progoti logoProgoti

Navigation Menu

জীবন বিজ্ঞান

class-10 | 2025পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ ক

১.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি পূর্ণ করে লেখো:১ ✕ ১৫ = ১৫

১.১।প্রদত্ত কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম?

(ক)গ্রাহক → বহির্বাহি স্নায়ু → কারক → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু
(খ)গ্রাহক → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু → বহির্বাহি স্নায়ু → কারক
(গ)গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহি স্নায়ু → কারক
(ঘ)গ্রাহক → কারক → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু → বহির্বাহি স্নায়ু
উত্তর: গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহি স্নায়ু → কারক

১.২।প্রদত্ত কোন বাক্যটি সঠিক নয়?

(ক)থাইরক্সিন দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে
(খ)প্রজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি ও সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে
(গ)ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়
(ঘ)অ্যাড্রিনালিন হার্দ-উৎপাদ হ্রাস করে
উত্তর: অ্যাড্রিনালিন হার্দ-উৎপাদ হ্রাস করে

১.৩।চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো –

(ক)কর্নিয়া, অ্যাকুয়াস হিউমর, লেন্স, ভিট্রিইয়াস হিউমর
(খ)স্ক্লেরা, কোরয়েড, আইরিশ, রেটিনা
(গ)কর্নিয়া, কোরয়েড, লেন্স, রেটিনা
(ঘ)অ্যাকুয়াস হিউমর, আইরিস, ভিট্রিয়াস হিউমর, কোরয়েড
উত্তর: কর্নিয়া, অ্যাকুয়াস হিউমর, লেন্স, ভিট্রিইয়াস হিউমর

১.৪।উদ্ভিদ কোশের মাইটোসিস ও প্রাণীকোশের মাইটোসিস সংক্রান্ত নীচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও

বামদিকডানদিক
(i)সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়অণুনালিকা থেকে বেমতন্তু গঠিত হয়
(ii)কোশপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়কোশপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়
(iii)উৎপন্ন অপত্য কোশগুলি পাশাপাশি যুক্ত থাকেউৎপন্ন অপত্য কোশগুলি পাশাপাশি যুক্ত থাকে
(iv)কোশের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটেকোশের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে
(ক)I, IV
(খ)II, III
(গ)II, IV
(ঘ)III, IV
উত্তর: II, III

১.৫।DNA-তে নাইট্রোজেন যুক্ত ক্ষারক-যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক)A ≡ T
(খ)G = C
(গ)A - T
(ঘ)G ≡ C
উত্তর: G ≡ C

১.৬।মিলার ও উরের পরীক্ষায় প্রদত্ত কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি?

(ক)CH4
(খ)H2S
(গ)NH3
(ঘ)H2
উত্তর: H2S

১.৭।কোনটি মৌমাছির ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয়?

(ক)খাদ্যের উৎস ১০০ মিটারের বেশি হলে দেখা যায়
(খ)নৃত্য ইংরাজি ‘8’ সংখ্যার ন্যায়
(গ)একবার ঘড়ির কাঁটার দিকে ও পরের বার বিপরীতে ঘোরে
(ঘ)ওয়াগেল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে
উত্তর: ওয়াগেল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে

১.৮।বিপন্ন প্রজাতি ও বিপন্নতার কারণ সংক্রান্ত সঠিক জোড়াটি কোনটি?

(ক)বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ – মৌরলা মাছ
(খ)দূষণ – একশৃঙ্গ গন্ডার
(গ)চোড়াশিকার – শকুন
(ঘ)বিশ্ব উষ্ণায়ন – আরশোলা
উত্তর: বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ – মৌরলা মাছ

১.৯।জীববিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো –

(ক)পচা পাতা
(খ)ক্লোরিনযুক্ত কীটনাশক
(গ)মলমূত্র
(ঘ)কাগজ
উত্তর: ক্লোরিনযুক্ত কীটনাশক

১.১০।নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের (ডিনাইট্রিফিকেশন) সঙ্গে সংশ্লিষ্ট কোনটি?

(ক)রাইজোবিয়াম
(খ)সিউডোমোনাস
(গ)নাইট্রোসোমোনাস
(ঘ)নাইট্রোব্যাক্টর
উত্তর: সিউডোমোনাস

১.১১।ইতর পরাগযোগ সম্পর্কিত প্রদত্ত কতগুলি বক্তব্য সঠিক?

(ক)3
(খ)1
(গ)4
(ঘ)2
উত্তর: 3

১.১২।চতুর্থ সন্তানটি কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত?

(ক)100%
(খ)0%
(গ)50%
(ঘ)75%
উত্তর: 50%

১.১৩।YyRR ও YYRr জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত কী?

(ক)2:1
(খ)1:2
(গ)2:2
(ঘ)1:4
উত্তর: 2:2

১.১৪।কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেঁটে বৈশিষ্ট্যের অনুপাত 1:1 হবে?

(ক)Tt × Tt
(খ)TT × Tt
(গ)TT × TT
(ঘ)Tt × tt
উত্তর: Tt × tt

১.১৫।প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয়?

