progoti logoProgoti

Navigation Menu

ভৌতবিজ্ঞান

class-10 | 2019পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ – ক

.সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো:১৫x১=১৫

1.1।নীচের কোণ গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?

()N 2
()O 2
()CH 4
()He
উত্তর: CH 4

1.2।STP-তে 2.24 L অধিকার করে –

()4.4 g CO 2
()0.64 g SO 2
()28 g CO
()16 g O 2
উত্তর: 4.4 g CO 2

1.3।1 মোল C , 1 মোল O 2 –এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO 2 –এর কতগুলি অনু উৎপন্ন হবে ?

()6.022✕10 23
()1.806✕10 24
()6.022✕10 22
()6.022✕10 24
উত্তর: 6.022✕10 23

1.4।কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুনাঙ্ক আছে ?

()এক
()দুই
()তিন
()চার
উত্তর: তিন

1.5।প্রদত্ত কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ?

()X- রশ্মি
()Y -রশ্মি
()অবলোহিত রশ্মি
()অতিবেগুনী রশ্মি
উত্তর: অবলোহিত রশ্মি

1.6।প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে , কৌণিক চ্যুতির মান হবে –

()75°
()15°
()7.5°
()37.5°
উত্তর: 15°

1.7।অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা I হলে নীচের কোনটি সত্য ?

()V ∝ I
()V ∝ I 2
()V ∝ I -1
()V ∝ I -2
উত্তর: V ∝ I

1.8।তড়িৎচালক বল (V) , কার্য (W) ও আধান (Q) -এর মধ্যে সম্পর্কটি হল –

()Q= WV
()Q= V/W
()Q=W/V 2
()Q=W/V
উত্তর: Q=W/V

1.9।তেজস্ক্রিয় পরমাণু থেকে β-কনা নিঃসরনের ফলে উৎপন্ন পরমাণুর –

()ভরসংখ্যা বাড়ে
()পারমাণবিক সংখ্যা বাড়ে
()ভরসংখ্যা কমে
()পারমাণবিক সংখ্যা কমে
উত্তর: পারমাণবিক সংখ্যা বাড়ে

1.10।দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেনিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত ?

()শ্রেনি 1
()শ্রেনি 16
()শ্রেনি 17
()শ্রেনি 2
উত্তর: শ্রেনি 17

1.11।নীচের কোন যৌগটি কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত ?

()সোডিয়াম ক্লোরাইড
()হাইড্রোজেন ক্লোরাইড
()ন্যাপথলিন
()গ্লুকোজ
উত্তর: সোডিয়াম ক্লোরাইড

1.12।প্রদত্ত কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক ?

()বিশুদ্ধ জলের
()চিনির জলীয় দ্রবণ
()তরল হাইড্রোজেন ক্লোরাইডের
()অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ
উত্তর: অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ

1.13।নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয় ?

()NO
()NO 2
()N 2 O 5
()HNO 3
উত্তর: NO

1.14।প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত ?

()Al 2 O 3
()Al 2 O 3 . H 2 O
()Al 2 O 3 . 2H 2 O
()AlF 3 . 3NaF
উত্তর: Al 2 O 3 . 2H 2 O

1.15।প্রদত্ত কোনটি দুটি কার্বন পরমানুযুক্ত অ্যালকিল গ্রুপ ?

()মিথাইল
()ইথাইল
()প্রোপাইল
()আইসোপ্রোপাইল
উত্তর: ইথাইল

বিভাগ–খ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

2.1।জ্বালানির তাপনমুল্যের একক লেখো।

উত্তর:কিলোজুল / গ্রাম (kJ/g ) ।

অথবা

স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?

উত্তর:উষ্ণতা বাড়ে ।

2.2।ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ?

উত্তর:অতিবেগুনী রশ্মি ।

2.3।অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অনুগুলির আয়তন গন্য করা হয়।

উত্তর:

2.4।STP –তে কত গ্রাম N 2 গ্যাসের আয়তন ও চাপের গুনফল 224L অ্যাটমোস্ফিয়ার ? [N = 14]

উত্তর:280.17 গ্রাম ।

2.5।কোন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কনাগুলির স্থান পরিবর্তন হয়।

উত্তর:

অথবা

কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি ?

উত্তর:ব্যস্তানুপাতিক সম্পর্ক (তাপীয় রোধ ∝ 1 / তাপ পরিবাহিতা) ।

2.6।একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোন কত হবে ?

