progoti logoProgoti

Navigation Menu

জীবন বিজ্ঞান

class-10 | 2020পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ ক

১.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ:১ ✕ ১৫ = ১৫

১.১।সঠিক জোড়টি নির্বাচন করো—

(ক)গুরু মস্তিষ্ক — দেহের ভারসাম্য রক্ষা
(খ)হাইপোথ্যালামাস– বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
(গ)লঘু মস্তিষ্ক— দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
(ঘ)সুষুম্নাশীর্ষক— হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
উত্তর: সুষুম্নাশীর্ষক— হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ

১.২।ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো—

(ক)রক্ত থেকে অধিকাংশ দেহ কোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(খ)যকৃত ও পেশি কোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে
(গ)ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে
(ঘ)প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রুপান্তরে বাধা দেয়
উত্তর: ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে

১.৩।‘ক’ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলো মধ্যে কোনটি সঠিক নির্বাচন করো—

ক স্তম্ভখ স্তম্ভ
A. ফ্লেক্সন(i) কোয়াড্রিসেপস
B. এক্সটেনশন(ii) পাইরিফরমিস
C. রোটেশন(iii) বাইসেপস
(ক)A-(i) B-(ii) C-(iii)
(খ)A-(ii) B-(iii) C-(i)
(গ)A-(iii) B-(i) C-(ii)
(ঘ)A-(ii) B-(i) C-(iii)
উত্তর: A-(iii) B-(i) C-(ii)

১.৪।মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নির্বাচন করো— (অ) অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে (আ) নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়

(ক)(অ) প্রোফেজ (আ) অ্যানাফেজ
(খ)(অ) অ্যানাফেজ (আ) প্রোফেজ
(গ)(অ)টেলোফেজ (আ) মেটাফেজ
(ঘ)(অ) মেটাফেজ (আ) টেলোফেজ
উত্তর: (অ) অ্যানাফেজ (আ) প্রোফেজ

১.৫।নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগ এর বৈশিষ্ট্য তা নির্বাচন কর—

(ক)একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে
(খ)বাহকের প্রয়োজন হয়না
(গ)নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে
(ঘ)পরাগরেণুর অপচয় বেশি হয়
উত্তর: পরাগরেণুর অপচয় বেশি হয়

১.৬।মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি DNA অনুর কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো—

(ক)46
(খ)1
(গ)23
(ঘ)অসংখ্য
উত্তর: 46

১.৭।কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো—

(ক)BbRr , BBRr
(খ)BBrr , Bbrr
(গ)bbRR , bbRr
(ঘ)bbrr , bbRr
উত্তর: BbRr , BBRr

১.৮।নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো—

(ক)ফুলের বর্ণ — বেগুনি ,ফুলের অবস্থান –কাক্ষিক
(খ)কান্ডের দৈর্ঘ্য —খর্ব , পরিণত বীজের আকার —কুঞ্চিত
(গ)পরিণত বীজের আকার—- গোল,বীজের বর্ণ—হলুদ
(ঘ)ফুলের অবস্থান—- কাক্ষিক ,কান্ডের দৈর্ঘ্য—-লম্বা
উত্তর: কান্ডের দৈর্ঘ্য —খর্ব , পরিণত বীজের আকার —কুঞ্চিত

১.৯।হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা হয়েছে রয়েছে এমন পিতা-মাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নির্ধারণ করো—

(ক)H || h , h |↾
(খ)H || H , H |↾
(গ)H||H , h |↾
(ঘ)H || h , H |↾
উত্তর: H || h , H |↾

১.১০।আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের কোন প্রতিপাদ্য প্রতিষ্ঠিত করে?

(ক)অন্তঃপ্রজাতি সংগ্রাম
(খ)আন্তঃপ্রজাতি সংগ্রাম
(গ)পরিবেশের সঙ্গে সংগ্রাম
(ঘ)নতুন প্রজাতির উৎপত্তি
উত্তর: আন্তঃপ্রজাতি সংগ্রাম

১.১১।মিলার ও উরে তাঁদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান সংশ্লেষের মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল?

