progoti logoProgoti

Navigation Menu

ভৌতবিজ্ঞান

class-10 | 2020পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

ক-বিভাগ

.বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখঃ:১৫x১=১৫

1.1।নীচের কোন গ্যাসটি ওজনস্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না ?

()NO
()NO 2
()CFC
()CO 2
উত্তর: CO 2

1.2।11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV এর মান –

()2RT
()RT
()0.5RT
()11.2RT
উত্তর: 0.5RT

1.3।নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH 4 +2O 2 → CO 2 + 2H 2 O , 10 মোল CH 4 পোড়াতে STP –তে কত আয়তন O 2 লাগবে ?

()448 L
()224 L
()44.8 L
()22.4L
উত্তর: 448 L

1.4।নীচের পদার্থ গুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক

()রূপা
()হীরা
()তামা
()অ্যালুমিনিয়াম
উত্তর: হীরা

1.5।একটি লাল ও বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপাতিত হয়ে জথক্রমে r ও v প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নীচের কোনটি ঠিক ?

()r = v
()r = 1/v
()r > v
()r < v
উত্তর: r > v

1.6।একটি বিন্দু আলোক উৎস থেকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পণে আপাতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ হল

()
()180°
()90°
()360°
উত্তর:

1.7।তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের

()একটি বিন্দু , একটি গোলাকৃতি
()দুটিই গোলাকৃতি
()একটি বিন্দু , অন্যটি বিস্তৃত
()দুটিই বিন্দু
উত্তর: দুটিই বিন্দু

1.8।ফিউজ তারের বৈশিষ্ট্য হল-

()রোধ উচ্চ , গলনাঙ্ক উচ্চ
()রোধ নিম্ন , গলনাঙ্ক নিম্ন
()রোধ নিম্ন , গলনাঙ্ক উচ্চ
()রোধ উচ্চ , গলনাঙ্ক নিম্ন
উত্তর: রোধ উচ্চ , গলনাঙ্ক নিম্ন

1.9।α কণায় উপস্থিত

()একটি প্রোটন , একটি নিউট্রন
()একটি প্রোটন
()দুটি প্রোটন , দুটি নিউট্রন
()একটি ইলেকট্রন
উত্তর: দুটি প্রোটন , দুটি নিউট্রন

1.10।নীচের কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয় ?

()ঘনত্ব
()গলনাঙ্ক
()স্ফুটনাঙ্ক
()তেজস্ক্রিয়তা
উত্তর: তেজস্ক্রিয়তা

1.11।নীচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই ?

()hydrogen chloride
()calcium oxide
()methane
()ammonia
উত্তর: calcium oxide

1.12।Cu তরিৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন বিবৃতিটি ঠিক ?

()ক্যাথোডের ভর কমে
()অ্যানোডের ভর বাড়ে
()দ্রবণে CuSO4 এর গারত্ব কমে
()দ্রবণে CuSO4 এর গারত্ব অপরিবর্তিত থাকে
উত্তর: দ্রবণে CuSO4 এর গারত্ব অপরিবর্তিত থাকে

1.13।সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের জলীয় দ্রবণে H 2 S গ্যাস চালনা করলে কি রঙ উৎপন্ন হয় ?

()বেগুনি
()কমলা
()গাড় নীল
()সবুজ
উত্তর: বেগুনি

1.14।লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত হল –

()FeO
()Fe 2 O 3
()Fe 3 O 4
()FeCO 3
উত্তর: Fe 2 O 3

1.15।নীচের কোন যৌগটির সঙ্গে NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয় ?

()CH 3 CH 2 OH
()CH 3 CHO
()CH 3 COCH 3
()CH 3 COOH
উত্তর: CH 3 COOH

খ – বিভাগ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষয়ণীয় )ঃ:

2.1।কোল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় ?

উত্তর:মিথেন

অথবা

বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়ালে বিশ্ব উষ্ণায়ন ঘটে।

উত্তর:CO 2 (কার্বন ডাই অক্সাইড)

2.2।একটি শক্তি উৎসের নাম লেখ যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়।

উত্তর:বায়ুশক্তি

2.3।নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অনুগুলির বেগ সমান।

উত্তর:

2.4।চার্লসের সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী ?

উত্তর:মূলবিন্দু গামী সরল রৈখিক

2.5।তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন।

উত্তর:

অথবা

আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী?

উত্তর:S.I পদ্ধতিতে – K -1 এবং C.G.S পদ্ধতিতে °C-1

2.6।গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায় ?

