেকে ক্রোমোজোম তৈরি হয়, টেলোফেজে উল্টোটা ঘটে। ২. প্রোফেজে নিউক্লিওলাস অবলুপ্ত হয়, টেলোফেজে পুনরাবির্ভাব ঘটে।