(ক)ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড
(খ)ইউরিয়া , অ্যাডেনিন
(গ)গ্লাইসিন , অ্যালানিন
(ঘ)ফরমিক অ্যাসিড , অ্যাসিটিক অ্যাসিড
উত্তর: গ্লাইসিন , অ্যালানিন

১.১২।নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো—

(ক)প্রজনন সঙ্গী খোঁজা
(খ)অন্যান্য শ্রমিক মউমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎস অভিমুখ ও দূরত্ব জানানো
(গ)নতুন মৌচাকের স্থান নির্বাচন করা
(ঘ)সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো
উত্তর: অন্যান্য শ্রমিক মউমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎস অভিমুখ ও দূরত্ব জানানো

১.১৩।নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য—

(ক)বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়
(খ)জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ এর অন্তর্ভুক্ত নয়
(গ)বাস্তু তন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয়
(ঘ)এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোট হয়
উত্তর: বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়

১.১৪।নিচের কোনটি জোড়াটি সঠিক নয় তা স্থির কর—

(ক)চোরাশিকার—- গরিলার বিপন্নতা বৃদ্ধি
(খ)বহিরাগত প্রজাতি—- ল্যান্টানা ,তেলাপিয়া
(গ)হটস্পট নির্ধারণ—- স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা
(ঘ)গ্রীন হাউস গ্যাস—- ইউট্রোফিকেশন
উত্তর: গ্রীন হাউস গ্যাস—- ইউট্রোফিকেশন

১.১৫।নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত?

(ক)বন্দিপুর
(খ)সিমলিপাল
(গ)সুন্দরবন
(ঘ)কানহা
উত্তর: সুন্দরবন

বিভাগ খ

২.নিচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ:১ ✕ ২১ = ২১

•নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যেকোনো পাঁচটি): ১ ✕ ৫ = ৫

২.১।আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদ-এর ________ ধর্মটি প্রমাণ করেন।

উত্তর:সংবেদনশীলতা

২.২।মানুষের মধ্যে যদি মিয়োসিস এর পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হত ________।

উত্তর:৮৮ টি

২.৩।মানুষের পপুলেশনে ‘X’ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হল ________।

উত্তর:হিমোফিলিয়া

২.৪।আধুনিক ঘোড়ার খুর হল তাদের পূর্বপুরুষের ________ নম্বর আঙ্গুলের রূপান্তর।

উত্তর:৩

২.৫।নাইট্রোজেন চক্রের ________ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়।

উত্তর:নাইট্রিফিকেশন

২.৬।বাজারে বহুল বিকৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ________ জলের প্রচুর অপচয় ঘটে।

উত্তর:ভৌম
•নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যেকোনো পাঁচটি): ১ ✕ ৫ = ৫

২.৭।ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধি জনিত চলন।

উত্তর:

২.৮।মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে।

উত্তর:

২.৯।মেন্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন।

উত্তর:

২.১০।বাষ্পমোচন এর হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে।

উত্তর:

২.১১।পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রডোডেনড্রন।

উত্তর:

২.১২।কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে।

উত্তর:
•A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করো: ১ ✕ ৫ = ৫

২.১৩-২.১৮।A-স্তম্ভের সাথে B-স্তম্ভের সমতা বিধান করো

A স্তম্ভB স্তম্ভ
২.১৩ জিব্বেরেলিন(ক) rrYY
২.১৪ শাখা কলম(খ) ভূগর্ভস্থ জলের পূনর্নবীকরন
২.১৫ কুঞ্চিত ও হলুদ বীজের জিনোটাইপ(গ) পিরিমিডিন ক্ষারক
২.১৬ সমসংস্থ অঙ্গ(ঘ) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে
২.১৭ জলাভূমি(ঙ) গঠন এক কিন্তু কাজ ভিন্ন
২.১৮ থাইমিন ও ইউরাসিল(চ) RRYy
উত্তর:
A স্তম্ভB স্তম্ভ
জিব্বেরেলিনমুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে
শাখা কলমগোলাপ
কুঞ্চিত ও হলুদ বীজের জিনোটাইপrrYY
সমসংস্থ অঙ্গগঠন এক কিন্তু কাজ ভিন্ন
জলাভূমিভূগর্ভস্থ জলের পূনর্নবীকরন
থাইমিন ও ইউরাসিলপিরিমিডিন ক্ষারক
•একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যেকোনো ছটি): ১ ✕ ৬ = ৬

২.১৯।বিসদৃশ শব্দটি বেছে লেখ ঃ গুরুমস্তিস্ক, হাইপোথ্যালামাস, পনস, থ্যালামাস

উত্তর:পনস

২.২০।সোয়ান কোশ কোথায় থাকে?