উত্তর:

2.7।একটি প্রিজমের কয়টি আয়তকার তল আছে ?

উত্তর:তিনটি

2.8।একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও।

উত্তর:সিলিকন (বা জার্মেনিয়াম) ।

2.9।একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে?

উত্তর:মোটা তারের মধ্য দিয়ে ।

2.10।নিুক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ কর।

উত্তর:পরমাণু বোমা তৈরি ।

অথবা

নিুক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে?

উত্তর:আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বা ভর-শক্তি তুল্যতা সূত্র (E = mc^2) ।

2.11।বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান কর :

বামস্তম্ভডানস্তম্ভ
অক্সাইডের আস্তরন দ্বারা জলীয় বাষ্পের আক্রমন থেকে সুরক্ষিত থাকেAl
দীর্ঘ পর্যায় সারণির শ্রেনি 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতুLi
ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির ওপরে ধীরে ধীরে ছোপ ধরেCu
দীর্ঘ পর্যায় সারণির শ্রেনি 2 এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধ যুক্ত মৌলBe
উত্তর:
বামস্তম্ভডানস্তম্ভ
অক্সাইডের আস্তরন দ্বারা জলীয় বাষ্পের আক্রমন থেকে সুরক্ষিত থাকেAl

2.12।N 2 অণুর লুইস ডট চিত্র অংকন কর।

উত্তর:নাইট্রোজেনের শেষ কক্ষে 5টি ইলেকট্রন থাকে। দুটি পরমাণু তিনটি করে ইলেকট্রন জোড় গঠন করে সমযোজী ত্রিবন্ধন তৈরি করে। ( :N≡N: )

2.13।তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ?

উত্তর:DC তড়িৎ প্রবাহ (একমুখী প্রবাহ) ।

অথবা

প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়ায় লেখো।

উত্তর:2H+ + 2e → H 2

2.14।পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয় ?

উত্তর:পটাশিয়াম অরোসায়ানাইড ( K[Au(CN)2]) ।

2.15।নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রঙ উৎপন্ন হয়?

উত্তর:তামাটে রঙ –এর অধ:ক্ষেপ ।

2.16।সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধ:ক্ষেপ পড়ে তার সংকেত লেখো।

উত্তর:Ag 2 S

অথবা

উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো।

উত্তর:ম্যাগনেসিয়াম নাইট্রাইড ( Mg 3 N 2 ) ।

2.17।মিথেন অনুতে H-C-H বন্ধন কোণের মান কত ?

উত্তর:109°28’

অথবা

CH 3 CH 2 COOH এর IUPAC নাম লেখো।

উত্তর:প্রোপানোয়িক অ্যাসিড ।

2.18।CNG এর শিল্প উৎস কি ?

উত্তর:প্রাকৃতিক গ্যাস / পেট্রোলিয়াম খনি ।

বিভাগ-গ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

3.1।স্থিতিশীল উন্নয়নের ধারণা কী ?

উত্তর:বর্তমান প্রজন্মের চাহিদা এমনভাবে মেটানো যাতে ভবিষ্যৎ প্রজন্মের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের অধিকার ও সুযোগ কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, তাকেই স্থিতিশীল উন্নয়ন বলে।

3.2।কোনো গ্যাসের 1 গ্রাম 7°C উষ্ণতায় ও 2 অ্যাটমোস্ফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো।

উত্তর:গ্যাসটির মোলার ভর = 28g ।

অথবা

STP তে নির্দিস্ট ভরের একটি গ্যাস 273cm 3 আয়তন অধিকার করে। কত চাপে 27°C উষ্ণতায় ওই গ্যাসটি 300 cm 3 আয়তন অধিকার করবে ?

উত্তর:চাপ = 1 অ্যাটমোস্ফিয়ার (বা 76 cm Hg) ।

3.3।কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে ?

উত্তর:দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে ।

অথবা

উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টিত্রুটি প্রতিকার করা হয় ?

উত্তর:দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া ত্রুটি প্রতিকার করা হয় ।

3.4।r 1 ও r 2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদা ভাবে যুক্ত করে দেখা গেল r 1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা r 2 এর মধ্যদিয়ে প্রবাহ মাত্রার ছয়গুন। r 1 ও r 2 এর অনুপাত নির্ণয় করো।

উত্তর:r 1 : r 2 = 1:6

3.5।কোশেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেছেন ?

