progoti logoProgoti

Navigation Menu

জীবন বিজ্ঞান

class-10 | 2024পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ ক

.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো:১ ✕ ১৫ = ১৫

১.১।নীচের সঠিক জোড়াটি নির্বাচন করো –

()লেন্স- নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে
()রেটিনা – লেন্সকে সাস্পেনসরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে
()করনিয়া- অ্যাকুয়াস হিউমর ক্ষরণ করে
()কোরয়েড-অক্ষিগোলকের আকার বজায় রাখতে সাহায্য করে
উত্তর: লেন্স- নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে

১.২।হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্যের ক্ষেত্রে কোনগুলি সঠিক?

হরমোনস্নায়ুতন্ত্র
I, হরমোন ভৌত সমন্বায়কস্নায়ুতন্ত্র রাসায়নিক সমন্বায়ক
II, হরমোনের কাজ ধীরগতিতে হয়স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তাৎক্ষণিক
III, হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ীস্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী
IV, হরমোন কাজের শেষে অপরিবর্তিত থাকেস্নায়ুতন্ত্র কাজের শেষে নষ্ট হয়s
()I, IV
()I, III
()II, III
()II, IV
উত্তর: II, III

১.৩।বাইসেপস, পাইরিফরমিস্ ও ল্যাটিসিমাস ডর্সাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো –

()অ্যাডাক্টর, এক্সটেনসর, অ্যাবডাক্টর
()এক্সটেনসর, ফ্লেক্সর, রোটেটর
()ফ্লেক্সর, রোটেটর, অ্যাডাক্টর
()রোটেটর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর
উত্তর: ফ্লেক্সর, রোটেটর, অ্যাডাক্টর

১.৪।মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে?

()প্রোফেজ
()অ্যানাফেজ
()মেটাফেজ
()টেলোফেজ
উত্তর: টেলোফেজ

১.৫।সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নীচের কোন ঘটনাটি ঘটে?

()জাইগোট ফলে রূপান্তরিত হয়
()জাইগোট বীজে রূপান্তরিত হয়
()এককোশী জাইগোট বহুকোশী ভ্রূণে রূপান্তরিত হয়
()ডিম্বাশয় বীজে রূপান্তরিত হয়
উত্তর: এককোশী জাইগোট বহুকোশী ভ্রূণে রূপান্তরিত হয়

১.৬।ক্রোমোজোমের কোন অংশটি মাঝখানে বা প্রান্তে অবস্থান করতে পারে?

()টেলোমিয়ার
()নিুক্লিওলার অরগ্যানাইজার
()স্যাটেলাইট
()সেন্ট্রোমিয়ার
উত্তর: সেন্ট্রোমিয়ার

১.৭।মটরগাছের ফুলের বর্ণের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী?

()বেগুনি ও সবুজ
()বেগুনি ও সাদা
()সাদা ও বেগুনি
()বেগুনি ও হলুদ
উত্তর: বেগুনি ও সাদা

১.৮।F2 জনুতে BBRR, BBrr, bbRR ও bbrr জিনোটাইপ চারটির অনুপাত কী?

()1:1:1:1
()2:4:2:4
()4:2:2:1
()2:4:1:2
উত্তর: 1:1:1:1

১.৯।বাহক মাতা ও স্বাভাবিক পিতার সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত?

()100% পুত্র হিমোফিলিক
()50% পুত্র ও 50% কন্যা হিমোফিলিক
()0% পুত্র ও 50% কন্যা হিমোফিলিক
()50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা
উত্তর: 50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা

১.১০।নীচের কোনটি ইক্যুয়াসের (আধুনিক ঘোড়া) বৈশিষ্ট্য?

()তিনটি আঙুল
()অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে দুটি আঙুল
()দুটি খুরযুক্ত আঙুল
()অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটিমাত্র আঙুল
উত্তর: অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটিমাত্র আঙুল

১.১১।নীচের কোনটি ডারউইনের মতবাদের একটি সিদ্ধান্ত?

