ভৌতবিজ্ঞান
class-10 | 2022পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটক-বিভাগ
১.বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো ::১৫x১=১৫
1.1।বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশী ?
1.2।গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হল—
1.3।গ্যাসীয় পদার্থের আণবিক ভর (M) ও বাষ্প ঘনত্বের (D) সম্পর্কটি হল—
1.4।একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সে.মি. হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে—
1.5।দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে নীচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য বড়ো ?
1.6।দন্তচিকিৎসকগণ ব্যবহার করেন—
1.7।একটি ইলেকট্রনের আধান হল—
1.8।পরিবাহীর রোধ (R) ও তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ (H) ও প্রবাহমাত্রার (I) সম্পর্ক হল—
1.9।কোনও পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 C আধান প্রবাহিত হলে, তড়িৎপ্রবাহমাত্রা হল—
1.10।দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হল—
1.11।শ্রেণি 17-এর অন্তর্গত Cl (17), I (53), F (9), Br (35)-এর জারণ ধর্মের ক্রম হল—
1.12।নীচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনও আিয়নেরই অষ্টক নেই ?
1.13।নীচের কোন্ যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয় ?
1.14।অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ এটি জলীয় দ্রবণে—
1.15।তড়িৎ বিশ্লেষণের সময়—
খ – বিভাগ
২.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ::
2.1।জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো।
2.2।বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো ।
অথবা
শূন্যস্থান পূরণ করো : ওজোন স্তর সূর্য থেকে আগত ________ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।
2.3।SI পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী ?
2.4।চার্লসের সূত্রের ধ্রুবক কী কী ?
অথবা
উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান।
2.5।কোনও দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি ?
2.6।মোটরগাড়ির হেড লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
2.7।লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে µr ও µb হলে কোনটির মান বেশি ?
2.8।SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী ?
2.9।তড়িৎ–পরিবাহিতার একক কী ?
অথবা
ফিউজ তারের উপাদান কী কী ?
2.10।‘কিলোওয়াট–ঘণ্টা’ কোন্ ভৌত রাশির একক ?
2.11।বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| অ্যাসিটিক অ্যাসিড | তড়িৎ অপরিবাহী |
| কাচ | মৃদু তড়িৎ-বিশ্লেষ্য |
| সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল | ক্রিপটন |
| একটি অভিজাত মৌল | ফ্লুওরিন |
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| অ্যাসিটিক অ্যাসিড | মৃদু তড়িৎ-বিশ্লেষ্য |
| কাচ | তড়িৎ অপরিবাহী |
| সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল | ফ্লুওরিন |
| একটি অভিজাত মৌল | ক্রিপটন |
2.12।F, I, Br, Cl কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও।
2.13।দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান ?
অথবা
ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন গ্রুপের অন্তর্গত ?
2.14।‘ড্যাশ’ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও।
2.15।হাইড্রাইড আয়নের H– ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো ?
অথবা
হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো ।
2.16।একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও।
2.17।কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি।
2.18।তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশণে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে ?
অথবা
তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহণ করে।
গ – বিভাগ
৩.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ::
3.1।বিশ্ব উয়ায়ন কী ?
3.2।770 mmHg চাপে 27°C উষ্ণতায় কোনও নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75cm3 আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে ?
অথবা
2 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300K উষ্ণতায় 64g O2 গ্যাসের আয়তন কত হবে? (R = 0.082 L-atm mol-1 K-1)
3.3।লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোরশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো (আপতন কোণ = i এবং প্রতিসরণ কোণ = r)।
অথবা
সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি ‘সবুজ’ দেখায় কেন ?
3.4।মুক্ত বর্তনীতে তড়িৎ–কোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও।
3.5।দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2 এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কেন ?
অথবা
একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও।
3.6।NH3 তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? NH3 এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো।
3.7।সোডিয়াম ফ্লুওরাইডে (NaF) আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয় ?
অথবা
CO2 অণুর লুইস ডট্ ডায়াগ্রাম অঙ্কন করো। (C=4, O=6 যোজ্যতা ইলেকট্রন)
3.8।দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য করো ।
3.9।তীব্র তড়িদ বিশ্লেষ্য বলতে কী বোঝায় ?
অথবা
ক্যাথোড ও অ্যানোড তড়িদ্বার বলতে কী বোঝায় ?
ঘ – বিভাগ
৪.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ::
4.1।বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো ।
4.2।উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হল। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হল ?
অথবা
H2SO4 + 2NaOH → Na2SO4 + 2H2O। 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়ার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে?
4.3।একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে (প্রতিসরাঙ্ক ১.৫) আপতিত হল। মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য 4000Å হলে বায়ুতে কত? এই মাধ্যমে আলোর বেগ কত?
অথবা
সমবাহু প্রিজমে চ্যুতিকোণ 40° এবং রশ্মি ভূমির সমান্তরাল হলে আপতন কোণ কত?
4.4।উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো এবং অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো।
4.5।দীর্ঘদৃষ্টি ত্রুটি কী ? কোন ধরণের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায় ?
4.6।‘240V-60W’ ও ‘240V-100W’ বাতিকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে কোনটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন?
অথবা
5Ω অভ্যন্তরীণ রোধ ও 2V তড়িৎচালক বলের কোশকে 15Ω রোধে যুক্ত করলে বিভব প্রভেদ কত?
4.7।ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ? গৃহস্থালির লাইনে সমান্তরাল সমবায় কেন থাকে?
4.8।ওহম–এর সূত্রটি বিবৃত করো এবং পরিবাহীর দুই প্রান্তে 10V বিভব প্রভেদে 0.1 A প্রবাহ হলে রোধ নির্ণয় করো।
4.9।শ্রেণি 16 এর মৌল O, S ও Se কে ব্যাসার্ধের নিম্নক্রমে, তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও।
4.10।MgCl2 তে কী ধরনের বন্ধন বর্তমান? কীভাবে এটি গঠিত হয়?
অথবা
NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনির দ্রবণ নয় কেন?
4.11।তড়িৎলেপন কী ? সিলভারের প্রলেপ দিতে ক্যাথোডে কী ব্যবহৃত হয়?
4.12।অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়া লেখো এবং বিশুদ্ধ জলের বদলে অম্লায়িত জল কেন নেওয়া হয়?
অথবা
CuSO4 দ্রবণের তড়িৎবিশ্লেষণে তড়িদ্বার বিক্রিয়া ও অশুদ্ধ কপার পরিশোধনে অ্যানোড কী?