উত্তর:একটি ধাতুর মৌল তার বাইরের কক্ষের বাড়তি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে এবং একটি অধাতুর মৌল সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। বিপরীতধর্মী আয়নদুটি স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে তাকেই আয়নীয় বন্ধন বলে।

অথবা

তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম– ব্যাখ্যা কর।

উত্তর:সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ যা গলিত অবস্থায় মুক্ত আয়নে বিয়োজিত হয় ও তড়িৎ পরিবহন করে। কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ যা বিশুদ্ধ তরল অবস্থায় কোনো আয়ন গঠন করে না, তাই তড়িৎ পরিবহনে অক্ষম।

3.6।দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো।

উত্তর:(১) সোডিয়াম ক্লোরাইড জলে দ্রাব্য কিন্তু ন্যাপথলিন জলে অদ্রাব্য। (২) সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অনেক বেশি, ন্যাপথলিনের গলনাঙ্ক কম।

3.7।দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও।

উত্তর:ফেরিক ক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইড [Fe(OH)3] অধঃক্ষেপ পড়ে। সমীকরণ: FeCl3 + 3NH4OH → 3NH4Cl + Fe(OH)3 ↓

3.8।জিংক ব্লেন্ডকে জিংক –এর খনিজ ও আকরিক দুই – ই বলা যায় কেন?

উত্তর:জিংক ব্লেন্ডে জিংকের যৌগ উপস্থিত থাকায় এটি খনিজ। আবার এই খনিজ থেকে অতি সহজে ও লাভজনকভাবে জিংক নিষ্কাশন করা সম্ভব বলে এটিকে আকরিকও বলা হয়।

অথবা

লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো।

উত্তর:(১) লোহার ওপর রং বা বার্নিশের প্রলেপ দেওয়া। (২) গ্যালভানাইজেশন বা লোহার ওপর জিংকের প্রলেপ দেওয়া।

3.9।মিথেনকে অক্সিজেনে দহন করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।

উত্তর:মিথেনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ও প্রচুর তাপ উৎপন্ন হয়। সমীকরণ: CH4 + 2O2 → CO2 + 2H2O

অথবা

অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল এর একটি করে ব্যবহার উল্লেখ করো।

উত্তর:অ্যাসিটিক অ্যাসিড: ভিনিগার হিসেবে খাদ্য সংরক্ষণে। ইথাইল অ্যালকোহল: দ্রাবক হিসেবে বা ওষুধ শিল্পে ব্যবহৃত হয়।

বিভাগ – ঘ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

4.1।কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায় ? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো।

উত্তর:এক মোল যে কোনো গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। বিচ্যুতির কারণ: (১) আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দুস্বরূপ ধরা হলেও বাস্তব গ্যাসের অণুর সসীম আয়তন আছে। (২) আদর্শ গ্যাসের অণুর মধ্যে কোনো আকর্ষণ বল নেই ধরা হলেও বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে।

4.2।উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe 2 O 3 –কে বিজারিত করে 558g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম Al প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe 2 O 3 লাগবে ? (Fe = 55.8 ,Al = 27, O=16)

উত্তর:Al প্রয়োজন = 270 গ্রাম এবং Fe 2 O 3 লাগবে = 5 মোল ।

অথবা

32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম NH 3 , 33.3g CaCl 2 ও 10.8 গ্রাম H 2 O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহন করল? এই বিক্রিয়ায় কত মোল NH 3 এবং STP তে কত লিটার NH 3 উৎপন্ন হল ?

উত্তর:ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ভর = 22.2 গ্রাম; NH 3 এর মোল সংখ্যা = 0.6 মোল; STP তে আয়তন = 13.44 লিটার ।

4.3।গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে ? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী।

উত্তর:চাপ ও ভর স্থির থাকে। অধাতুটি হল গ্রাফাইট।

অথবা

তামার দৈর্ঘ্য প্রসারণ গুনাংক 17 ✕ 10^-6 /°C বলতে কী বোঝায় ? এই মান কেলভিন স্কেলে একই থাকে কেন ?

উত্তর:বোঝায় যে, প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের তামার দণ্ডের দৈর্ঘ্য 17 ✕ 10^-6 একক বৃদ্ধি পায়। উষ্ণতার ব্যবধান সেলসিয়াস ও কেলভিন স্কেলে সমান হয় বলে এই মান একই থাকে।

4.4।দন্ত চিকিৎসকেরা কি ধরনের দর্পন ব্যবহার করেন ? কাঁচফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয়না কেন ?