()প্রাকৃতিক নির্বাচন
()প্রকরণ
()অত্যধিক হারে বংশবৃদ্ধি
()সীমিত খাদ্য ও বাসস্থান
উত্তর: প্রাকৃতিক নির্বাচন

১.১২।উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের অভিযোজিত বৈশিষ্ট্যটি কী?

()বেলনাকার লোহিত রক্তকণিকা
()গোলাকার লোহিত রক্তকণিকা
()ডিম্বাকার লোহিত রক্তকণিকা
()ঘনকাকার লোহিত রক্তকণিকা
উত্তর: ডিম্বাকার লোহিত রক্তকণিকা

১.১৩।নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর কোন ধাপের সঙ্গে সংশ্লিষ্ট?

()নাইট্রিফিকেশন
()ডিনাইট্রিফিকেশন
()নাইট্রোজেন স্থিতিকরণ
()অ্যামোনিফিকেশন
উত্তর: নাইট্রিফিকেশন

১.১৪।মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হটস্পটের অন্তর্ভুক্ত?

()পূর্বহিমালয় ও পশ্চিমঘাট
()সুন্দাল্যান্ড, ইন্দো-বার্মা
()ইন্দো-বার্মা, সুন্দাল্যান্ড
()সুন্দাল্যান্ড, পূর্ব হিমালয়
উত্তর: ইন্দো-বার্মা, সুন্দাল্যান্ড

১.১৫।গরুমারা, নীলগিরি ও কুলিক যথাক্রমে কী ধরনের সংরক্ষণ?

()জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
()বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান
()অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ
()জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান
উত্তর: জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য

বিভাগ খ

শূন্যস্থান পূরণ করো:

২.১।অ্যাক্সনের মেডুলারি সিদ ও নিউরিলেম্মার মাঝে ডিম্বাকার ________ দেখা যায়।

উত্তর:সোয়ান কোশ

২.২।_________ বিভাজনে বেমতত্ত্ব ও ক্রোমোজোম গঠিত হয় না।

উত্তর:অ্যামাইটোসিস

২.৩।জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের _________ জিনের উপস্থিতি নিশ্চিত করে।

উত্তর:প্রচ্ছন্ন

২.৪।পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো ________।

উত্তর:প্রকরণ

২.৫।হাঁপানির সময় শ্বাসনালীর প্রাচীর থেকে অধিক পরিমাণে ________ ক্ষরণ ঘটে।

উত্তর:মিউকাস

২.৬।ডিটারজেন্টের _________ জলাশয়ের জলে মিশলে ইউট্রফিকেশন ঘটে।

উত্তর:ফসফেট
সত্য অথবা মিথ্যা নিরূপণ করো:

২.৭।ফোকাস দৈর্ঘ্যের পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন।

উত্তর:মিথ্যা

২.৮।হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোশবিভাজন ঘটে।

উত্তর:সত্য

২.৯।BbRr জিনোটাইপযুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস।

উত্তর:সত্য

২.১০।নিষ্ক্রিয় অংগসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে।

উত্তর:মিথ্যা

২.১১।ক্রায়োসংরক্ষণে তরল নাইট্রোজেন ও -196℃ উষ্ণতা ব্যবহার করা হয়।

উত্তর:সত্য

২.১২।অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে আলোকসুবেদী কোশ থাকে না, সেটি হলো অন্ধবিন্দু।

উত্তর:সত্য
স্তম্ভ মেলাও:

A স্তম্ভB স্তম্ভ
২.১৩ অ্যাড্রেনালিন(ক) বায়ুদূষক
২.১৪ স্বপরাগযোগ(খ) হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত সমুদ্রের জল
২.১৫ ফুলের অবস্থান কাক্ষিক(গ) মানব বিকাশের বয়ঃসন্ধি দশা
২.১৬ গরম তরল স্যুপ(ঘ) বাহকের প্রয়োজন নেই
২.১৭ SPM(ঙ) মানব বিকাশের বার্ধক্য দশা
২.১৮ অস্থির ভঙ্গুরতা(চ) হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ায়
উত্তর:
A স্তম্ভB স্তম্ভ
অ্যাড্রেনালিনহৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ায়
স্বপরাগযোগবাহকের প্রয়োজন নেই
ফুলের অবস্থান কাক্ষিকপ্রকট বৈশিষ্ট্য
গরম তরল স্যুপহ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত সমুদ্রের জল
SPMবায়ুদূষক
অস্থির ভঙ্গুরতামানব বিকাশের বার্ধক্য দশা

বিভাগ গ

৩.১।ইনসুলিন হরমোনের ভূমিকা কী (গ্লুকোজের ভাঙন ও রূপান্তর)?

উত্তর:ইনসুলিন কোশে গ্লুকোজ জারণ বাড়িয়ে পাইরুভিক অ্যাসিড তৈরিতে সাহায্য করে। এছাড়া গ্লাইকোজেনেসিসের মাধ্যমে যকৃতে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে।

৩.২।মায়োপিয়া ও হাইপারোপিয়ার কারণ ও লক্ষণ তুলনা করো।

উত্তর:মায়োপিয়া: অক্ষিগোলক লম্বাটে হয়, দূরের বস্তু অস্পষ্ট। হাইপারোপিয়া: অক্ষিগোলক চ্যাপ্টা হয়, কাছের বস্তু অস্পষ্ট।

৩.৩।প্রজননিক গমনের দুটি সামুদ্রিক উদাহরণ দাও।

উত্তর:ইলিশ ও স্যামন মাছ ডিম পাড়ার জন্য সমুদ্রের নোনা জল থেকে নদীর মিষ্টি জলে গমন করে।

৩.৮।অ্যালিল ও লোকাস ব্যাখ্যা করো।

উত্তর:অ্যালিল: সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিনের বিপরীত রূপ। লোকাস: ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে।

৩.১২।রুইমাছ কীভাবে জলে ভাসে বা ডুবে যায়?

উত্তর:রুই মাছের পটকার অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে ভাসতে সাহায্য করে এবং পশ্চাৎ প্রকোষ্ঠের রেটিয়া মিরাবিলিয়া গ্যাস শোষণ করে ডুবতে সাহায্য করে।

৩.১৩।মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত ও উৎপন্ন পদার্থ কী কী?

উত্তর:ব্যবহৃত: মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও জলীয় বাষ্প। উৎপন্ন: গ্লাইসিন ও অ্যালানিন-এর মতো অ্যামিনো অ্যাসিড।

বিভাগ ঘ

৪.১।একটি নিউরোনের চিত্র অঙ্কন করো (ডেনড্রন, মায়োলিন আবরণী, সোয়ান কোশ, র‍্যানভিয়ারের পর্ব)।

উত্তর:চিত্র অঙ্কন সাপেক্ষ।

৪.১ (অথবা)।ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করো (সেন্ট্রোমিয়ার, স্যাটেলাইট, টেলোমিয়ার)।

উত্তর:চিত্র অঙ্কন সাপেক্ষ।

৪.৪।মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের গঠন থেকে অভিব্যক্তির কী তথ্য পাওয়া যায়?

উত্তর:মৎস্য থেকে স্তন্যপায়ী পর্যন্ত হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা বৃদ্ধি (২ থেকে ৪) প্রমাণ করে যে সরল জীব থেকে জটিল জীবের উৎপত্তি ঘটেছে।

৪.৬।জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের ভূমিকা কী?

উত্তর:বায়োস্ফিয়ার রিজার্ভে সমগ্র বাস্তুতন্ত্র ও মানুষের সাংস্কৃতিক মেলবন্ধন সংরক্ষিত হয়। অভয়ারণ্যে নির্দিষ্ট কোনো বিপন্ন প্রজাতিকে (যেমন গন্ডার) গুরুত্ব দিয়ে রক্ষা করা হয়।