উত্তর:কোনো গোলীয় দর্পনের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয় ।

2.7।X –রশ্মির ব্যবহার লেখ।

উত্তর:কেলাসিত পদার্থের গঠন জানার জন্য ব্যবহৃত হয়।

2.8।এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

উত্তর:বৈদ্যুতিক মোটর

2.9।গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী ?

উত্তর:নিউট্রাল এবং আর্থ

2.10।পারমাণবিক চুল্লিতে কোন-ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় ?

উত্তর:নিউক্লিয় বিভাজন বিক্রিয়া

অথবা

একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও।

উত্তর:ইউরেনিয়াম

2.11।বামপক্ষের সঙ্গে ডানপক্ষের সামঞ্জস্য বিধান করঃ

বামপক্ষডানপক্ষ
একটি ইউরেনিয়ামোত্তর মৌলনেপচুনিয়াম
একটি অভিজাত মৌলক্রিপটন
ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়জিঙ্ক
ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশিকপার
উত্তর:
বামপক্ষডানপক্ষ
একটি ইউরেনিয়ামোত্তর মৌলনেপচুনিয়াম
একটি অভিজাত মৌলক্রিপটন
ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়জিঙ্ক

2.12।ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইড –এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ?

উত্তর:ক্লোরোফর্ম

2.13।তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম কর।

উত্তর:অ্যালুমিনিয়াম

অথবা

পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি?

উত্তর:বিশুদ্ধ সিলভার (বা রূপার পাত)

2.14।তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় ?

উত্তর:তড়িৎ শক্তি

2.15।উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবন ক্ষারীয় প্রকৃতির।

উত্তর:অ্যামোনিয়ার জলীয় দ্রবণে লাল লিটমাস কাগজ ডোবালে তা নীল হয়ে যায়, যা প্রমাণ করে যে এটি ক্ষারীয় প্রকৃতির।

অথবা

শূন্যস্থান পূরণ কর : NaOH + H 2 S ——-+ H 2 O

উত্তর:NaHS

2.16।ইউরিয়ার একটি ব্যবহার লেখ।

উত্তর:সার হিসেবে কৃষি কাজে ব্যবহার করা হয়।

2.17।প্রপানোন –এর গঠন সংকেত লেখ।

উত্তর:CH 3 COCH 3

অথবা

ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কি ?

উত্তর:ইউরিয়া

2.18।একটি বায়োডিগ্রেডেবেল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও।

উত্তর:স্টার্চ (বা সেলুলোজ)

গ – বিভাগ

.নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যনীয় )ঃ:

3.1।বায়ুমন্ডলের স্তর গুলির মধ্যে কোনটির চাপ সবচেয়ে বেশি কারণসহ লেখ।

উত্তর:ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি। কারণ এই স্তরে বায়ুমণ্ডলের প্রায় ৭৫% গ্যাসীয় উপাদান এবং ৯৯% জলীয় বাষ্প থাকে, ফলে এর ঘনত্ব ও ওজন বেশি হয়।

3.2।27°C উষ্ণতায় 700mmHg চাপে 32g O 2 ও 44g CO 2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। (C= 12 , O = 16 )

উত্তর:আয়তনের অনুপাত ১:১ হবে। কারণ সম উষ্ণতা ও চাপে উভয় গ্যাসের ১ মোল উপস্থিত আছে।

অথবা

নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13°C উষ্ণতায় 520 cm3 আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700cm3 হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস।

উত্তর:গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে ৭৭°C ।

3.3।একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর:প্রতিবিম্বটি সদ, অবশীর্ষ এবং খর্বকায় (বস্তুর তুলনায় ছোট) হয়।

অথবা

অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কতৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর:প্রতিবিম্বটি দর্পণের ফোকাসে গঠিত হবে। এটি সদ ও অবশীর্ষ হবে।

3.4।তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ কর।

উত্তর:সাদৃশ্য: তরিৎচ্চালক বল ও বিভব প্রভেদ উভয়েরই একক ভোল্ট। বৈসাদৃশ্য: তড়িচ্চালক বল হল বিভব-প্রভেদের কারণ, আর বিভব-প্রভেদ হল তড়িচ্চালক বলের ফল।

3.5।একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করেনা।

উত্তর:CuSO 4 যৌগের ক্ষেত্রে Cu 2+ আয়নের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষে ১৭টি ইলেকট্রন থাকে, যা অষ্টক নীতি (৮টি ইলেকট্রন) মান্য করে না।

অথবা

সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা কর।

উত্তর:NaCl একটি আয়নীয় যৌগ যার ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, যা ভাঙতে প্রচুর তাপ লাগে। গ্লুকোজ সমযোজী যৌগ হওয়ায় এর অণুগুলির মধ্যে আকর্ষণ বল দুর্বল।