উত্তর:অবতল দর্পণ। কাঁচফলকে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি সমান্তরাল হওয়ায় চ্যুতি কোণ শূন্য হয়, শুধু পার্শ্বসরণ ঘটে।

4.5।একটি উত্তল লেন্স থেকে 20cm দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত ?

উত্তর:ফোকাস দূরত্ব = 20 cm। কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক = 0.67 (বা 2/3) ।

অথবা

একটি বস্তুর দৈর্ঘ্য 5 cm। এটিকে উত্তল লেন্সের সামনে 2cm দূরে রেখে 10 cm দৈর্ঘ্যের একটি প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত?

উত্তর:রৈখিক বিবর্ধন = 2; প্রতিবিম্ব দূরত্ব = 4 cm ।

4.6।জলবিদ্যুৎ উৎপাদনে ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।

উত্তর:জলাধারে সঞ্চিত জলের স্থিতিশক্তিকে নিচে ফেলে গতিশক্তিতে রূপান্তর করা হয়। এই গতিশীল জল টারবাইনকে ঘোরায় যা ডায়নামোর আর্মেচারকে ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে।

4.7।একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে ?

উত্তর:0.5A

অথবা

220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো ।

উত্তর:রোধের অনুপাত = 4:1

4.8।কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে α কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হবে কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়না কেন ব্যাখ্যা করো।

উত্তর:α কণা নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়, ফলে ভিন্ন মৌলের সৃষ্টি হয়। কিন্তু γ রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ হওয়ায় এটি নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক বা ভরসংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই মৌল অপরিবর্তিত থাকে।

4.9।ডোবেরাইনার – এর ত্রয়ী সূত্রটি লেখো। Cl, Br, I, F –কে তাদের ক্রম বর্ধমান জারণ ক্ষমতার উর্ধক্রমে সাজাও।

উত্তর:সূত্র: রাসায়নিক ধর্মে সাদৃশ্যযুক্ত তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে মাঝেরটির ভর অন্য দুটির ভরের গড়ের সমান হয়। উর্ধ্বক্রম: I < Br < Cl < F ।

অথবা

মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ন সিদ্ধান্তটি কী? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী ?

উত্তর:সিদ্ধান্ত: মৌলের মূলগত ধর্ম পারমাণবিক গুরুত্বের ওপর নয় বরং পরমাণু ক্রমাঙ্কের ওপর নির্ভর করে। গুরুত্ব: এই সিদ্ধান্তের ফলেই মেন্ডেলিফের পর্যায় সূত্র সংশোধিত হয়ে আধুনিক পর্যায় সূত্রের উদ্ভব হয়েছে।

4.10।ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষন পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়?

উত্তর:পার্থক্য: (১) ধাতব পরিবাহীতে ইলেকট্রন ও তড়িৎ বিশ্লেষ্যে আয়ন তড়িৎ পরিবহন করে। (২) ধাতব পরিবাহীতে কেবল ভৌত পরিবর্তন ও তড়িৎ বিশ্লেষ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে। অবিশুদ্ধ কপার দণ্ডটি অ্যানোড রূপে ব্যবহৃত হয়।

4.11।ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহিত রাসায়নিক পদার্থ গুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো।

উত্তর:অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড। সমীকরণ: 2NH3 + CO2 → NH2COONH4 (অ্যামোনিয়াম কার্বামেট) → NH2CONH2 (ইউরিয়া) + H2O

4.12।(A) ও (B) 2 টি করে কার্বন পরমানুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া (A) –তে অনু প্রতি 1 অনু ব্রোমিন ও (B) –তে অনু প্রতি 2 অনু ব্রোমিন যুক্ত হয়। (A) ও (B) –এর গঠন সংকেত লেখো।

উত্তর:A হল ইথিলিন (CH2=CH2) এবং B হল অ্যাসিটিলিন (CH≡CH) ।

অথবা

অ্যাসিটিক অ্যাসিড –এর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ লেখো। প্যাকেজিং –এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন ?

উত্তর:সমীকরণ: CH3COOH + NaOH → CH3COONa + H2O। পাট পরিবেশ বান্ধব কারণ এটি জৈব বিশ্লেষ্য (biodegradable) যা সহজেই মাটির সাথে মিশে যায়, পলিথিন তা পারে না।