(ক)মানুষের হাত ও ঘোড়ার অগ্রপদ
(খ)পাখির ডানা ও তিমির ফ্লিপার
(গ)পাখির ডানা ও পতঙ্গের ডানা
(ঘ)ঘোড়ার অগ্রপদ ও তিমির ফ্লিপার
উত্তর: পাখির ডানা ও পতঙ্গের ডানা

বিভাগ খ

•শূন্যস্থান পূরণ করো:

২.১৫।মানবদেহে মোট ___________ জোড়া করোটীয় ও সুষুম্নীয় স্নায়ু বর্তমান।

উত্তর:৪৩

২.১৬।__________ ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।

উত্তর:টেলোমিয়ার

২.১৭।কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো _____________।

উত্তর:BBRR ও BbRr

২.১৮।ব্যক্তিজনি _____________ কে পুনরাবৃত্তি করে।

উত্তর:জাতিজনি

২.১৯।প্রাণীর ______________ শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়।

উত্তর:লোম

২.২০।চোরাশিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ ______________।

উত্তর:বিক্রয়
•সত্য অথবা মিথ্যা নিরূপণ করো:

২.১।দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের বক্রতা কেন্দ্র হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়।

উত্তর:সত্য

২.২।অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে।

উত্তর:সত্য

২.৩।এক লোকাসে হোমোজাইগাস প্রকট ও অন্য লোকাসে হেটেরোজাইগাস প্রকট জিনোটাইপ হলো BBrr।

উত্তর:মিথ্যা

২.৪।ইকুয়াসের অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে তিনটি আঙুল ছিল।

উত্তর:মিথ্যা

২.৫।রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং।

উত্তর:সত্য

২.৬।বিপাকক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন।

উত্তর:সত্য
•স্তম্ভ মেলাও:

A স্তম্ভB স্তম্ভ
২.২১ ADH(ক) জলাভূমির হ্রাসপ্রাপ্তি
২.২২ অ্যামাইটোসিস(খ) অভিসারী বিবর্তন
২.২৩ থ্যালাসেমিয়া(গ) পলাশ
২.২৪ সমবৃত্তীয় অঙ্গ(ঘ) বেমতন্তু গঠিত হয় না
২.২৫ মানব জনসংখ্যা বৃদ্ধি(ঙ) নেফ্রন থেকে জলের পুনঃশোষণ বাড়িয়ে মূত্রের পরিমাণ কমায়
২.২৬ পক্ষীপরাগী পুষ্প(চ) ধান
উত্তর:
A স্তম্ভB স্তম্ভ
ADHনেফ্রন থেকে জলের পুনঃশোষণ বাড়িয়ে মূত্রের পরিমাণ কমায়
অ্যামাইটোসিসবেমতন্তু গঠিত হয় না
থ্যালাসেমিয়াঅটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন
সমবৃত্তীয় অঙ্গঅভিসারী বিবর্তন
মানব জনসংখ্যা বৃদ্ধিজলাভূমির হ্রাসপ্রাপ্তি
পক্ষীপরাগী পুষ্পপলাশ

বিভাগ গ

৩.২।অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো: কোরকদ্গম ও পুনরুৎপাদন।

উত্তর:কোরকদ্গম: জনিতৃর দেহে উপবৃদ্ধি বা কোরক সৃষ্টি হয় যা পরে বিচ্ছিন্ন হয়ে নতুন জীব গঠন করে (যেমন-ইস্ট)। পুনরুৎপাদন: দেহের কোনো অংশ বিচ্ছিন্ন হলে তা থেকে পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হয় (যেমন-প্ল্যানেরিয়া)।

৩.১০।উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের দুটি ভূমিকা উল্লেখ করো।

উত্তর:১. অগ্রস্থ প্রকটতা: অগ্রমুকুলের বৃদ্ধি ঘটানো এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি রোধ করা। ২. ট্রপিক চলন নিয়ন্ত্রণ: আলোর বিপরীত দিকে বেশি সঞ্চিত হয়ে কাণ্ডের বক্র চলন ঘটানো।

৩.১৬।উটের জলক্ষয় সহনের সঙ্গে RBC এর আকৃতির সম্পর্ক কী?

উত্তর:উটের RBC ডিম্বাকার ও স্থিতিস্থাপক। এটি জলপানের পর আয়তনে বাড়লেও ফেটে যায় না এবং রক্ত ঘন হলেও সহজে রক্তবাহের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে।

৩.১৭।ঘোড়ার অভিব্যক্তিতে আঙুলের বৈশিষ্ট্য কীভাবে পরিবর্তিত হয়েছে?

উত্তর:ঘোড়ার আদি পুরুষ ইহিপ্পাসের অগ্রপদে ৪টি আঙুল ছিল, কিন্তু বিবর্তনের ধারায় মেরিকিপ্পাসে আঙুল ৩টি হয় এবং আধুনিক ঘোড়া ইকুয়াসে কেবল ৩য় আঙুলটি মজবুত খুরে রূপান্তরিত হয়েছে।

বিভাগ ঘ

৪.১।মানুষের অক্ষিগোলকের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো (কর্নিয়া, লেন্স, রেটিনা)।

উত্তর:চিত্র অঙ্কন সাপেক্ষ।

৪.১ (অথবা)।মাইটোসিসের অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন করো।

উত্তর:চিত্র অঙ্কন সাপেক্ষ।

৪.৩ (অথবা)।পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কী?

উত্তর:পায়রার ৯টি বায়ুথলি দেহকে হালকা করে, অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে ও উড্ডয়নের সময় দেহের ভারসাম্য ও তাপমাত্রা বজায় রাখে।

৪.৫।জিন, DNA ও ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো।

উত্তর:DNA এবং প্রোটিন দ্বারা ক্রোমোজোম গঠিত। DNA-এর যে নির্দিষ্ট অংশ প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, তাকেই জিন বলা হয়।