3.6।দেখাও যে F আয়নীয় বন্ধন গঠন করে Na এর সঙ্গে , কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H এর সঙ্গে। (H, F ও Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 , 9 ও 11 )

উত্তর:Na তার ১টি ইলেকট্রন F-কে পুরোপুরি বর্জন করে Na+ ও F- আয়ন গঠন করে আয়নীয় বন্ধন তৈরি করে। কিন্তু H ও F একটি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে।

3.7।1100°C উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখ।

উত্তর:ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ (নাইট্রোলিম) উৎপন্ন হয়। সমীকরণ: CaC 2 + N 2 → CaNCN + C

3.8।থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখ। এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো।

উত্তর:সমীকরণ: Fe 2 O 3 + 2Al → 2Fe (গলিত) + Al 2 O 3। প্রয়োগ: রেললাইন বা জাহাজের ফাটল জোড়া লাগাতে ব্যবহৃত হয়।

অথবা

CuSO 4 এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির রাসায়নিক সমীকরণ লেখ। এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণিতে Cu ও Fe এর আপেক্ষিক অবস্থান সম্মন্ধে কী জানা যায় ?

উত্তর:সমীকরণ: CuSO 4 + Fe → FeSO 4 + Cu। এর থেকে জানা যায় যে ধাতুদের সক্রিয়তা শ্রেণিতে Fe-এর অবস্থান Cu-এর উপরে।

3.9।নীচের যৌগগুলি থেকে একটি সমগনীয় শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের উর্দ্ধক্রমে সাজাওঃ CH 3 COOH , CH 3 CH 2 OH, CH 3 OCH 3, CH 3 OH, C 2 H 4, C 2 H 6 , CH 3 CH 2 CH 2 OH , C 3 H 4

উত্তর:অ্যালকোহল সমগনীয় শ্রেণীর সদস্য উর্ধ্বক্রমে: CH 3 OH < CH 3 CH 2 OH < CH 3 CH 2 CH 2 OH

অথবা

কার্যকরী গ্রুপ বলতে কী বোঝায় একটি উদাহরণ সহ লেখ।

উত্তর:যেসব সক্রিয় পরমাণু পুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে তার প্রকৃতি ও ধর্ম নিয়ন্ত্রণ করে তাদের কার্যকরী গ্রুপ বলে। উদাহরণ: -OH (হাইড্রক্সিল) গ্রুপ।

ঘ – বিভাগ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যনীয় )ঃ:

4.1।অ্যাভোগ্যাড্রো সূত্রটি বিবৃত করো। কোনো নির্দিস্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন (V/n) প্রায় সমান এবং STP তে এর সীমান্ত মান 22.4 L mol-1। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগ্যাড্রো সূত্রে উপনীত হওয়া যায় ?

উত্তর:সূত্র: একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। যেহেতু STP-তে ১ মোল সকল গ্যাসের আয়তন ২২.৪ লিটার, সেহেতু নির্দিষ্ট আয়তনে অণুর সংখ্যা সর্বদা সমান থাকবে।

4.2।A ও B পরস্পর বিক্রিয়া করে রাসায়নিক সমীকরণ 2A + B = 2C অনুযায়ী C উৎপন্ন করে। A ও B এর বাস্পঘনত্ব যথাক্রমে 32 ও 16 হলে C এর বাস্পঘনত্ব নির্ণয় কর।

উত্তর:C গ্যাসের বাষ্প ঘনত্ব হবে ৪০ ।

অথবা

2ZnS + 3O 2 → 2ZnO + 2SO 2 সমীকরণ অনুযায়ী 100 মোল ZnS থেকে কত গ্রাম ZnO এবং কত মোল SO 2 উৎপন্ন হবে ?

উত্তর:৮১৫০ গ্রাম ZnO এবং ১০০ মোল SO 2 উৎপন্ন হবে।

4.3।তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গানিতিক রূপটি একক সহ লেখো।

উত্তর:উদাহরণ: থার্মোমিটারে পারদের প্রসারণ। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক β = (A 2 - A 1) / A 1(T 2 - T 1)। একক: °C -1 বা K -1 ।

অথবা

কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে লেখো

উত্তর:নির্ভরশীল বিষয়গুলি হল: পদার্থের বেধ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য এবং উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক।

4.4।আলোকের বিচ্ছুরণ কী ? একটি কাচফলকের ওপর 45° কোণে আপাতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কী ?

