জীবন বিজ্ঞান
class-10 | 2022পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটবিভাগ ক
১.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ:১ ✕ ১৫ = ১৫
১.১।সঠিক জোড়াটি নির্বাচন করো –
১.২।অ্যাড্রিনালিন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করো ।
১.৩।নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো –
১.৪।‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভের শব্দের সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
|---|---|
| A. CSF | (i) কেন্দ্রীয় স্নায়তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে |
| B. মেনিনজেস | (ii) মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে |
| C. নিউরোগ্লিয়া | (iii) অভিঘাত শোষকরূপে কাজ করে |
১.৫।নীচের সঠিক ক্রমটি স্থির করোঃ
১.৬।সঠিক জোড়াটি নির্বাচন করো –
১.৭।ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো-
১.৮।ইতর পরাগযোগ সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো –
১.৯।অযৌন ও যৌন জননের মধ্যে পার্থক্যের সঠিক সেটটি বেছে নাও (১, ২, ৩, ৪ নম্বর পয়েন্টের ভিত্তিতে)
| অযৌন | যৌন |
|---|---|
| 1 একই প্রজাতির বিপরীত লিঙ্গের দুটি জনিতৃ জীবের প্রয়োজন | একটি জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে |
| 2.কোশবিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয় | গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয় |
| 3.অ্যামাইটোসিস,মাইটোসিস ও মিয়োসিস নির্ভর | মিয়োসিস নির্ভর |
| 4. অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায় | অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মতো দেখতে হয় |
১.১০।মানুষের ক্ষেত্রে সঠিক জোড়াটি নির্বাচন করো-
১.১১।কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো –
১.১২।সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো –
১.১৩।কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন?
১.১৪।সংকর দীর্ঘ (Tt) ও বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগ মিলনে উৎপন্ন মটর গাছ গুলোর প্রকৃতি কী?
১.১৫।বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন্ রোগটি প্রতিরোধ করা যেতে পারে?
বিভাগ খ
•শূন্যস্থান পূরণ করো:
২.১।___________ হরমোন পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়।
২.২।প্রতিবর্ত ক্রিয়া দ্রুত , স্বতস্ফুর্ত এবং ___________ ।
২.৩।________ কোশবিভাজনে বেমতন্তু গঠিত হয় না।
২.৪।_________ একটি পতঙ্গপরাগী পুস্প ।
২.৫।রোলার জিভ মোড়ার ক্ষমতাসম্পন্ন জিনটি __________ ।
২.৬।হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ার একমাত্র ___________ অবস্থায় প্রকাশ পায়।
•সত্য অথবা মিথ্যা নিরূপণ করো:
২.৭।দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে।
২.৮।প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে।
২.৯।মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকাই নেই।
২.১০।যদি কোনো মটরগাছে TT বা tt বৈশিষ্ট্য থাকে , তবে সেটি হেটেরোজাইগাস হয় ।
২.১১।মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটরগাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায় ।
২.১২।কোশীয় বিভেদন দশায় অপত্য কোশগুলো কলা, অঙ্গ ও তন্ত্র গঠন করে ।
•স্তম্ভ মেলাও:
| A স্তম্ভ | B স্তম্ভ |
|---|---|
| ২.১৩ বহুমুত্র | (ক) স্বাধীন বন্টন সূত্র |
| ২.১৪ সোয়ান কোশ | (খ) অস্থির ভঙ্গুরতা |
| ২.১৫ মিয়োসিস | (গ) অ্যাক্সনের নিউরোলেমা ও মায়োলিন আবরণীর মাঝে থাকে |
| ২.১৬ বার্ধক্য দশা | (ঘ) ADH -এর কম ক্ষরণ |
| ২.১৭ জিনগত রোগ | (ঙ) রেণুমাতৃ কোশ ও জনন মাতৃকোশ |
| ২.১৮ মেন্ডেলের দ্বিতীয় সূত্র | (চ) বর্ণান্ধতা |
| A স্তম্ভ | B স্তম্ভ |
|---|---|
| বহুমুত্র | ADH -এর কম ক্ষরণ |
| সোয়ান কোশ | অ্যাক্সনের নিউরোলেমা ও মায়োলিন আবরণীর মাঝে থাকে |
| মিয়োসিস | রেণুমাতৃ কোশ ও জনন মাতৃকোশ |
| বার্ধক্য দশা | অস্থির ভঙ্গুরতা |
| জিনগত রোগ | বর্ণান্ধতা |
| মেন্ডেলের দ্বিতীয় সূত্র | স্বাধীন বন্টন সূত্র |
বিভাগ গ
৩.১।হরমোনের কাজ তালিকাভুক্ত করো (STH, LH, ইনসুলিন, প্রোজেস্টেরন)।
৩.২।মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়ার কারণ ব্যাখ্যা করো।
৩.৩।পেশি সংকোচনের ফল লেখ (ফ্লেক্সর, এক্সটেন্সর, অ্যাবডাক্টর, রোটেটর)।
৩.৪।অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত কাজগুলো লেখ।
৩.৫।উদ্ভিদ ও প্রাণী মাইটোসিসের পার্থক্য লেখ (বেমতন্তু ও সাইটোকাইনেসিস)।
৩.৬।পাথরকুচি কীভাবে অঙ্গজ বংশবিস্তার করে?
৩.৭।অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের পরিবর্তন লেখ।
৩.৮।ইস্টের কোরকদ্গম প্রক্রিয়া বর্ণনা করো।
৩.৯।বয়ঃসন্ধি দশার পরিবর্তন তালিকাভুক্ত করো।
৩.১০।মিয়োসিসের তাৎপর্য লেখ (ক্রোমোজোম সংখ্যা ও প্রকরণ)।
৩.১১।মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো।
৩.১২।অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অনুপাত অভিন্ন কেন?
৩.১৩।মেন্ডেলের সাফল্যের দুটি কারণ লেখ।
৩.১৪।গমনের চালিকা শক্তি প্রাণীর বিস্তার - ব্যাখ্যা করো।
৩.১৫।ক্রোমোজোমের রাসায়নিক উপাদান দেখাও।
৩.১৬।DNA ও RNA এর তুলনা করো (শর্করা ও ক্ষারক)।
৩.১৭।ফিনোটাইপ ও জিনোটাইপ সম্পর্ক দ্বিসংকর জনন থেকে দেখাও।
বিভাগ ঘ
৪.১।একটি নিউরোনের বিজ্ঞানসম্মত চিত্র অংকন করো (অ্যাক্সন, র্যানভিয়ারের পর্ব, ডেনড্রন, সোয়ান কোশ)।
৪.২।বিপরীতধর্মী হরমোনের তুলনা করো এবং মস্তিষ্কের সাথে শ্বাসক্রিয়ার সম্পর্ক লেখ।
৪.৩।কৃত্রিম হরমোনের ভূমিকা এবং ইনসুলিনের প্রভাব লেখ।
৪.৪।ফার্ণের জনুক্রম শব্দচিত্রের মাধ্যমে দেখাও।
৪.৫।মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য এবং ক্রসিং ওভার ব্যাখ্যা করো।
৪.৬।থ্যালাসেমিয়ার বংশগতি ও লক্ষণ আলোচনা করো।