জীবন বিজ্ঞান
class-10 | 2023পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটবিভাগ ক
১.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো:১ ✕ ১৫ = ১৫
১.১।নীচের কোনটি অ্যাক্সনের গঠনসংক্রান্ত বৈশিষ্ট্য নয়?
১.২।নীচের কোনটি ADH হরমোনের কাজ?
১.৩।অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম কয়টি?
১.৪।নিুক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নীচের কোনটি সঠিক?
১.৫।ইতরপরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নীচের কোন জোড়টি সঠিক?
১.৬।ফার্ণের জনুক্রমে নীচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়?
১.৭।F2 জনুতে উৎপন্ন BbRr ও BBRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কী?
১.৮।হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ কোনটি?
১.৯।অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি?
১.১০।নীচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়?
১.১১।সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো –
১.১২।মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলো কী কী?
১.১৩।নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো –
১.১৪।বিশ্ব উন্নায়ন এবং জলবায়ুর পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত প্রজাতি কোনটি?
১.১৫।খাদ্যশৃংখলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে কী ঘটে?
বিভাগ খ
•শূন্যস্থান পূরণ করো:
২.১।ন্যাস্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের ______________ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
২.২।_______________কোশবিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে।
২.৩।বীজের কুঞ্চিত আকার একটি ____________ বৈশিষ্ট্য।
২.৪।উটের RBCর আকৃতি __________ হওয়ায় এটি অধিক জলক্ষয় সহন করতে পারে।
২.৫।বায়ুদূষণের সংগে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো ________________।
২.৬।নীলগিরি ও _____________ উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ।
•সত্য অথবা মিথ্যা নিরূপণ করো:
২.৭।অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়।
২.৮।চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোশবিভাজন অনিয়ন্ত্রিত হয়।
২.৯।YyRR জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়।
২.১০।বনে বিভিন্ন বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই দেখা যায়।
২.১১।নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস।
২.১২।ট্রাইসেপ্স একটি ফ্লেক্সর পেশি।
•স্তম্ভ মেলাও:
| A স্তম্ভ | B স্তম্ভ |
|---|---|
| ২.১৩ মেনিনজেস | (ক) পায়ের আঙুলের সংখ্যা হ্রাস |
| ২.১৪ যৌন জনন | (খ) দ্বীপভূমির নিমজ্জন |
| ২.১৫ রোলার জিভ | (গ) সেন্ট্রোমিয়ার |
| ২.১৬ ঘোড়ার বিবর্তন | (ঘ) টেলোমিয়ার |
| ২.১৭ সুন্দরবনের সমস্যা | (ঙ) মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড রক্ষা |
| ২.১৮ ক্রোমোজোম ও বেমতন্তু সংযোগ | (চ) অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত |
| A স্তম্ভ | B স্তম্ভ |
|---|---|
| মেনিনজেস | মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড রক্ষা |
| যৌন জনন | গ্যামেট মিলন |
| রোলার জিভ | অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত |
| ঘোড়ার বিবর্তন | পায়ের আঙুলের সংখ্যা হ্রাস |
| সুন্দরবনের সমস্যা | দ্বীপভূমির নিমজ্জন |
| ক্রোমোজোম ও বেমতন্তু সংযোগ | সেন্ট্রোমিয়ার |
বিভাগ গ
৩.১।হাঁচি ও কাশি প্রতিবর্ত কীভাবে বিপদ এড়াতে সাহায্য করে?
৩.২।জিব্বেরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায়?
৩.৪।গ্যাংলিয়া ও সাইন্যাপস ব্যাখ্যা করো।
৩.৭।স্পাইরোগাইরার খন্ডীভবন প্রক্রিয়াটি কী?
৩.১০।বাবা বর্ণান্ধ এবং মাতা স্বাভাবিক হলে সন্তানদের ফলাফল কী হবে?
৩.১৩।প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝ?
৩.১৭।JFM এবং PBR এর একটি করে ভূমিকা লেখো।