উত্তর:যৌগিক আলো বিভিন্ন বর্ণে বিভক্ত হওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে। হ্যাঁ, কাচফলকের ভেতরে প্রতিসরণের পর বিচ্ছুরণ ঘটবে।

4.5।একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30° কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45° কোণে নির্গত হয় তাহলে চ্যুতি কোণ কত ?

উত্তর:চ্যুতি কোণ = ১৫° ।

অথবা

বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 Å হলে 1.5 প্রতিসারঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে ?

উত্তর:বেগ = ২ ✕ ১০^৮ মিটার/সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য = ৪০০০ Å ।

4.6।সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী A ও B এর রোধাঙ্ক যথাক্রমে 1.6✕10^-8 ও 3.2✕10^-8। প্রস্থচ্ছেদের অনুপাত কী হলে এদের প্রত্যেকটির মধ্যে প্রবাহ মাত্রা একই হবে ?

উত্তর:প্রস্থচ্ছেদের অনুপাত হবে ১:২ ।

অথবা

দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সাথে সমান্তরালে যোগ করা হল। অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো।

উত্তর:তুল্য রোধ হবে ১০ ওহম।

4.7।তড়িৎক্ষমতা বলতে কী বোঝায় ? একটি বাল্বের রেটিং লেখা আছে 220V – 100W –এর অর্থ কী ?

উত্তর:তড়িৎক্ষমতা হল বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হার। রেটিং-এর অর্থ হল বাল্বটিকে ২২০ ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে সেটি সর্বাধিক উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে ১০০ জুল তড়িৎ শক্তি ব্যয় করবে।

4.8।তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় ? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক।

উত্তর:পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। ভেদন ক্ষমতা গামা রশ্মির সর্বাধিক এবং আয়নায়ন ক্ষমতা আলফা রশ্মির সর্বাধিক।

4.9।হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের বৈসাদৃশ্যের উল্লেখ করো।

উত্তর:গ্রুপ ১ এর সাথে: ক্ষার ধাতু কঠিন কিন্তু হাইড্রোজেন গ্যাস। গ্রুপ ১৭ এর সাথে: হ্যালোজেন মৌল তড়িৎ-ঋণাত্মক কিন্তু হাইড্রোজেন তড়িৎ-ধনাত্মক এবং হাইড্রোজেনের যোজ্যতা কক্ষে ১টি ইলেকট্রন থাকে কিন্তু হ্যালোজেনের ৭টি থাকে।

অথবা

নির্দেশমতো সাজাওঃ (a) Na, K, Li, Rb কে ব্যাসার্ধের নিম্নক্রমে (b) S, O, Te, Se কে তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রমে (c) Ca, Be, Sr, Mg কে বিজারণ ক্ষমতার নিম্নক্রমে

উত্তর:(a) Rb > K > Na > Li (b) Te < Se < S < O (c) Sr > Ca > Mg > Be

4.10।কীসের ভিত্তিতে তড়িৎবিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎবিশ্লেষ্য হিসেবে শ্রেণিবিভাগ করা হয়েছে ? তীব্র তড়িৎবিশ্লেষ্যের একটি উদাহরণ দাও।

উত্তর:তড়িৎ পরিবাহিতার মাত্রা বা আয়নে বিয়োজনের ক্ষমতার ভিত্তিতে। উদাহরণ: NaCl ।

4.11।অ্যামোনিয়া কে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ সহ লেখো। বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণও লেখো।

উত্তর:শর্ত: প্ল্যাটিনাম তারজালির ওপর দিয়ে ৭০০-৮০০°C উষ্ণতায় গ্যাস মিশ্রণ পাঠানো হয়। সমীকরণ: 4NH 3 + 5O 2 → 4NO + 6H 2 O

4.12।দুটি ভিন্ন জৈবযৌগ A ও B একই আণবিক সংকেত, C 2 H 6 O সম্পন্ন। A সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন দেয় কিন্তু B দেয় না। গঠন সংকেত ও সমীকরণ লেখ।

উত্তর:A হল ইথাইল অ্যালকোহল (CH 3 CH 2 OH) এবং B হল ডাইমিথাইল ইথার (CH 3 OCH 3)। সমীকরণ: 2CH 3 CH 2 OH + 2Na → 2CH 3 CH 2 ONa + H 2

অথবা

ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত ও সমীকরণ লেখো। সি এন জি (CNG) এর একটি ব্যবহার উল্লেখ করো।

উত্তর:শর্ত: নিকেল অনুঘটক ও ২০০-৩০০°C উষ্ণতা। সমীকরণ: CH 2=CH 2 + H 2 → CH 3-CH 3। সি এন জি জ্বালানি রূপে ব্যবহৃত হয়।