উত্তর:নিউরোন এর অ্যাক্সনের মায়োলিন সিদ ও নিউরিলেমা এর মাঝে থাকে।

২.২১।প্রথম জোড়টির সম্পর্ক বুঝে শূন্যস্থান পূরণ করো ঃ মাইটোসিস ঃ ভ্রূণমূল ঃ ঃ মিয়োসিস ঃ ________

উত্তর:জনন মাতৃকোশ

২.২২।মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন?

উত্তর:স্বাধীন বিন্যাসের সূত্র

২.২৩।সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশাণুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও।

উত্তর:মুক্ত ও সংযুক্ত কানের লতি

২.২৪।শিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়?

উত্তর:শিম্পাঞ্জিরা পাথরের একটি শক্ত পাটাতনকে নেহাই হিসেবে ব্যবহার করে তার ওপর বাদাম রাখে, এরপর একটি গাছের ডাল হাতুড়ির মতো ব্যবহার করে সেটা দিয়ে বাদামের খোলা ভাঙ্গে।

২.২৫।নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে বের করো ঃ SPM, বায়ুদূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ

উত্তর:বায়ুদূষণ

২.২৬।স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখ।

উত্তর:JFM (জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট)

বিভাগ গ

৩.নিচের ১৭ টি প্রশ্ন থেকে যেকোনো ১২ টি প্রশ্নের উত্তর দুই-তিন বাক্যে লেখ:২ ✕ ১২ = ২৪

৩.১।হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য নিরূপণ করো (কাজের প্রকৃতি, গতি, স্থায়িত্ব, পরিণতি)।

উত্তর:কাজের প্রকৃতি: হরমোন রাসায়নিক, স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়কারী। গতি: হরমোন মন্থর, স্নায়ুতন্ত্র দ্রুত। স্থায়িত্ব: হরমোন স্থায়ী, স্নায়ুতন্ত্র অস্থায়ী। পরিণতি: হরমোন নষ্ট হয়, স্নায়ুতন্ত্র হয় না।

৩.২।দূরের জিনিস স্পষ্ট দেখলেও কাছের জিনিস ভালোভাবে না দেখার কারণ ও প্রতিকার কী?

উত্তর:কারণ: অক্ষিগোলক ছোট হওয়ায় প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। প্রতিকার: উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার।

বিভাগ ঘ

৪.নিচের ৬ টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখ:৫ ✕ ৬ = ৩০

৪.১।মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ঃ (ক) কোরয়েড (খ) অপটিক স্নায়ু (গ) আইরিশ (ঘ) পীতবিন্দু।

অথবা

৪.১।একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ঃ (ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) মেরু অঞ্চল (ঘ) বেম তন্তু।

৪.২।প্রাণীদের মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো (সম্পাদনের স্থান, ক্রোমোজোম বিভাজন, উৎপন্ন কোশ সংখ্যা)। বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির পরিবর্তন লেখ।

অথবা

৪.২।ইউক্যারিওটিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ারের গুরুত্ব ব্যাখ্যা করো। কোষ বিভাজন দ্বারা বৃদ্ধি ও প্রজনন কীভাবে নিয়ন্ত্রিত হয়?

৪.৩।মেন্ডেল নির্বাচিত মটরগাছের ৩ জোড়া প্রকট-প্রচ্ছন্ন গুণ সারণিতে লেখ। পৃথকীভবন সূত্রটি বিবৃত করো।

অথবা

৪.৩।বর্ণান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের সন্তানদের বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। সন্ধ্যা মালতী ফুলের ক্রসের মাধ্যমে প্রথম সূত্রের বিচ্যুতি দেখাও।

৪.৪।প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীরচিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও।

অথবা

৪.৪।ডারউইনের অত্যধিক বংশবৃদ্ধি, প্রকরণ ও প্রাকৃতিক নির্বাচন আলোচনা করো। অভিযোজনের দুটি উদাহরণ দাও।